দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১১:৫৯
স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...
সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...
আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন...
খুঁটিতে বাঁধা বাবা, পাশে ছোট্ট তুবা— বদলে যেতে...
গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...
শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
দেবহাটা সখিপুরের মেম্বার নজরুলের উদ্যোগে শিশুদের মাঝে খেলাধুলার...
সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ...
নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
নির্বাচিত খবরশিক্ষাসাতক্ষীরা সদর

প্রধান শিক্ষক হাসানুর রহমানকে লাঞ্ছনার বিচারের দাবী ঘোনা স্কুলের শিক্ষকবৃন্দের

কর্তৃক kobirubel.satnadee জুলাই ৩১, ২০২৩
জুলাই ৩১, ২০২৩ ০ কমেন্ট 1040 ভিউস

আব্দুর রশিদ/রুবেল হোসেন: সদর উপজেলার ঘোনা ইউনিয়ন বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানুর রহমানকে লাঞ্ছিত ও হেনস্থাকারীদের সুষ্ঠ বিচারের দাবীতে সোচ্চার ঘোনা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীবৃন্দ। প্রকৃত ঘটনাকে আড়াল করে প্রধান শিক্ষককে কতিপয় ব্যক্তি যে আক্রমনাতœক ও ষড়যন্ত্রমূলক কর্মকান্ড ঘটিয়ে অপমান, অপর্দস্ত, লাঞ্ছিত ও হেনস্থা করা হয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীবৃন্দ। এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ ফজলুর রহমান মুসা বরাবর লিখিত আবেদনও করেছেন তারা। সোমবার (৩১ জুলাই) বিদ্যালয় ছুটির পর অফিস কক্ষে আলোচনায় মিলিত হন শিক্ষক ও বিদ্যালয়ের ষ্টাফবৃন্দ। তারা সম্মিলিতভাবে উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পরে সভাপতি বরাবর বিচার চেয়ে লিখিত আবেদন করেন তারা।
প্রধান শিক্ষক হাসানুর রহমানকে লাঞ্ছনার বিচারের দাবীতে সভাপতি বরাবর আবেদনকারীরা হলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোস্তফা রুহুল কুদ্দুস, হিরন কুমার বিশ্বাস, এস.এম ফিরোজ মাহমুদ, তাছলিমা খাতুন, শ্যামল কুমার, মনিরা সুলতানা, শেখ মাসুদুল হাসান, মোঃ আজগর আলী, কাজী আক্তারুজ্জামান, সহকারী শিক্ষক শামিমা নাসরিন, মোঃ গোলাম কিবরিয়া, মোঃ আব্দুল হামিদ, সেলিনা পারভীন, অঞ্জলী মন্ডল, অফিস সহকারী মোঃ শারাফাত হোসেন, কম্পিউটার ল্যাব অপারেটর সৌমেন কুমার সরদার, দপ্তরী স্বপন কুমার গাইন, নৈশ প্রহরী রাখাল চন্দ্র বিশ্বাস, পরিচ্ছন্নতাকর্মী মোঃ আল আমিন, আয়া হামিদা খাতুন ও নিরাপত্তাকর্মী উজ্জল কুমার সরকার।
লিখিত আবেদনে তারা উল্লেখ করেন, প্রধান শিক্ষককে ষড়যন্ত্রমূলকভাবে অপমান করা মানেই সমগ্র শিক্ষককে অপমান করা। বিদ্যালয়টির দীর্ঘ সাত দশকের ইতিহাসে এমন ঘটনা নজির বিহীন। অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সভাপতি বরাবর স্ব স্ব স্বাক্ষরিত লিখিত আবেদন পত্র জমা দেন তারা।
এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ঘোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমান মুসা সাতনদীকে বলেন, “ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের লিখিত একটি আবেদন আমি হাতে পেয়েছি। আমি ঘটনা সম্পর্কে পূর্ব থেকে অবগত আছি। বিদ্যালয়ে হামলা করা ও প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার বিষয়টি দুঃখ জনক। ঐ মেয়ে দুটিকে ছুটির দিনে স্কুলে পেয়ে প্রধান শিক্ষক আমাকে জানালে আমি তাদের গার্ডিয়ানদের ডেকে ঘটনা খুলে বলে তাদের জিম্মায় দিতে বলি। পরে দুর্বৃত্তরা সংগঠিত হয়ে স্কুলে হামলা করে। এ বিষয়ে আগামী মঙ্গলবার (১ আগষ্ট) ম্যানেজিং কমিটির মিটিং ডাকা হয়েছে। মিটিংয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ”
উল্লেখ্য, গত শুক্রবার (২৮ জুলাই) ২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের দিন ধার্য থাকায় প্রধান শিক্ষক মোঃ হাসানুর রহমান স্টাফদের নিয়ে একযোগে সকাল ১০ টায় স্কুলে প্রবেশ করেন। সে সময় বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রী বহিরাগত এক মেয়েকে অনৈতিক অবস্থায় দেখতে পান। এক পর্যায়ে প্রধান শিক্ষক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ ফজলুর রহমান মুসাকে বিষয়টি অবগত করলে তিনি উক্ত মেয়েদের স্কুলে রেখে তাদের অভিভাবকদের সংবাদ দেওয়ার জন্য প্রধান শিক্ষককে বলেন। পরে স্থানীয় সংরক্ষিত ইউপি সদস্য নাজমিরা বেগমের স্বামী বুলবুল এসে প্রধান শিক্ষকের কাছে উক্ত মেয়েদের তার জিম্মায় নিয়ে যায়। এ ঘটনার ১৫-২০ মিনিট পরে ৩০/৪০ জন দুর্বৃত্ত স্কুলে হামলা চালায়। তারা ইটপাটকেল ছুড়ে ও অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রধান শিক্ষক হাসানুর রহমানকে লাঞ্ছিত করে এবং প্রায় দেড় ঘন্টা তাকে অফিস কক্ষে অবরুদ্ধ করে রাখে। পরে খবর পেয়ে বিদ্যালয়ের সভাপতি ফজলুর রহমান মুসা এসে প্রধান শিক্ষক হাসানুর রহমানকে উদ্ধার করে। পরবর্তীতে রবিবার (৩০ জুলাই) বিদ্যালয় খুললে শিক্ষকবৃন্দ ঘটনার বিস্তারিত শুনে মর্মাহত হন। পরে সোমবার (৩১ জুলাই) বিদ্যালয়ে মিটিং করে যৌথভাবে উক্ত ঘটনার তীব্র নিন্দা ও দায়ীদের বিচার চেয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বরাবর লিখিত আবেদন করেন তারা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগরে ড্রেজার দিয়ে চলছে অবৈধ বালু উত্তোলন
পরবর্তী পোস্ট
তুজুলপুরে গাছের চারা বিতরণ করলেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি

রিলেটেড পোস্ট

স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

সেপ্টেম্বর ৩০, ২০২৬

তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট, চিঠি পেল...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা,পলাতক আসামি ঠেকাতে বাড়ানো...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting