দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি | সকাল ৯:১০
নগরঘাটা ইউপি চেয়ারম্যান পদে তিন প্রার্থীর লড়াইয়ের গুঞ্জন
রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা
শ্যামনগরে  নব্বই দশকের ব্রীজ সংস্কারের দাবী 
সাতক্ষীরায় ছাত্রদলের আংশিক কমিট ঘোষনা 
আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী
সাতক্ষীরায় বুশরা গ্রুপের চেয়ারম্যানকে অপহরনের অভিযোগ
অর্জন ফাউন্ডেশন ও বিএনপিএস’র উদ্যোগে নারী, শান্তি ও...
শ্যামনগর পৌরসভার মাহমুদপুর এলাকার প্রধান সড়কটি সংস্কারের দাবী...
আশাশুনিতে মাছের ঘের দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন, রিপন-ছট্টুর বিরুদ্ধে...
সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর খাইরুল ইসলামের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

প্রবাসীদের জন্য কাজ খুঁজতে বলল সংসদীয় কমিটি

কর্তৃক kobirubel.satnadee জুলাই ১৭, ২০২০
জুলাই ১৭, ২০২০ ০ কমেন্ট 339 ভিউস

ন্যাশনাল ডেস্ক: করোনা ভাইরাসপরবর্তী বিশ্বে বাংলাদেশি প্রবাসীদের জন্য কর্মসংস্থান সৃষ্টির কার্যকর ব্যবস্থা নিতে রাষ্ট্রদূতদের পরামর্শ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। আন্তর্জাতিক পরিস্থিতি এবং এ বিষয়ে মন্ত্রণালয় কী কী পদক্ষেপ নিয়েছে, সে বিষয়ে গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে এ পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন দেশে নিযুক্ত বাংলাদেশি মিশনগুলো কী কী কর্মপরিকল্পনা হাতে নিয়েছে এবং তার বাস্তবায়ন কতটুকু, সে বিষয়েও মন্ত্রণালয়কে বিস্তারিতভাবে অবহিত করতে বলা হয়।

বৈঠক শেষে কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান বলেন, করোনাপরবর্তী নতুন বিশ্ব হবে ভিন্ন ধরনের। এর সঙ্গে আমাদের তাল মিলিয়ে চলতে হবে। এ বিষয়ে বিভিন্ন দেশে নিয়োজিত বাংলাদেশি কূটনীতিকদের জন্য আমাদের নির্দেশনা হলো- কোভিডপরবর্তী বিশ্বে কীভাবে বাংলাদেশিদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া।
ইতালিতে বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি নিয়ে গণমাধ্যমে যেভাবে খবর প্রকাশিত হয়েছে, বাস্তবতা তা নয়। বিদেশ ভ্রমণে করোনা টেস্টের সার্টিফিকেট নিতে হবে বিষয়টি সে রকমও নয়। কোনো দেশে প্রবেশ করলে সেখানকার বিমানবন্দরে তাদের নিজস্ব ব্যবস্থাপনায় একটা পরীক্ষা করে। সেখানে পজিটিভ এলে তাদের দেশের নিয়মানুযায়ী ব্যবস্থা নিয়ে থাকে।
মুহাম্মদ ফারুক খান বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কমিটিকে জানানো হয়েছে যে, বাংলাদেশ থেকে যারা ইতালি গিয়েছিলেন, তাদের কোভিড-১৯ সার্টিফিকেট জাল ছিল, সেটি সত্য নয়। যাত্রীদের মধ্যে মাত্র ৩৩ জন কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট নিয়েছিলেন। ইতালি সরকার কখনো সার্টিফিকেট নেওয়ার বিষয়টিও বাধ্যতামূলক করেনি। তা ছাড়া নেগেটিভ সার্টিফিকেট নিয়ে কোনো ব্যক্তি বিদেশে গেলেন, কিন্তু এরই মধ্যে তিনি আক্রান্ত হবেন না, তার নিশ্চয়তা কে দেবে? পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের জানিয়েছে, এখন থেকে যারা বিদেশে যাবেন, তাদের করোনা পরীক্ষার সনদ নিয়ে যেতে হবে।

সূত্র জানায়, বৈঠকে সম্প্রতি ইতালি থেকে কয়েকজন প্রবাসী বাঙালিকে ফেরত দেওয়ার ঘটনা মিডিয়ায় অতিরঞ্জিত করা হয়েছে বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। তিনি বলেছেন, যা না তার চেয়ে বেশি করে প্রচার করা হয়েছে। তবে এ বিষয়ে সব দেশের রাষ্ট্রদূতদের সতর্ক থেকে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
কোভিড ১৯-এর আন্তর্জাতিক পরিস্থিতি কী এবং প্রবাসী বাংলাদেশিরা কী অবস্থায় আছে, দেশবাসীকে অবহিত করার জন্য নিয়মিত প্রেস ব্রিফিংয়ের জন্যও মন্ত্রণালয়কে সুপারিশ করেছে কমিটি। বৈঠকে নতুন নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রদূতদের কর্মপরিকল্পনা পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করা হয়। এ সময় সৌদি আরব, ব্রুনাই ও নেপালে নবনিযুক্ত রাষ্ট্রদূতরা আলোচনায় অংশ নেন। কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, গোলাম ফারুক খন্দকার প্রিন্স, আবদুল মজিদ খান, নাহিম রাজ্জাক, কাজী নাবিল আহমেদ ও নিজাম উদ্দিন জলিল (জন) বৈঠকে অংশ নেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
‘সাহেব বাবুর’ দাম উঠেছে ৬ লাখ, খামারি চান ১২ লাখ
পরবর্তী পোস্ট
খুলনায় সংঘর্ষের ঘটনায় আরও ২ জনের মৃত্যু

রিলেটেড পোস্ট

রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা

মে ১৩, ২০২৬

আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী

মে ১৩, ২০২৬

সেভ দ্য রোডের পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মে ৯, ২০২৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা...

মে ৪, ২০২৬

মে দিবস: শিকাগো থেকে ঢাকা- শ্রমের মর্যাদা ও...

এপ্রিল ৩০, ২০২৬

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু

এপ্রিল ২৮, ২০২৬

সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা 

এপ্রিল ২৬, ২০২৬

আশাশুনিতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন

এপ্রিল ২৬, ২০২৬

আশাশুনি সদরে সমুদ্রে মাছধরা জেলেদের খাদ্য সহায়তা বিতরণ

এপ্রিল ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting