দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | ভোর ৫:০০
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

পুরনো মামলা দ্রুত নিষ্পত্তি করতে বিচারকদের তাগিদ

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ৩, ২০২১
ফেব্রুয়ারি ৩, ২০২১ ০ কমেন্ট 330 ভিউস

সাতনদী অনলাইন ডেস্ক: মুজিববর্ষ উপলক্ষে অধস্তন আদালতসমূহে উল্লেখযোগ্য সংখ্যক মামলা নিষ্পত্তির বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দিয়েছেন বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এবং আইনমন্ত্রী আনিসুল হক।

বুধবার (৩ ফেব্রুয়ারি) সারাদেশের জেলা ও দায়রা জজ এবং মহানগর দায়রা জজগণের সঙ্গে আয়োজিত ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তারা এসব নির্দেশনা দেন। পরে প্রধান বিচারপতি ও আইনমন্ত্রীর বক্তব্য সংবাদ বিজ্ঞপ্তি আকারে গণমাধ্যমে পাঠান সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান।

সুপ্রিম কোর্ট প্রশাসনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ দেশের ৬৪ জেলার জেলা ও দায়রা জজ এবং মহানগর এলাকার দায়রা জজগণের উদ্দেশে বাংলাদেশের প্রধান বিচারপতি বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এবং বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আনিসুল হক ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

জাতির পিতার জন্ম শতবার্ষিকীর এই মাহেন্দ্রক্ষণে অনুষ্ঠানে বক্তাগণ স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। স্মরণ করেন এ দেশের মহান মুক্তি-সংগ্রামে প্রাণ উৎসর্গকারী বীর শহীদদের।

অনুষ্ঠানে প্রধান বিচারপতি এবং আইনমন্ত্রী দেশের বিচারকদের ও বিচারপ্রশাসনের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সেগুলো সমাধানের আশ্বাস প্রদান করেন। একই সাথে বিদ্যমান সমস্যার মধ্যেই কীভাবে মামলা নিষ্পত্তি দ্রুততর করা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। স্ব স্ব জেলা জজের উদ্যোগে নিয়মিতভাবে অধস্তন বিচারকদের তদারকির বিষয়ে গুরুত্বারোপ করেন। অগ্রাধিকার ভিত্তিতে পুরনো মামলাসমুহ নিস্পত্তির বিষয়ে জোর তাগিদ দেন।

প্রধান বিচারপতি এবং আইনমন্ত্রী বিচারিক কর্মঘণ্টার পূর্ণ ব্যবহারের বিষয়ে নির্দেশনা প্রদান করেন। মুজিববর্ষে উল্লেখযোগ্য সংখ্যক মামলা নিষ্পত্তির বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণে নির্দেশনা প্রদান করেন। বিচারপ্রার্থী জনগণের বিরোধ যাতে স্বল্প সময়ে নিস্পত্তি হয় সে বিষয়ে বিচারকদের সজাগ দৃষ্টি রাখার আহবান জানান। মামলাজট নিরসনে মামলাসঠিকভাবে ব্যাবস্থাপনার বিষয়ে গুরুত্বারোপ করেন। মামলাজট নিরসনে সব প্রকার সহযোগিতা প্রদানের বিষয়ে আশ্বাস প্রদান করেন।

এসময় প্রধান বিচারপতি ও আইনমন্ত্রীর সুচিন্তিত দিক নির্দেশনা গভীর মনোযোগ দিয়ে অনুসরণ এবং তা বাস্তবায়নের বিষয়ে সকল জেলা ও দায়রা জজ এবং মহানগর দায়রা জজগণ যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর এবং ঢাকার জেলা ও দায়রা জজ মোহাম্মদ শওকত আলী চৌধুরী। এসময় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন ৬৪ জেলার জেলা ও দায়রা জজ এবং মহানগর এলাকার মহানগর দায়রা জজবৃন্দ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য সুখবর
পরবর্তী পোস্ট
পুত্রবধূর সঙ্গে পরকীয়ায় মাতবর, রোষাণলে এক পরিবার

রিলেটেড পোস্ট

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting