দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | বিকাল ৪:২২
সরকারি নির্দেশ অমান্য করে সাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে...
সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে যুবদলের নবগঠিত কমিটির সৌজন্য...
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক...
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...
মধু পল্লীতে গাছতলায় শ্রেণিকক্ষ: ২৭১ শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...
তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...
কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

পুলিশের চাকরি নারীর নয়, এই ধারণা পাল্টে দিয়েছেন তারা

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৯, ২০২৩
মার্চ ৯, ২০২৩ ০ কমেন্ট 360 ভিউস

জাতীয় ডেস্ক:

পুলিশের পেশা অনেকে ক্ষেত্রেই ঝুঁকিপূর্ণ ও চ্যালেঞ্জিং। আমাদের দেশের প্রেক্ষাপটে নানা কারণে সেটা নারীদের জন্য আরও বেশি চ্যালেঞ্জিং বলে মনে করা হতো। তবে এই ধারণা ভেঙে দিয়েছেন বাংলাদেশ পুলিশের নারী সদস্যরা। ঝুঁকিপূর্ণ অভিযান পরিচালনা থেকে শুরু করে চাঞ্চল্যকর মামলার রহস্য উন্মোচনসহ পুলিশের সর্বত্র সফলতার সঙ্গে কাজ করে যাচ্ছেন তারা। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও তারা দক্ষতার প্রমাণ রেখে সুনাম অর্জন করছেন।

১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশেষ উদ্যোগে ১৪ জন নারীর যোগদানের মধ্য দিয়ে বাংলাদেশ পুলিশে নারীদের পথচলা শুরু। বর্তমানে দেশের পুলিশ বাহিনীতে বিভিন্ন ইউনিটে বিভিন্ন পদে ১৫ হাজার ৫১৬ জন নারী কাজ করছেন, যা পুরো পুলিশ বাহিনীর সদস্যের আট ভাগের বেশি (৮ দশমিক ১৮ শতাংশ)।

পুলিশ সদর দফতরের ইউএন ডেস্কের গত ১ ফেব্রুয়ারির (২০২৩) তথ্য অনুযায়ী, বর্তমানে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কাজ করছেন ১৫১ জন নারী সদস্য। জাতিসংঘ সদর দফতর, কঙ্গো, মালি, দারফুরসহ বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করছেন তারা। মিশনগুলোতে স্থানীয় নারী ও শিশুদের আপন করে নেওয়ার ক্ষেত্রে নারী পুলিশ কর্মকর্তা ও সদস্যদের ভূমিকা প্রশংসিত হয়েছে।

পুলিশিং সেবা বেছে নিয়েছেন নার্গিস আক্তার ঝরা। রাজধানীর কলাবাগান থানায় উপপরিদর্শক হিসেবে কর্মরত তিনি। ঝরা জানান, প্রথাগত ধারণা ভেঙে একজন নারীও যে রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালনে যেকোনও চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারেন, সেটা তিনিসহ অসংখ্য নারী পুলিশ সদস্য দেখিয়েছেন। দিন দিন এ সংখ্যা বাড়ছে।

পুলিশে সার্জেন্ট হিসেবে নারীদের অন্তর্ভুক্তি বেশি দিনের নয়। ২০১৪ সালে এই সার্জেন্ট নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। এরপর ২০১৫ সালের দিকে সার্জেন্ট পদে নিয়োগ পরীক্ষা নেওয়া হয়। সেই পরীক্ষায় অংশ নিয়ে ২৮ জন নারী সার্জেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তাদেরই একজন হাসিনা বেগম। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগে কাজ করছেন শুরু থেকেই। ভোরে ঘুম থেকে উঠে পরিবারের নানা কাজ করেন। পরে ছুটে যান রাস্তায়, ট্রাফিকের দায়িত্ব পালনে। বর্তমানে মোহাম্মদপুর ট্রাফিক জোনে কর্মরত এই নারী পুলিশ সদস্য বাংলা ট্রিবিউনকে বলেন, আসাদগেট, গণভবন, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড ও শ্যামলীসহ আশপাশের সিগন্যালগুলোতে রুটিন অনুযায়ী দায়িত্ব পালন করেন তিনি।

হাসিনা বেগম বলেন, নারী সার্জেন্ট দেখলে প্রথমে অনেকেই গুরুত্ব দিতে চায় না। ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে মামলা দিতে গেলে অনেক চালকই তখন নানাজনকে ফোন করে, ক্ষমতা দেখাতে চায়। তবে যখন বুঝতে পারে এসব করে পার পাওয়া যাবে না, তখন অনুনয় বিনয় শুরু করে। নানাভাবে প্রভাবিত করার চেষ্টা করে। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করেই কাজ করে যাচ্ছেন বলে জানান তিনি।

সাবিনা ইয়াসমিন ডিএমপির পুলিশ সার্জেন্টদের একজন। ২০১৭ সালে পরীক্ষায় অংশ নিয়ে পুলিশে যোগ দেন তিনি। এরপর থেকে ডিএমপির মতিঝিল ট্রাফিক বিভাগে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন সাবিনা।

পুলিশ সদর দফতরের অক্টোবর ২০২২-এর জনবল প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বর্তমানে পুলিশ বাহিনীতে এক লাখ ৮৯ হাজার ৫৬০ জন সদস্য কর্মরত রয়েছেন। এরমধ্যে অতিরিক্ত আইজিপি পদে কোনও নারী নেই। গ্রেড-৩-এ ডিআইজি পদে নারী আছেন চার জন। গ্রেড-৪-এ অ্যাডিশনাল ডিআইজি পদে নারী আছেন ২৩ জন। গ্রেড-৫-এ পুলিশ সুপার পদে নারী আছেন ৬৫ জন। গ্রেড-৬-এ অ্যাডিশনাল পুলিশ সুপার পদে আছেন ১২১ জন নারী। গ্রেড-৯-এ সহকারী পুলিশ সুপার পদে নারী আছেন ৮১ জন।

গ্রেড-৯-এ পরিদর্শক (নিরস্ত্র) হিসেবে আছেন ১১৩ জন নারী। গ্রেড-১০-এ সাব-ইন্সপেক্টর (এসআই) পদে আছে ৮৪৯ জন নারী। গ্রেড-১০-এ সার্জেন্ট পদে নারী আছেন ৫৮ জন। গ্রেড-১৪-তে এএসআই পদে ১৪ জন নারী কাজ করছেন। গ্রেড-১৫-তে নায়েক পদে আছেন ৩০৬ জন নারী। কনস্টেবল পদে কাজ করছেন ১২ হাজার ৭৪৩ জন নারী।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ- কমিশনার (ট্রাফিক) আসমা সিদ্দিকা মিলি বাংলা ট্রিবিউনকে বলেন, পুলিশে চ্যালেঞ্জ আছে জেনেই আমরা এ পেশায় যোগ দিয়েছি। তবে নারী হওয়ার কারণে কখনোই কোনও সমস্যার মুখোমুখি হইনি। শুধু নারী পুলিশ নয়, যেকোনও পুলিশ সদস্য যদি কর্মক্ষেত্রে গিয়ে সমস্যায় পড়ে, সেগুলো গুরুত্বের সঙ্গে দেখা হয়।

তিনি বলেন, একজনকে পাশের সহকর্মীরা সাপোর্ট দিলেই আর কিছু দরকার হয় না। নারী পুলিশ অফিসার হিসেবে আমি আমার ফোর্সের নারী সদস্যদের সেটাই নির্দেশনা দিয়ে আসছি। নারীদের শুধু পাশে থেকে সাহস দিলে, তাদের দিয়ে অনেক কাজ করা সম্ভব। এছাড়া একজন নারী পুলিশ অফিসার শুধু নির্ভরতার জায়গা চায়। সেটা পেলে আর কোনও সমস্যা হওয়ার কথা না।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সিনেমা নির্মাণে অনুদান আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী
পরবর্তী পোস্ট
আজীবন সম্মাননা নিলেন ডলি জহুর, ইলিয়াস কাঞ্চনের পক্ষে তার ভাগ্নি

রিলেটেড পোস্ট

লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বর ২০, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting