দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৯:৫৭
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 
কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...
কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও...
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনিলিড নিউজসাতক্ষীরা জেলা

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে কর্মসূচী পালন করেনি আশাশুনি উপজেলা আওয়ামী লীগ

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১৮, ২০২০
মার্চ ১৮, ২০২০ ০ কমেন্ট 418 ভিউস

হাবিবুর রহমান, আশাশুনি থেকে ফিরে:

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আশাশুনি উপজেলা আওয়ামী লীগ কোন কর্মসূচী পালন করেনি। সভাপতি মোস্তাকিম ও সম্পাদক শম্ভুজিৎ মন্ডলের নেতৃত্বাধীন বর্তমান উপজেলা আওয়ামী লীগের বঙ্গবন্ধুর জন্মদিনে কর্মসূচী না দেয়ায় ত্যাগী নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।
১৭ মার্চ ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন। এ দিনে আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার ও অফিসার ইনচার্জ সরকারি কর্মসূচী পালনের অংশ হিসেবে রাত ১২টা ১ মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, শ্রমিক লীগের সভাপতি শামসুল ঢালী, স্বেচ্ছা সেবকলীগের সাহেব আলী উপস্থিত থাকলেও তাদের হাতে একটি ফুলের কলিও দলের পক্ষে দিতে দেখা যায়নি। এ দিন উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী অফিসও খুলতে দেখা যায়নি। বাতিও জ্বলেনি সন্ধ্যায়।
এ ঘটনায় উদ্বোগ প্রকাশ করে সাতনদীকে ফোন করেছেন খাজরা ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. শহিদুল ইসলাম পিন্টু। তারা অভিযোগ করে বলেন, সভাপতি ও সাধারণ সম্পাদকের আসল চেহারা ফুটে উঠেছে। জাতির জনকের জন্মদিনে কোন কর্মসূচী না দিয়ে প্রমান করেছে তারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করেনা। সভাপতি-সম্পাদক পদে থাকার নৈতিক অধিকার তারা হারিয়েছেন।
বুধবার দিনভর আশাশুনি উপজেলা জুড়ে ত্যাগী নেতা-কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা গেছে। নাম প্রকাশ না করার শর্তে তারা বলেন, সভাপতি ভিন্ন দল থেকে আওয়ামী লীগে এসেছেন। তিনি বঙ্গবন্ধুর সৈনিক নন। আশাশুনি উপজেলা নৌকার ঘাঁটি। পদ-পদবী নিয়ে এমপি-মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন তিনি।
অপরদিকে, শম্ভুজিৎ মন্ডলের বিরুদ্ধে ত্যাগী নেতা-কর্মীদের অভিযোগ হল তিনি সদ্য দলে এসে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পদক হয়েছেন। তিনিও এ পদে থাকার যোগ্য নন। বঙ্গবন্ধুর জন্মদিনে কোন কর্মসূচী না দিয়ে শম্ভুজিৎ মন্ডল তার স্বরূপ উন্মোচিত করেছেন। ত্যাগী নেতাকর্মীরা এ ঘটনায় সভাপতি-সম্পাদকের পদত্যাগও দাবী করেছেন।
উপজেলা আওয়ামী লীগ কোন কর্মসূচী পালন না করলেও উপজেলা জুড়ে তৃণমূলের নেতা-কর্মীরা কেককাটা, আলোকসজ্জা করেছেন ঘরোয়া ভাবে।
এ দিকে আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মঙ্গলবার বিকাল ৫টায় আশাশুনি বাজার চান্নিতে আলোচনা সভা, কেককাটা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিমের প্রতিক্রিয়া জানার জন্য মোবাইলে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ভয় পাচ্ছি……
পরবর্তী পোস্ট
সাতক্ষীরার পর্যটন কেন্দ্রগুলো বন্ধ ঘোষনা

রিলেটেড পোস্ট

সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?

আগস্ট ১৫, ২০২৬

সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 

আগস্ট ১৫, ২০২৬

কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...

আগস্ট ১৫, ২০২৬

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting