দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ১১:১৬
সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...
তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন
দেবহাটার গণ্ডি পেরিয়ে ফেয়ার মিশনের আন্তর্জাতিক যাত্রা
সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট, চিঠি পেল...
শাশুড়ির পরকিয়া ধরাই কাল হল পুত্রবধুর
সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা,পলাতক আসামি ঠেকাতে বাড়ানো...
হাইকোর্টের আদেশে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে দায়িত্ব নিলেন...
কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক
যুবদল নেতা সুমনের নেতৃত্বে ১০ পিচ স্বর্নের বার...
চুনা ম্যানগ্রোভকে ওইসিএম স্বীকৃতিতে স্থানীয়দের সম্মতি
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

বসন্তপুর নদী-বন্দরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন আজ

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ১২, ২০২৩
নভেম্বর ১২, ২০২৩ ০ কমেন্ট 390 ভিউস

আব্দুর রহিম, কালিগঞ্জ: আজ সাতক্ষীরা জেলার কালিগঞ্জের রাজা বসন্ত রায়ের স্মৃতি বিজড়িত বসন্তপুর নৌবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা-(এমপি)। খুলনার বিভাগীয় জনসভা থেকে ভার্চুয়ালি এই নৌ বন্দরের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করবেন তিনি। উদ্বোধনকে ঘিরে বর্তমানে কালিগঞ্জের বসন্তপুরে নৌ-বন্দরে সকল প্রস্তুতি শেষ হয়েছে। ইতিমধ্যে ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য নাম ফলকের জায়গা নির্বাচন করেছে বিআইডব্লিউ কর্তৃপক্ষ। প্রসঙ্গত: ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধের সময় বন্ধ হয়ে যায় পাকিস্থান আমলের বসন্তপুর নৌ-বন্দর। এরপর থেকে বন্দরটি পুনরায় চালুর দাবি জানিয়ে আসতে থাকেন স্থানীয়রা। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে দেশ স্বাধীন হওয়ার পর থেকে বসন্তপুর নৌ বন্দর চালু দাবিটি জোরালো হয়। একপর্যায়ে আওয়ামী লীগ সরকারের তিন মেয়াদে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার সুবাদে বসন্তপুর নৌ-বন্দরটি চালুর উদ্যোগ নেয় সরকার এবং গত বছরের ২৫ অক্টোবর বসন্তপুর নৌবন্দরের গেজেট প্রকাশ করা হয়। এদিকে, দীর্ঘ ৫৭ বছর আগে বন্ধ হয়ে যাওয়া নৌ-বন্দরটি পুনরায় চালুর উদ্যোগ নেয়ায় বন্দরজুড়ে বসবাসরত মানুষের মাঝে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। বন্দরটি চালু হলে ওই এলাকার উন্নয়নসহ ভারত-বাংলাদেশ আন্তঃদেশীয় ব্যবসা-বানিজ্য সম্প্রসারণের পাশাপাশি বিনোদন প্রেমিদের জন্য একটি পর্যটন এলাকায় পরিনত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। খোঁজ নিয়ে জানা যায়, বসন্তপুরে ব্রিটিশ আমল থেকে বাংলাদেশ-ভারত সীমান্তে ব্যবসা-বানিজ্যের জন্য গড়ে উঠেছিল এই নৌ-বন্দর। জমকালো এই নৌবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায় এখান থেকে আরও ৫৭ বছর আগে। তবে এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বেশ কিছু স্থাপনা। আছে একটি জরাজীর্ণ কাস্টমস ভবন। কাকশিয়ালী-ইছামতি-কালিন্দী-এই তিন নদী এক মোহনায় মিশেছে বসন্তপুর গ্রামে। এখানে এক সময় ছিল সমৃদ্ধ নৌ-বন্দর। বাণিজ্য হতো ভারতের সাথে। কাছেই সীমান্তের ওপারে ভারতের হিঙ্গলগঞ্জ। সেখান থেকে বেশি দুরে নয় কলকাতা শহর। ফলে এখানে বাংলাদেশ ও ভারতের মধ্যে ব্যবসা-বানিজ্যের রয়েছে যথেষ্ট সম্ভাবনা। এখন এখানে পুরনো বাণিজ্যের কালের স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে জরাজীর্ণ কাস্টমস ভবন। এছাড়াও রয়েছে তৎকালিন সময়ের ইমিগ্রেশন অফিসসহ দপ্তরের কর্মকর্তা-কর্মচারিদের স্টাফ কোয়ার্টার। নৌ-বন্দর চালু হলে অর্থনৈতিক প্রাণ-চাঞ্চল্য ফিরে আসবে ওই এলাকায়। স্থানীয়রা জানান, বন্ধ হয়ে যাওয়া বসন্তপুর নৌ বন্দরের এলাকায় ১৪ বিঘা সরকারি খাস জমি রয়েছে। সম্প্রতি মাপ জরিপ করে এর সীমানাও নির্ধারণ করা হয়েছে। তাছাড়া গত বছল পদ্মা সেতুর উদ্বোধনের পর কোলকাতার সঙ্গে দূরত্ব কমে যাওয়ায় ভোমরা বন্দরের গুরুত্ব বেড়ে গেছে। তাই বসন্তপুর নৌ-বন্দরটি চালু হলে ভোমরা বন্দরের উপর চাপ কমার পাশপাশি দুই দেশের ব্যবসা বাণিজ্যর সম্প্রসারণ ঘটবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রকে যে পাঁচটি বার্তা দিল ভারত
পরবর্তী পোস্ট
বীর মুক্তিযোদ্ধা এমপি রবির ভাই মীর মঈনুল ইসলামের দাফন সম্পন্ন

রিলেটেড পোস্ট

কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক

সেপ্টেম্বর ২৯, ২০২৬

কালিগঞ্জে তৃষ্ণা জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি

সেপ্টেম্বর ২৭, ২০২৬

উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতিকে সামনে রেখে নির্বাচনী মাঠে...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

লুটপাট অফিসারের বিদায় ঘন্টা ‘প্রেতাত্মা’ কৃষি অফিসে

সেপ্টেম্বর ২৬, ২০২৬

কালিগঞ্জের বিষ্ণুপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সমীকরণে একক প্রার্থী...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

কালিগঞ্জে ‘মানবতার সেবায় রক্তের সন্ধানে’ সংগঠনের নতুন কমিটি...

সেপ্টেম্বর ২১, ২০২৬

গণপিটুনিতে মৃত্যু: মামলা নিয়ে নিরাপরাধ মানুষকে হয়রানির অভিযোগ

সেপ্টেম্বর ২০, ২০২৬

বিদেশে কাজ দেওয়ার নামে একাধিক পরিবারকে নিঃস্ব করে...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক সভা...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting