দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি | সকাল ১১:২০
ধর্মীয় শিক্ষক না থাকার কারণে দুই শিক্ষা প্রতিষ্ঠানে...
কলারোয়া বিএনপি নেতা তুহিনের সংবাদ সম্মেলন
কালিগঞ্জে মুদি দোকানে আগুন লেগে ব্যাপক ক্ষতি
আশাশুনিতে ঘের লুটপাট অগ্নি সংযোগ ও যুবদল নেতাকে...
আশাশুনির বাঁকড়ায় সড়কের গাছ কেটে আত্মসাৎ ও বনায়নের...
একটি ফুলের তোড়া
মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত কর প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
লিঙ্গ ন্যায়সঙ্গত নেতৃত্ব, অন্তর্ভুক্তিমুলক শাসন এবং শান্তিপূর্ন সামাজিক...
জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে  শ্যামনগরের আটুলিয়া ইউনিয়ন পরিষদে বাজেট...
মেয়াদ শেষের পথে কেবিএস প্রকল্প, সংসদ সদস্য ও...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

পিয়নের মাধ্যমে চলছে কুশুলিয়া ইউনিয়ন ভূমি অফিসের ঘুষ বাণিজ্য

কর্তৃক SK Ferdous আগস্ট ১১, ২০২৫
আগস্ট ১১, ২০২৫ ০ কমেন্ট 310 ভিউস

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়ন ভূমি অফিসের পিয়নের মাধ্যমে গড়ে উঠেছে অনিয়ম-দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের পাহাড়। পদে পদে ঘুষ-দুর্নীতির কারণে এখানে অনিয়মই যেন নিয়মে পরিণত হয়েছে। এতে করে প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন সেবাপ্রার্থীরা।

ভুক্তভোগীরা অভিযোগ করেন, অফিসের তহশিলদার, অফিস সহকারী, পিয়ন সবাই ‘ঘুষ বাণিজ্যের’ সঙ্গে কম বেশি জড়িত। অবৈধ লেনদেনকে ঘিরে এই অফিসকেন্দ্রিক শক্তিশালী দালালচক্রও গড়ে উঠেছে।

গত কয়েক দিন কুশুলিয়া ইউনিয়ন ভূমি অফিস ঘুরে জমির মালিক ও সেবাপ্রার্থীদের কাছ থেকে ঘুষ, দুর্নীতি ও অনিয়মের বিভিন্ন ধরনের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীদের অভিযোগ, নাম প্রস্তাব (নামজারি), মিস মামলা, খাজনা দাখিল থেকে শুরু করে সব কিছুতেই এখানে ঘুষ লেনদেন হয়। বিভিন্ন সমস্যা নিয়ে আসা সেবাপ্রার্থীদের অনেকটা প্রকাশ্যেই ঘুষের অঙ্ক নির্ধারণ করে দিচ্ছেন অফিসের পিয়ন। ঘুষ ছাড়া প্রায় কোনো কাজই হচ্ছে না সেখানে। গত কয়েক দিনের অনুসন্ধানে উঠে আসে ওই অফিসের ঘুষ বাণিজ্যের চিত্র। ভূমি অফিসের বারান্দায় চেয়ার ও টেবিল নিয়ে বসে থাকতে দেখা যায় পিয়ন আলমগীর হোসেনকে।

এসময় ৩৫ শতক জমি মিটিশন করতে আসেন কুশুলিয়া ইউনিয়নের কলিযোগা গ্রামের মোতালেব হোসেন। তার কাছে মিটিশন খরচ বাবদ ৭ হাজার টাকা দাবি করেন আলমগীর হোসেন। এসময় মোতালেব ইসলাম বলেন টাকা অনেক বেশি হয়ে যাচ্ছে। পিয়ন আলমগীর হোসেন বলেন এর চেয়ে কম খরচে আপনার মিটিশন করা কোন ভাবেই সম্ভব হবে না। টাকা জোগাড় করে পরে মিটিশন করবেন জানিয়ে ভূমি অফিস থেকে চলে যান মোতালেব হোসেন।

পরবর্তীতে দেখা যায় কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রাম এলাকার শেখ ইব্রাহিম হোসেন জমির মিটিশন করার জন্য কথা বলেন ওই পিয়নের সাথে। ৪৫ শতক জমি মিটিশন খরচ বাবদ সাড়ে ৬ হাজার টাকা চান পিয়ন আলমগীর হোসেন। এসময় সেবা গ্রহীতা জানতে চান এত টাকা লাগে নাকি মিটিশন করতে। উত্তরে পিয়ন বলেন অতিরিক্ত টাকা ছাড়া ভূমি অফিসের কোন কাজ করা সম্ভব হয়না।

গভীর চিন্তিত হয়ে পিয়নের সামনে দাঁড়িয়ে ছিলেন সেবা গ্রহীতা ইব্রাহিম। এসময় সাংবাদিক পরিচয় গোপন রেখে এই প্রতিবেদক পিয়নের কাছে জানতে চান মিটিশন করার জন্য বিঘা প্রতি কত টাকা খরচ হয়। সহজে তিনি উত্তর দেন ৩ বিঘা জমির জন্য তাদের অফিস খরচ ৭ হাজার টাকা। এছাড়া ৩ বিঘা জমির বেশি হলে ১২ হাজার টাকা। এসময় সরকারি খরচ কত জানতে চাইলে ১১৭০ টাকা বলেন তিনি। কৌতূহল বশত প্রতিবেদক বলেন তাহলে এত কেন নিচ্ছেন বাকি টাকা কোথায় যায় । তিনি বলেন আপনি বুঝবেন না এই টাকার বড় অংশ নায়েব সাহেব, উপজেলা ভূমি অফিসের পোস্ট সার্ভেয়ার ও বড় বাবুকে দিতে হয়। প্রতিবেদক জানতে চান তাহলে আপনার কত টাকা থাকে প্রতি মিটিশনের জন্য। স্বাচ্ছন্দ্যে তিনি বলেন ৫’শ টাকা। এসময় তিনি আরো বলেন আজ পাঁচটা জমির মিটিশন করেছি কারো কাছ থেকে ৭ হাজার কারো কাছ থেকে ১২ হাজার টাকা করে নিয়েছি।

কথাপোকথন শেষে সাংবাদিক পরিচয় পেয়ে আলমগীর হোসেন হাতজোড় করে বলেন তার ভুল হয়ে গেছে আর কখনো সরকারি নির্ধারিত ফি ছাড়া কারো কাছ থেকে অতিরিক্ত কোন টাকা আদায় করবেননা।
বিষয়টি সম্পর্কে তাৎক্ষণিক জানতে চাইলে কুশুলিয়া ইউনিয়ন (ভূমি) কর্মকর্তা মোকাররম হোসেন বলেন, মিটিশনের জন্য ১১৭০ টাকা জমা দিতে হয় এর বেশি একটি টাকা কারো কাছ থেকে গ্রহণ করা হয়না। এছাড়া তার অফিসের পিয়নের কাছ থেকে তিনি অবৈধ কোন টাকা গ্রহণ করেননা। দেওয়ালের বাইরে পিয়ন সেবা গ্রহীতাদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করছেন সেটা তিনি জানেন না।

এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস বলেন, কুশুলিয়া ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ বাণিজ্য চলছে সে বিষয়ে তিনি অবগতনন। ওই অফিসে কোন ব্যক্তি অথবা দালাল চক্র যদি ঘুষ বাণিজ্যে সাথে জড়িয়ে থাকেন। তাহলে তদন্ত পূর্বক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি জানান।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পাটকেলঘাটায় রাস্তা দখল করে সীমানা প্রাচীন নির্মানের অভিযোগ
পরবর্তী পোস্ট
নেই নজরদারি সাতক্ষীরায় জেবুন্নেছা ছাত্রী নিবাসে চলছে ইচ্ছে মতো বাণিজ্য

রিলেটেড পোস্ট

কালিগঞ্জে মুদি দোকানে আগুন লেগে ব্যাপক ক্ষতি

মে ১৭, ২০২৬

রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা

মে ১৩, ২০২৬

কালিগঞ্জে কালভার্ট নির্মাণে অনিয়ম  জনসাধারণ চরম দুর্ভোগে:

মে ১১, ২০২৬

মেয়ের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন...

মে ১০, ২০২৬

সাতক্ষীরার নলতা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মে ৭, ২০২৬

কালিগঞ্জে প্রতিবন্ধী কার্ড নিয়ে বিতর্ক, অভিযোগের তীর সমাজসেবা...

মে ২, ২০২৬

বৈধ অর্থকে ঘুষের টাকা বলে চালিয়ে দেয়ার অপচেষ্টা

মে ১, ২০২৬

বিদেশে পাঠানোর নামে প্রতারণা: আব্দুল করিমের বিরুদ্ধে মানববন্ধ

এপ্রিল ২৯, ২০২৬

কালিগঞ্জে রাস্তা নিয়ে বিরোধে নারীসহ গুরুতর আহত ৫

এপ্রিল ২৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting