দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি | সকাল ৭:২২
ধর্মীয় শিক্ষক না থাকার কারণে দুই শিক্ষা প্রতিষ্ঠানে...
কলারোয়া বিএনপি নেতা তুহিনের সংবাদ সম্মেলন
কালিগঞ্জে মুদি দোকানে আগুন লেগে ব্যাপক ক্ষতি
আশাশুনিতে ঘের লুটপাট অগ্নি সংযোগ ও যুবদল নেতাকে...
আশাশুনির বাঁকড়ায় সড়কের গাছ কেটে আত্মসাৎ ও বনায়নের...
একটি ফুলের তোড়া
মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত কর প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
লিঙ্গ ন্যায়সঙ্গত নেতৃত্ব, অন্তর্ভুক্তিমুলক শাসন এবং শান্তিপূর্ন সামাজিক...
জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে  শ্যামনগরের আটুলিয়া ইউনিয়ন পরিষদে বাজেট...
মেয়াদ শেষের পথে কেবিএস প্রকল্প, সংসদ সদস্য ও...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

প্রথমবার ভারপ্রাপ্ত কোচের অধীন মাঠে ব্রাজিল, দ্বিধায় ফুটবলাররা

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২৩, ২০২৩
মার্চ ২৩, ২০২৩ ০ কমেন্ট 393 ভিউস

স্পোর্টস ডেস্ক:

মরক্কোর বিপক্ষে ম্যাচের আগে ফুরফুরে মেজাজে আছে ব্রাজিল শিবির। টানা ম্যাচ খেলার ধকল থাকলেও র‍্যামন মানেজেসের স্কোয়াডে আপাতত নেই কোনো ইনজুরি শঙ্কা। বিশ্বকাপ ব্যর্থতা ভুলে আবারও নতুন শুরুর অপেক্ষায় সেলেসাওরা।

মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচ। সেটাও তাঞ্জিয়েরে। তাই তো বিশ্বকাপ ব্যর্থতা ভুলে পাঁচ দিনের ক্যাম্পে এখন আফ্রিকার শহরে ব্রাজিলিয়ানরা। কিন্তু এখনও কোচের পদটা শূন্য সেলসাওদের। ডাগআউটে টেকটিশিয়ান থাকলেও তার পদবিটা ভারপ্রাপ্ত।

র‌্যামন মানেজেস অবশ্য নতুন নন সাম্বার দেশে। ফুটবলটা তিনি মোটামুটি খেললেও কোচ হিসেবে দারুণ সফল। বয়সভিত্তিক দল নিয়ে তার পারফরম্যান্স এতটাই নজরকাড়া যে পূর্ণ মেয়াদে তার হাতেই হলুদ শিবিরকে তুলে দিতে চাওয়ার লোকের অভাব হবে না। সে তালিকায় আছেন ফুটবলাররাও। তিতে, দুঙ্গার পর র‌্যামনের কৌশলে নিজেদের গুছিয়ে নিতে কাজ করে যাচ্ছেন সিনিয়ররা। নতুন পরিবেশে, নতুন উদ্যমে পুরোনো কাজটাই যে করতে হবে তাদের।

গোলরক্ষক এডারসন বলেন, ‘আমরা দীর্ঘদিন তিতের সঙ্গে কাজ করেছি। দুঙ্গাকেও পেয়েছিলাম কিছুদিন। কিন্তু এই প্রথম ভারপ্রাপ্ত কোচের কৌশলে খেলতে নামব। বিষয়টা আমাদের জন্য নতুন হলেও, র‌্যামনের যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই। উনি দুর্দান্ত কোচ। আশা করি, নতুন যারা দলে এসেছে, সবার সঙ্গে ভালো একটা বোঝাপড়া হবে।’

র‌্যামনের স্কোয়াডটা অনেক বেশি তার নিজস্ব। এ দলে নেই বিশ্বকাপ দলের নেইমার, রিচার্লিসনরা। আছে দশজন নতুন মুখ, যাদের কয়েকজন আবার বয়সভিত্তিক দলে ছিলেন র‌্যামনের শিষ্য। আর বাকিরা ব্রাজিলিয়ান লিগের। তবে বরাবরের মতো দক্ষিণ আমেরিকান দেশটির লিগের মান নিয়ে প্রশ্ন উঠেছে এবারও।

তরুণ মিডফিল্ডার রাফায়েল ভেইগা বলেন, ‘ব্রাজিলিয়ান লিগের কোয়ালিটি নিয়ে আপনি প্রশ্ন করতেই পারেন। আমরাও জানি ইউরোপের সঙ্গে এর পার্থক্য আছে। কিন্তু সেটা আকাশ-পাতাল নয়। দিনশেষে সবাইকে ফুটবলটাই খেলতে হবে, আর সেখানে স্কিল থাকাটা বড় কথা। আমার মনে হয়, এ জায়গায় ব্রাজিলিয়ানরা পিছিয়ে নেই।’

২৫ মার্চ ভোরে ইবনে বতুতা স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আল জাজিরার প্রতিবেদন: রমজানে যে প্রভাব ফেলবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি
পরবর্তী পোস্ট
টাঙ্গাইলে বাজার মনিটরিংয়ে জেলা প্রশাসন

রিলেটেড পোস্ট

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

এপ্রিল ২২, ২০২৬

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...

এপ্রিল ২১, ২০২৬

সাতক্ষীরায় ডক্টরস প্রিমিয়ার লিগের ফাইনালে চ্যাম্পিয়ন ফারজানা ক্লিনিক

এপ্রিল ১৯, ২০২৬

তালার হাজরাকাটীতে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন...

এপ্রিল ১৮, ২০২৬

জেলা জাতীয়তাবাদী ক্রীড়াদলের আহবায়ক কমিটি অনুমোদন

এপ্রিল ১৪, ২০২৬

মোস্তাফিজ ইস্যুতে দুঃখ প্রকাশ আইপিএল চেয়ারম্যানের

এপ্রিল ২, ২০২৬

এক্সিলেন্স অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পদকে ভূষিত হয়েছেন সাতক্ষীরার কৃতি...

আগস্ট ১৬, ২০২৫

আশাশুনিতে ৪ দলীয় নক আউট ফুটবলে আশাশুনি দল...

জানুয়ারি ২১, ২০২৫

মা মটরস এর উদ্যোগে ৮ দলীয় গাদন খেলা

জানুয়ারি ২, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting