দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | ভোর ৫:৫৩
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলা

বঙ্গবন্ধু হত্যা মামলার স্বাক্ষী নুরুল ইসলাম খানের সাথে ডিসি’র শুভেচ্ছা বিনিময়

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ২৩, ২০১৯
ডিসেম্বর ২৩, ২০১৯ ০ কমেন্ট 414 ভিউস

দেবহাটা ব্যুরো: সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সাথে শুভেচ্ছা বিনিময় ও মুক্তিযুদ্ধ ভিত্তিক নিজের লেখা বই উপহার দিয়েছেন স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার একমাত্র জীবিত স্বাক্ষী বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম খান। সোমবার বেলা ১১ টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পরে মুক্তিযুদ্ধ কালীন সময়ে নিজের অবস্থান নিয়ে লেখা ‘মুক্তিযুদ্ধ এবং আমি’ বইটি জেলা প্রশাসককে উপহার দেন তিনি। নুরুল ইসলাম খান বঙ্গবন্ধু হত্যা মামলার একমাত্র জীবিত স্বাক্ষী। শুভেচ্ছা বিনিময়কালে তার শারিরীক অবস্থার খোজখবর নেন জেলা প্রশাসক। পাশাপাশি সংক্ষিপ্ত সময়ের মধ্যেও জেলা প্রশাসকের সাথে বর্ণণা করেন ভয়াল সেই কালো রাতের ঘটনা।
১৯৭৫ সালের ১৫ আগষ্ট ভয়াবহ কালো রাতেই স্বাধীনতা বিরোধী অপশক্তির ষড়যন্ত্রে স্বাধীনতার মহান স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে ধানমন্ডিস্থ ৩২ নম্বর বাসাতে ঢুকে নৃশংসভাবে হত্যা করে তৎকালীন সেনা সদস্যরা। সে রাতে বঙ্গবন্ধুর বাসভবনের নিরাপত্তার দায়িত্বে ছিলেন তৎকালীন এএসপি নুরুল ইসলাম খান। সেই রাতে তিনি সহ দুই জন এসআই, তিনজন এএসআই, সাতজন পাহারাদার, এক সেনা সদস্য ও পুলিশ কনস্টেবল ছিলেন বঙ্গবন্ধুর নিরাপত্তার দায়িত্বে। বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যাকালীন সময়ে নিরাপত্তার দায়িত্বে থাকা নুরুল ইসলাম খান, বঙ্গবন্ধুর পিএ মহিদুল ইসলাম সহ অন্যন্যরাও গুলিবিদ্ধ হন। পরে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় সেখান থেকে পালিয়ে প্রানে বেঁচে যান নুরুল ইসলাম খান। বর্তমানে তার বয়স প্রায় নব্বইয়ের কাছাকাছি। বঙ্গবন্ধু হত্যা মামলার তিনিই একমাত্র জীবিত স্বাক্ষী। বয়সের সাথে সাথে এখন তার শারিরীক অবস্থাও অনেক পরিবর্তিত। তাছাড়া বিগত দিনে বঙ্গবন্ধু হত্যা মামলার স্বাক্ষী হওয়ার কারনে এ পর্যন্ত কয়েকবার তার ওপর হামলার ঘটনা ঘটেছে। কখনো হামলা হয়েছে স্বাক্ষী দিতে যাওয়ার সময়। আবার কখনো হয়েছে আদালত থেকে স্বাক্ষী দিয়ে ফেরার সময়। এসব হামলার ঘটনায় একাধিকবার গুরুতর জখম হয়ে এখনও বাংলাদেশের সেই কালো রাতের ইতিহাসের স্বাক্ষী হয়ে আছেন তিনি। শুধু তাই নয় মহান স্বাধীনতা যুদ্ধে অগ্রানী ভূমিকা রাখার পাশাপাশি মুক্তিযুদ্ধকালীন ২নং সেক্টরের সাব-সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করলেও কেবলমাত্র বঙ্গবন্ধু হত্যা মামলার স্বাক্ষী হওয়ায় স্বাধীনতা পরবর্তী দীর্ঘ সময়ে বিএনপি-জামায়ত জোট সরকার তাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেয়নি। পরে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর তাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেন। তাছাড়া তার নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার পাশাপাশি বিভিন্ন সম্মাননাও দেন শেখ হাসিনা। বর্তমানে তিনি আমেরিকায় অবস্থান করেন। ১৯৯৭ সালে ফ্রিডম পার্টির সদস্যরা গাজীপুরে তার মাথা ইট দিয়ে থেতলে দেয়। আল্লাহর রহমতে তিনি বেঁচে যান এবং আদালতে সাক্ষ্য দেন। তাঁর বড় ছেলে একসময় ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের ভিপি ছিলেন। আরেক ছেলে নাহিদ খান বিজিবি’র উচ্চপদস্থ কর্মকর্তা। আজও বঙ্গবন্ধুকে স্বপরিবারে নৃশংসভাবে হত্যার ঘটনা মনে উঠতেই কাতরে কেঁদে ওঠেন তিনি। নুরুল ইসলাম খান বলেন, বঙ্গবন্ধু হত্যার বিচারে আমি সন্তুষ্ঠ । তবে আরো খুশী হতাম যদি অন্তত মৃত্যুর আগে বিদেশ থেকে বঙ্গবন্ধুর অন্যান্য খুনীদের দেশে ফিরিয়ে এনে ফাঁসিতে ঝুলানো দেখে যেতে পারতাম। জেলা প্রশাসকের সাথে শুভেচ্ছা বিনিময়কালে নুরুল ইসলাম খানের সাথে জেলা মুক্তিযুদ্ধ সন্তান কমান্ডের সভাপতি আবু রাহান তিতু ও তার ছেলে নাজিবুল ইসলাম খান উপস্থিত ছিলেন। সম্প্রতি পরিবারের সদস্যদের নিয়ে দেবহাটাতে ছেলে নাজিবুল ইসলাম খানের শ্বশুর বাড়ীতে বেড়াতে এসেছেন তিনি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দুই বোনের হাত থেকে রক্ষা পেতে মুক্তিযোদ্ধা সন্তানের সংবাদ সম্মেলন
পরবর্তী পোস্ট
দেবহাটায় মসজিদ নির্মানের চেক বিতরণ করলেন জেলা পরিষদ সদস্য আলফা

রিলেটেড পোস্ট

আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬

দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...

আগস্ট ১৬, ২০২৬

সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?

আগস্ট ১৫, ২০২৬

সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 

আগস্ট ১৫, ২০২৬

কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...

আগস্ট ১৫, ২০২৬

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting