দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ১:৫৯
মনিরামপুরে ৩ হাজার ৮৮০ কৃষকের হাতে প্রণোদনা
অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে তারেক...
শ্যামনগরে ফুটবল ম্যাচ শেষে সংঘর্ষ, আহত-৫
শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাছের...
তালায়  সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত
শ্যামনগরে শিবিরের বিক্ষোভ মিছিল
ঈশ্বরীপুরে সাইবার ইউজার দলের ২১ সদস্য বিশিষ্ট কমিটি
সাতক্ষীরায় কৃষি কর্মকর্তার বিরুদ্ধে চার লাখ টাকার দূনীতি...
কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের...
কালিগঞ্জে ধান-চাল সংগ্রহে কর্মকর্তাদের কোটি টাকা ঘুষ বানিজ্য
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শার্শা

ফেসবুকে প্রেম করে ফুসলিয়ে আনল ভারতীয় নারী, ঘটনার নায়ক পলাতক

কর্তৃক kobirubel.satnadee মে ২৮, ২০২১
মে ২৮, ২০২১ ০ কমেন্ট 416 ভিউস

নিজস্ব প্রতিবেদক: ফেসবুকে প্রেমের সম্পর্কে জড়িয়ে দুই সন্তান রেখে গত ২ মে ভারত থেকে বাংলাদেশে পালিয়ে এসেছিলেন ভারতের উত্তর ২৪ পরগনা জেলার স্বরুপনগর থানার হাকিমপুরের তারালী গ্রামের মৃত জালাল সরদারের মেয়ে খাদিজা খাতুন (২৪)।

এ ঘটনায় তার স্বামী ভারতের তারালী পুলিশ ক্যাম্পে একটি সাধারণ ডায়েরি করেন। পরে বাংলাদেশে জাস্টিস কেয়ার নামে একটি সংস্থা ওই নারীর সন্ধান শুরু করে। বিভিন্ন স্থানে খোঁজখবর নিয়ে সংস্থাটি জানতে পারে খাদিজা খাতুন যাশোর জেলার শার্শা থানার চালতিবাড়ীয়ার দিঘার সোনাতনকাটি গ্রামের রবিউল ইসলামের ছেলে মাহাবুবুর রহমানের বাড়িতে আছে। সেখান থেকে ঐ নারীকে উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি।

পরে বৃহস্পতিবার (২৮ মে) বিকালে সাতক্ষীরার কলারোয়ায় সীমান্তের সাব পিলার ১৩ এর ৩ আরবি ৫ এর কাছে অনুষ্ঠিত বিজিবি ও বিএসএফ’র পতাকা বৈঠকের মাধ্যমে খাদিজা খাতুনকে ভারতে ফেরত পাঠানো হয়।

পতাকা বৈঠকে বিজিবির পক্ষে কাঁকডাঙ্গা বিওপির কমান্ডার আ ফ ম ওসমানীর নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধিদল অংশ নেন। ভারতের পক্ষে অংশ নেন তারালী বিএসএফ ক্যাম্পের পক্ষে কমান্ডার রিশি মিশারা নেত্বতাধীন ৬ সদস্যের প্রতিনিধি দল।

এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন, কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, কেঁড়াগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যার ভুট্টো লাল গাইন, ইউপি সদস্য ইয়ার আলী, বাংলাদেশে জাস্টিস কেয়ারের প্রতিনিধি এবিএম মহিদ হোসেন, জেলা মানবপাচার প্রতিরোধ কমিটির প্রতিনিধি সাকিব প্রমূখ।

খাদিজা খাতুনের উদ্ধৃতি দিয়ে বিজিবি কর্মকর্তা মাহমুদ জানান, ভারতের উত্তর ২৪ পরগনা জেলার স্বরুপনগর থানার হাকিমপুরের তারালী গ্রামের খাদিজা খাতুন (২৪) ফেসবুকের মাধ্যমে বাংলাদেশের যশোর জেলার শার্শা থানার চালতিবাড়ীয়ার দিঘার সোনাতনকাটি গ্রামের রবিউল ইসলামের ছেলে মাহাবুবুর রহমানের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এই সম্পর্কের ভিত্তিতে দুই ছেলে রেখে ভারত থেকে গত ২ মে বাংলাদেশে চলে আসে খাদিজা। এ ঘটনায় তারালী পুলিশ ক্যাম্পে একটি সাধারণ ডায়েরি করেন ওই নারীর স্বামী। পরে বাংলাদেশে জাস্টিস কেয়ার নামে একটি সংস্থা ওই নারীর সন্ধান শুরু করে এবং তার অবস্থান সম্পর্কে জানতে পারে। তথ্য অনুযায়ী সেখান থেকে বিজিবি ওই নারীকে উদ্ধার করতে সক্ষম হয় এবং পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে ফেরত পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীকে অবৈধ উপায়ে দেশে নিয়ে আসা যুবক মাহাবুবুর রহমান পলাতক রয়েছে। তার বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
যে কারণে বৃদ্ধ ইমামের সঙ্গে পরকীয়ায় জড়ান আসমা!
পরবর্তী পোস্ট
নিজেকে ৩০ লাখ টাকায় বিক্রির ঘোষণা দিলেন সাতক্ষীরার যুবক

রিলেটেড পোস্ট

কলারোয়ায় নদীপাড়ের মাটিকাটা বন্ধ ও নদী রক্ষার দাবিতে...

জানুয়ারি ৩১, ২০২৫

সাতক্ষীরার কলারোয়ায় যুবদল নেতাকে কুপিয়ে জখম

জানুয়ারি ২৯, ২০২৫

কলারোয়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করলেন জেলা...

জানুয়ারি ২২, ২০২৫

কলারোয়ার রায়টায় যুবদলের কর্মী সমাবেশ

জানুয়ারি ২১, ২০২৫

কলারোয়ায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিমের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

জানুয়ারি ২১, ২০২৫

দূর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে, দূর্নীতি মুক্ত নেতৃত্ব দরকার:...

জানুয়ারি ১৭, ২০২৫

কলারোয়ায় স্কাউটস এর ত্রি-বার্ষিক কাউন্সিল

জানুয়ারি ৭, ২০২৫

কলারোয়ায় জাতীয় সমাজসেবা দিবস পালিত

জানুয়ারি ২, ২০২৫

অসুস্থ বিএনপি নেতা রইছ উদ্দিনের এনজিও গ্রাম সম্পন্ন

ডিসেম্বর ২৮, ২০২৪

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting