দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১২:৪১
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

পুলিশে করোনা আক্রান্তের হার কমেছে

কর্তৃক kobirubel.satnadee জুলাই ১৮, ২০২০
জুলাই ১৮, ২০২০ ০ কমেন্ট 370 ভিউস

ন্যাশনাল ডেস্ক: করোনাভাইরাস সংক্রমণ শুরুর পর থেকে দেশে একক পেশাজীবী হিসেবে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে পুলিশ। এখন পর্যন্ত প্রায় ১৩ হাজার পুলিশ সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৫৩ জন।

দেশের এই দুর্যোগময় মুহূর্তে জননিরাপত্তা দেওয়া, শৃঙ্খলা রক্ষা, লকডাউন কার্যকর করা, মানুষের মাঝে সচেতনতা তৈরি, মাঠপর্যায় থেকে কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও ত্রাণ বিতরণ সরাসরি তদারকি করছে পুলিশ সদর দপ্তর। আর এসব কাজে অংশ নিতে গিয়ে করোনা আক্রান্ত হচ্ছেন পুলিশ সদস্যরা। শুরুতে বিভিন্ন কারণে সমস্যা হলেও এখন আক্রান্ত পুলিশদের যথাযথ চিকিৎসার জন্য নানা ব্যবস্থা নেওয়া হয়েছে।

গতকাল শুক্রবার পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, শুরুতে আক্রান্তদের চিকিৎসায় কিছু সমস্যা থাকলেও এখন সেগুলো নেই। তিনটি হাসপাতালে চিকিৎসা ছাড়াও রাজধানীর ২২টি আবাসিক হোটেলে রেখে আক্রান্ত পুলিশ সদস্য ও তাঁদের পরিবারের সদস্যদের চিকিৎসা দেওয়া হচ্ছে। শুরুতে চিকিৎসক সংকটের কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসক সংযুক্তির অনুরোধ করা হয়। এর পরিপ্রেক্ষিতে পুলিশ হাসপাতালে জরুরি ভিত্তিতে ৩০ জন চিকিৎসক সংযুক্ত করতে স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশনা দেয়। পাশাপাশি আক্রান্ত পুলিশ সদস্যদের সেবা নিশ্চিত করতে আগে চিকিৎসাবিজ্ঞানের ছাত্র ছিলেন এমন কর্মকর্তাদের নিয়ে বিশেষায়িত সেল গঠন করা হয়। তিন দিনের বিশেষ প্রশিক্ষণ শেষে তাঁদের পুলিশের বিভিন্ন হাসপাতালে অতিরিক্ত দায়িত্ব দিয়ে সংযুক্ত করা হয়। পুলিশ সদস্যদের মনোবল ধরে রাখতে নিয়মিতভাবে রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন কমিশনার, ইউনিটপ্রধানদের সঙ্গে ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে থাকেন আইজিপি ড. বেনজীর আহমেদ।

করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ চিকিৎসায় গৃহীত পদক্ষেপের কথা উল্লেখ করে আইজিপি বলেন, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালকে দ্রুত অর্থাৎ মাত্র দুই সপ্তাহে ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল থেকে ৫০০ শয্যার কভিড হাসপাতালে পরিণত করা হয়েছে। করোনা পরীক্ষার জন্য মাত্র ১২ দিনে পিসিআর মেশিন স্থাপন করা হয়েছে হাসপাতালটিতে। ঢাকায় একটি হাসপাতাল ভাড়া করা হয়েছে। ঢাকার বাইরে বিভাগীয় হাসপাতাল আধুনিকায়ন করা হয়েছে। শুধু তা-ই নয়, পুলিশ সদস্যদের সংক্রমণের ঝুঁকি এড়ানোর জন্য আবাসনব্যবস্থা ও ডিউটিতে পরিবর্তন আনা হয়েছে। ফলে পুলিশ সদস্যদের আক্রান্ত হওয়ার হার কমেছে এবং মৃত্যুর সংখ্যা হ্রাস পেয়েছে।

পুলিশ সদর দপ্তরের তথ্যমতে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত মে মাসে এক দিনে প্রায় সাড়ে চার শ পুলিশ সদস্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গতকাল পর্যন্ত সারা দেশে করোনাভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যদের সংখ্যা ১৩ হাজার ২৪৩ জন। পুলিশের এ-বিষয়ক এক পরিসংখ্যানে দেখা গেছে, এখন পর্যন্ত এক হাজার ১৩০ জন কনস্টেবলসহ ৩১১ জন এএসআই, ২৬০ জন এসআই, ৯১ জন ইন্সপেক্টর, ৭৩ জন নায়েক, ৪৭ জন সার্জেন্ট, ২১ জন এডিসি, ১২ জন এসি, দুজন যুগ্ম কমিশনার ও একজন ডিসি করোনায় আক্রান্ত হয়েছেন। সার্বিক হিসাবে করোনায় পুলিশের মৃত্যুহার ০.৪ শতাংশ। এর মধ্যে সুস্থ হয়েছেন প্রায় ৯ হাজার সদস্য। বর্তমানে করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৬৭ শতাংশ।
গত ১৭ মের পর থেকে পুলিশে সর্বোচ্চ করোনা সংক্রমণ শনাক্ত হয়। সে সময় এক হাজার ৪০০ পুলিশ করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরিস্থিতি এমন পর্যায়ে চলে গিয়েছিল যে আড়াই শ বেডের রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে তখন ধারণ ক্ষমতার বেশি করোনা রোগী ভর্তি হয়েছিল।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
হাসপাতালে ঐশ্বরিয়া ও তার মেয়ে
পরবর্তী পোস্ট
‘চ্যাম্পিয়ন’ রিয়াল পাচ্ছে ৬১০ কোটি ৫০ লাখ টাকা

রিলেটেড পোস্ট

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting