দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | দুপুর ১:৪৩
পরাজিত হলেও প্রতিশ্রুতি রক্ষা আব্দুর রউফের প্রচেষ্টায় সাতক্ষীরায়...
 খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবৈধ ভেনামী চিংড়ি পোনায়...
তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...
গাবুরা ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে আবিয়ার...
কলারোয়ায় মিষ্টান্নের দোকানে ৮ হাজার টাকা জরিমানা
শ্যামনগরে নজরুল বর্ষ পালন উপলক্ষে তিন দিন ব্যাপী...
নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা
দেবহাটায় সেলাই মেশিন, বাই সাইকেল, ভ্যান ও স্কুল...
দেবহাটায় বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার , আটক -১
কৃষ্ণনগরের ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের জামিন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

ববিতে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে আহত ৬

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২০, ২০২৩
ফেব্রুয়ারি ২০, ২০২৩ ০ কমেন্ট 375 ভিউস

জাতীয় ডেস্ক:

ব‌রিশাল বিশ্ব‌বিদ্যালয়ে (ববি) আধিপত্য বিস্তার‌কে কেন্দ্র করে ছাত্রলী‌গের দুপক্ষের দফায় দফায় সংঘর্ষে ছয়জ‌ন আহত হয়েছেন। রোববার (১৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দি‌কে বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের প্রধান ফট‌কের সামনে প্রথমে দুপক্ষের ম‌ধ্যে সংঘ‌র্ষ শুরু হয়। এরপর রাত ৩টা পর্যন্ত এ সংঘর্ষ চলে।

এদিকে সংঘ‌র্ষের ঘটনাকে হামলা দাবি করে জ‌ড়িতদের শা‌স্তির দাবিতে সোমবার (২০ ফেব্রুয়ারি) ব‌রিশাল বিশ্ব‌বিদ‌্যালয়ের সামনে বিক্ষোভ মি‌ছিল ও সমাবেশ করেছেন ছাত্রলী‌গের নেতাকর্মীরা।

জানা গেছে, ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভূতত্ত্ব ও খ‌নি‌বিদ‌্যা বিভা‌গের ছাত্র আল সামাদ শান্ত ও আইন বিভাগের মাহামুদুল হাসান তমাল গ্রু‌পের সঙ্গে আধিপত‌্য বিস্তার নিয়ে ২০১৮-১৯ শিক্ষাব‌র্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভা‌গের ছাত্র আতাউর রা‌ফি ও বাংলা বিভা‌গের তাহ‌মিদ হাসান না‌ভিদ গ্রু‌পের দ্বন্দ্ব চ‌লে আস‌ছি‌লে। এর ম‌ধ্যে শান্ত ও তমাল বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের ছাত্রলীগ নেতা ম‌হিউদ্দিন আহ‌ম্মেদ সিফাতের অনুসারী এবং রা‌ফি ও না‌ভিদ ছাত্রলীগ নেতা রিয়াজ মোল্লার অনুসারী। সিফাত ও রিয়াজের মধ্যে কিছু‌দিন আগে সংঘ‌র্ষের ঘটনা ঘ‌টে‌।

এতে গুরুতর আহত হয়ে সিফাত হাসপাতা‌লে চি‌কিৎসাধীন ছিলেন দীর্ঘদিন। সিফাত ক‌্যাম্পা‌সে ফি‌রে পুনরায় তার সমর্থকদের দি‌য়ে আধিপত‌্য বিস্তারের‌ চেষ্টা করায় সংঘর্ষ বাধে রিয়াজ মোল্লার অনুসারী রা‌ফি-না‌ভিদ গ্রুপের সঙ্গে। রাতভর চার দফায় সংঘর্ষে ম‌হিউদ্দিন আহম্মেদ সিফাত, তাহ‌মিদ জামান না‌ভিদ, রুম্মান হো‌সেন, আতাউর রা‌ফি, মাহামুদুল হাসান তমাল ও গ‌ণিত বিভা‌গের আবিদ হোসেন আহত হয়েছেন।

বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের ছাত্রলীগ নেতা আতাউর রা‌ফি ব‌লেন, ‘২/১ দিন আগে রুপাতলিতে ব‌হিরাগত‌দের সঙ্গে একটু ঝা‌মেলা হয়ে‌ছি‌ল আমাদের। রোববার (১৯ ফেব্রুয়ারি) এটা মীমাংসার কথা ছিল। তবে ব‌হিরাগতরা দেশীয় অস্ত্র নিয়ে রাত ১০টার দিকে আমাদের ওপর হামলা চালায়। দফায় দফায় হামলায় আমরা তিনজন আহত হ‌য়ে‌ছি। এ হামলায় ব‌হিরাগতদের সঙ্গে যোগ দেয় আল সামাদ শান্ত ও মাহামুদুল হাসান তমালের বা‌হিনী। শান্তর বিরুদ্ধে একা‌ধিক মামলা রয়েছে।’

ছাত্রলীগ নেতা হিসাববিজ্ঞান বিভা‌গের ছাত্র শরীফুল ইসলাম বলেন, ‘কো‌নো কারণ ছাড়াই আল সামাদ শান্তর নেতৃত্বে ব‌হিরাগতরা না‌ভিদ, রুম্মান ও আতাউরের ওপর হামলা চালায়। এতে তারা তিনজনই আহত হ‌য়ে‌ছেন। আমরা শান্তর বিচারের দাবিতে ক‌্যাম্পাসের সাম‌নে বি‌ক্ষোভ মি‌ছিল ও সমা‌বেশ করে‌ছি।’ এ বিষয়ে জানতে আল সামাদ শান্তর মোবাইল ‌ফোনে কল করলে তা বন্ধ পাওয়া গে‌ছে।

ব‌রিশাল বিশ্ব‌বিদ‌্যালয়ের প্রক্টর খোর‌শেদ আলম বলেন, আধিপত‌্য বিস্তারকে কেন্দ্র করে সপ্তম ও অষ্টম ব‌্যাচের ছাত্রদের দুই গ্রুপের মারামা‌রি হ‌য়ে‌ছে। তা‌দের‌ ব‌লে দি‌য়ে‌ছি, ক‌্যাম্পা‌সে বিশৃঙ্খলা কর‌লে কঠোর আইনানুগ ব‌্যবস্থা গ্রহণ করা হ‌বে।

ব‌রিশাল মেট্রোপ‌লিটন পু‌লিশের দ‌ক্ষিণ বিভা‌গের অতিরিক্ত উপক‌মিশনার ফজলুল ক‌রিম ব‌লেন, ‘ছাত্রলী‌গের দুই পক্ষের ক‌য়েক দফা সংঘর্ষের খবর শুনে‌ছি। প‌রি‌স্থি‌তি বর্তমা‌নে শান্ত। ঘটনাস্থলে অতিরিক্ত পু‌লিশ সদস‌্য মোতায়ন করা রয়েছে।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
রং-তুলির আঁচড়ে নান্দনিক সাজে প্রস্তুত শহীদ মিনার
পরবর্তী পোস্ট
সিলেটে দুই বিদেশি ছাত্রীকে উত্ত্যক্তের জেরে সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

রিলেটেড পোস্ট

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...

জুন ১০, ২০২৬

দেশে ফিরলেন ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে

জুন ৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting