দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ১০:৫৯
 খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবৈধ ভেনামী চিংড়ি পোনায়...
তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...
গাবুরা ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে আবিয়ার...
কলারোয়ায় মিষ্টান্নের দোকানে ৮ হাজার টাকা জরিমানা
শ্যামনগরে নজরুল বর্ষ পালন উপলক্ষে তিন দিন ব্যাপী...
নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা
দেবহাটায় সেলাই মেশিন, বাই সাইকেল, ভ্যান ও স্কুল...
দেবহাটায় বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার , আটক -১
কৃষ্ণনগরের ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের জামিন...
জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

ফলোঅন করিয়েও হার, এই নিয়ে চারবার!

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৮, ২০২৩
ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ০ কমেন্ট 337 ভিউস

স্পোর্টস ডেস্ক:

২০০১ সাল। রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণদের লড়াই দেখেছিল ইডেন। ফলো অন করতে নেমে বড় রানের লক্ষ্য দেওয়া এবং টেস্ট জেতা। ভারতীয় ক্রিকেট ওই ঘটনা মনে রেখে দেবে। টেস্ট ক্রিকেটে ফলো অন করা দল এখনও পর্যন্ত জিতেছে মাত্র চার বার। মঙ্গলবারের আগে প্রতিটা ম্যাচেই হেরেছিল অস্ট্রেলিয়া। এবার সেই তালিকায় নাম লেখাল ইংল্যান্ড।

প্রতিপক্ষকে ফলো অন করতে পাঠিয়ে তিনবার ভুগেছে অস্ট্রেলিয়া। প্রথম ঘটনাটি ঘটে ১৮৯৪ সালে। সিডনিতে ইংল্যান্ডকে ফলোঅন করতে পাঠিয়েছিল অস্ট্রেলিয়া। সেই ম্যাচ শেষ পর্যন্ত জিতে নেয় ইংল্যান্ড। দ্বিতীয় ঘটনাটিও ঘটেছিল এই দুই দলের মধ্যে। ১৯৮১ সালে লর্ডসে ইংল্যান্ডকে ফলোঅন করতে পাঠায় অস্ট্রেলিয়া। সেবার ১৮ রানে হারতে হয় অ্যালান বর্ডারদের। তবে ২২ বছর আগে ইডেনে হারটাই সব থেকে টাটকা।

ইডেনে সৌরভ গাঙ্গুলির ভারতের সঙ্গে লড়াই ছিল স্টিভ ওয়াহর অস্ট্রেলিয়ার। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৪৪৫ রান তোলে। ভারত ব্যাট করতে নেমে শেষ হয়ে যায় মাত্র ১৭১ রানে। স্বাভাবিকভাবেই স্টিভ ওয়াহ ফলোঅন করতে পাঠান ভারতকে।

দ্রাবিড় এবং লক্ষ্মণের ৩৭৬ রানের জুটি ভারতকে বড় রান তুলতে সাহায্য করে। অস্ট্রেলিয়াকে ৩৮৪ রানের লক্ষ্য দেয় ভারত। সেই রান তাড়া করতে নেমে হরভজন সিংহের দাপটে অস্ট্রেলিয়া শেষ হয়ে যায় ২১২ রানে। একাই ৬ উইকেট নেন হরভজন। শচিন টেন্ডুলকার ব্যাট হাতে ওই ম্যাচে সফল না হলেও বল হাতে ৩ উইকেট নেন। তারা দু’জন মিলেই অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস শেষ করে দেন।

২২ বছর পর ব্যাট হাতে লড়াই করলেন কেন উইলিয়ামসন। কিছুদিন আগেই টেস্ট নেতৃত্ব ছেড়েছেন তিনি। ফলোঅন করতে নেমে গুরুত্বপূর্ণ ১৩২ রান করেন উইলিয়ামসন। ইংল্যান্ডের সামনে লক্ষ্য ছিল ২৫৮ রান। বেন স্টোকসরা শেষ হয়ে যায় ২৫৬ রানে। নেইল ওয়েগনার নেন ৪ উইকেট। টিম সাউদি নেন ৩ উইকেট। ২ উইকেট নেন ম্যাট হেনরি। টেস্ট ক্রিকেটের ইতিহাসে চতুর্থবার ফলোঅন করতে নামা দল ম্যাচ জিতে নিল।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দ্য ইকোনমিস্টের বিশ্লেষণ- পূর্ব ইউরোপকে শক্তিশালী করেছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ
পরবর্তী পোস্ট
সাকিব-তামিমের দ্বন্দ্ব নিয়ে কথা বললেন হাথুরুসিংহেও

রিলেটেড পোস্ট

জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে...

জুন ২৭, ২০২৬

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...

জুন ২৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরকারি...

জুন ৬, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

জাতীয়তাবাদী ক্রীড়াদল সাতক্ষীরা জেলা শাখার নবগঠিত কমিটির শুভেচ্ছা...

মে ২২, ২০২৬

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

এপ্রিল ২২, ২০২৬

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...

এপ্রিল ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting