দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | দুপুর ২:২৮
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

বইমেলায় স্পন্সরশিপ থেকে কত টাকা আসে? জানে না বাংলা একাডেমি

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৮, ২০২৩
ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ০ কমেন্ট 381 ভিউস

জাতীয় ডেস্ক:

মূলত মেলার দায়িত্ব পাওয়া ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান স্পন্সর কোম্পানির সাথে চুক্তি করে টাকা সংগ্রহ করে। সরকার থেকে বইমেলার জন্য আলাদা কোনো বরাদ্দ দেওয়া হয় না।

অমর একুশে বইমেলায় স্পন্সর কোম্পানির কাছ থেকে কত টাকা আসে, তার হিসাব নেই মেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমির কাছে।

মূলত মেলার দায়িত্ব পাওয়া ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান স্পন্সর কোম্পানির সাথে চুক্তি করে টাকা সংগ্রহ করে। সরকার থেকেও বইমেলার জন্য আলাদা কোনো বরাদ্দ দেওয়া হয় না। বাংলা একাডেমির বার্ষিক বাজেটের উৎসব খাত থেকে কিছু অংশ খরচ করা হয় বইমেলা পরিচালনায়।

এই প্রক্রিয়াটিকে ‘বিস্ময়কর’ বলছেন সাংস্কৃতিক সংগঠন, অভিনেতা রামেন্দু মজুমদার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান বইমেলার জন্য স্পন্সর সংগ্রহ করছে এবং কত টাকা স্পন্সর কোম্পানি থেকে নেওয়া হচ্ছে, তার হিসাব বাংলা একাডেমি জানছে না– এটা হওয়া উচিত নয়। মেলার আয়োজক প্রতিষ্ঠান হিসেবে বাংলা একাডেমির কাছে অবশ্যই স্পন্সর থেকে আয়ের হিসাব থাকা উচিত।”

বইমেলার জন্য সরকারের তরফ থেকেও আলাদা বরাদ্দ দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, “একুশের চেতনাকে ধারণ করে এই বইমেলা অনুষ্ঠিত হয়। এখানে বেসরকারি খাত থেকে স্পন্সর কেন নিতে হবে? সরকার তো পুরো খরচ বহন করতেই পারে।

“সরকার প্রতি বছর বইমেলার জন্য একটা আলাদা বরাদ্দ দিতে পারে। ৪/৫ কোটি টাকা হলে তো মেলায় আর বেসরকারি খাতের স্পন্সর দরকার হয় না। বরং প্রকাশকদের প্রণোদনাও দেওয়া সম্ভব। বইমেলা এখন গণমানুষের উৎসবে পরিণত হয়েছে, সরকারের উচিত এর আর্থিক দায়িত্ব নেওয়া।”

বইমেলার আয়োজকদের সঙ্গে কথা বলে জানা গেছে, একুশে বইমেলার জন্য আলাদা কোনো অর্থ বরাদ্দ দেয় না সরকার। স্পন্সরশিপ, স্টল ভাড়া এবং বাংলা একাডেমির বার্ষিক বাজেট থেকে পাওয়া অর্থে মেলার ব্যয় মেটানো হয়। আর ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানকে স্টলের অবকাঠামো, প্রবেশদ্বার, মূল মঞ্চ নির্মাণসহ সংশ্লিষ্ট কিছু কাজের দায়িত্ব দেওয়া হয়।

অবশ্য সেজন্য ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানকে কোনো টাকা দেয় না একাডেমি। ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি স্পন্সর জোগাড় করে তাদের কাছ থেকে পাওয়া অর্থে ওই খরচ মেটায়। এ ক্ষেত্রে আয়-ব্যয়ের হিসাব বাংলা একাডেমিকে জানানো হয় না। লাভ বা লোকসান যাই হোক সব দায়িত্ব ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির।

এবার বইমেলার ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছে ক্রসওয়াক কমিউনিকেশন্স লিমিটেড। জানতে চাইলে এ কোম্পানির ম্যানেজার (অপারেশন্স) লিখন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্পন্সর থেকে কত টাকা আসে, সেটি আমরা গণমাধ্যমে প্রকাশ করি না।”

বইমেলায় ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের কাজ কি থাকে জানতে চাইলে লিখন বলেন, মেলার অবকাঠামো নির্মাণ, স্টল বিন্যাস, স্ট্রাকচার তৈরি (স্টলে যেন পানি না যায়), এছাড়া চারপাশের বাউন্ডারি তৈরি, ব্র্যান্ডিংসহ বেশ কিছু কাজ ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান করে।

বইমেলা সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, বাংলা একাডেমি সরকারি প্রতিষ্ঠান হওয়ায় আয়-ব্যয়ের অডিটের (নিরীক্ষা) ঝামেলায় যেতে চায় না। অনেকটা দায়িত্ব এড়ানোর জন্যই স্পন্সরের বিষয়টি পুরোপুরি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দেয় তারা। যেহেতু ইভেন্ট ম্যানেজারকে কোনো টাকা দেওয়া হচ্ছে না, তারা স্পন্সর থেকে কত টাকা আনতে পারল, তার হিসাবও বাংলা একাডেমি জানতে চায় না।

গত বছর বইমেলায় ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে ছিল ‘সিএনএস’ নামে একটি কোম্পানি। তার আগের বছর ছিল ক্রসওয়াক কমিউনিকেশন্স। এর আগে পরপর তিনবার ‘নিরাপদ মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স লিমিটেড’ ইভেন্ট ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে।

নিরাপদ মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স লিমিটেডের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের কাছে এই বিষয়ে জানতে ফোন করা হলে তিনি কথা বলতে রাজি হননি।

স্পন্সরশিপ থেকে কত টাকা আসে তার হিসাব বাংলা একাডেমির কাছে না থাকার বিষয়টি স্বীকার করেছেন বইমেলার সদস্য-সচিব কে এম মুজাহিদুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এটা এক ধরনের ‘গ্যাপ’। আমরা আগামী বছর থেকে এটা পরিবর্তন করব। স্পন্সর কোম্পনি মূলত ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের সাথে চুক্তি করে মেলায় আসে। ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানই স্পন্সর নিয়ে আসে। তারা কত টাকা স্পন্সর পেল, সেটা আমাদের জানায় না।

“কিন্তু এবার আমরা ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানকে বলেছিলাম, যত টাকা নেওয়া হোক- সেটা আমাদের জানাতে হবে। চুক্তিটা আমাদের সামনে আনতে হবে। তারা এবারও সেটা করেনি। মেলা শেষে তারা তো আমাদের একটা প্রতিবেদন দেবে, সেখানে প্রসঙ্গটা তাদের কাছে তুলব। এখন বলতে পারছি না স্পন্সর থেকে কত টাকা এসেছে। তবে তারা জানালে সেটা আমরা মেলার পর বলতে পারব।”

এবার কারা স্পন্সর ছিল জানতে চাইলে কে এম মুজাহিদুল ইসলাম বলেন, “এবার স্পন্সর হিসেবে রয়েছে ‘বিকাশ’, ‘আবুল খায়ের গ্রুপ’। আর টয়লেট পরিষ্কার, ঝাড়ু দেওয়া, মাঠে ময়লা পরিষ্কারের জন্য ডেটলকে রাখা হয়েছে।”

মেলার কফি শপ, খাবারের দোকানগুলো স্পন্সরের আওতায় থাকে না জানিয়ে মেলার সদস্য-সচিব বলেন, “খাবারের দোকানগুলো ভাড়া দিয়ে স্টল বরাদ্দ নিয়েছে।”

সরকার থেকে বইমেলার জন্য আলাদা কোনো বরাদ্দ আছে কিনা জানতে চাইলে মুজাহিদুল ইসলাম বলেন, “সরকার বা সংস্কৃতি মন্ত্রণালয় থেকে বইমেলার জন্য আলাদা কোনো বরাদ্দ নেই। বাংলা একাডেমির বছরব্যাপী যে বাজেট থাকে, সেখান থেকে কিছু টাকা বইমেলায় খরচ করা হয়। সেই বাজেট তো আর খুব বেশি থাকে না। যার জন্য বইমেলায় স্পন্সর দরকার হয়। ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিই মূলত স্পন্সর থেকে অর্থ সংগ্রহ করে।”

তবে সরকারের কাছে বইমেলার জন্য আলাদা বরাদ্দ পাওয়ার চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, “সংস্কৃতি প্রতিমন্ত্রী, সচিব মহোদয় এবং আমাদের মহাপরিচালক মহোদয় মিলে অর্থ মন্ত্রণালয়ে গিয়েছিলেন, যেন বইমেলার জন্য আলাদা একটি ‘কোটেশন’ খুলে আগামী দিনগুলোতে বরাদ্দ দেওয়া হয়।”

গত ১ ফেব্রুয়ারি শুরু হওয়া এবারের একুশে বইমেলার পর্দা নামবে মঙ্গলবার। বিকাল ৩টা থেকে ৯টা পর্যন্ত চলবে বইমেলা। বিকাল ৫টায় সমাপনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। প্রতিবেদন উপস্থাপন করবেন ‘অমর একুশে বইমেলা ২০২৩’ এর সদস্য সচিব ডা. কে এম মুজাহিদুল ইসলাম।

বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্বে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে সৈয়দ ওয়ালীউল্লাহ্ সাহিত্য পুরস্কার ২০২২, কবি জসীমউদ্দীন সাহিত্য পুরস্কার ২০২৩ এবং অমর একুশে বইমেলা ২০২৩ উপলক্ষে বিভিন্ন গুণীজন স্মৃতি পুরস্কার দেওয়া হবে। এছাড়া সন্ধ্যায় সোহরাওয়ার্দী উদ্যানে থাকছে সমাপনী সাংস্কৃতিক অনুষ্ঠান।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ডিএনসিসি হাসপাতালের কর্মীদের বিক্ষোভে সড়কে যানজট
পরবর্তী পোস্ট
হাউজিং ব্যবসার দ্বন্দ্ব: দেশীয় অস্ত্র নিয়ে মুন্সীগঞ্জে ফের সংঘর্ষ

রিলেটেড পোস্ট

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting