পাটকেলঘাটায় পর্ণোগ্রাফী আইনে যুবকের ২ মাসের কারাদন্ড

কিশোর কুমারঃ পাটকেলঘাটায় পর্ণোগ্রাফী আইনে এক যুবকে ২ মাসের কারাদন্ড  দিয়েছে ভ্রাম্যমান আদালত । পুলিশ জানায় থানার যুগিপুকুরিয়া গ্রামের  আব্দুল করিম বক্স মোড়লের পুত্র লাভলু মােড়ল (৩৫) দীর্ঘদিন যাবত  পাটকেলঘাটায় মােবাইল সার্ভিসিং এর আড়ালে ফোনে আপত্তিকর ছবি বিভিন্ন ব্যক্তির নিকট প্রদান করে আসছিল । বৃহস্পতিবার দুপুর ১২টার সময় সে পাটকেলঘাটার  জৈনেক ব্যক্তির নিকট আপত্তিকর ছবি প্রদান করছিল। এ সময়   খবর পেয়ে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে । পরবর্তীতে  তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে  গনপ্রতিনিধিত্ব আইনের ২৯২এর (ঙ) ধারার বিধান মোতাবেক ২ মাসের কারাদন্ড  প্রদান করেন। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্য কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান,দন্ড প্রাপ্ত আসামীকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Recomended