দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ১২:৫২
আত্মহত্যা করেছেন জনপ্রিয় অভিনেত্রী ফ্রান্সিন
সাতক্ষীরায় তিন দিন নিখোঁজ গৃহবধু চন্দনা।
কৃষক দলনেতা রোকনুজ্জামান- ছাত্রদলনেতা জাকিরের নেতৃত্বে সংখ্যালঘুদের পরিবারে...
সাতক্ষীরায় জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
খুলনা-যশোর মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে আহত- ৮
খুলনায় বাড়ছে ফুটবল উন্মাদনা
সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ’র পোস্টার ও লিফলেট ক্যাম্পেইন
শ্যামনগরে ইউনিসেফের সহায়তায় সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ফ্যামিলি...
শ্যামনগরের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

পাকিস্তানের প্রধান নির্বাচক হচ্ছেন শোয়েব আখতার!

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ১১, ২০২০
সেপ্টেম্বর ১১, ২০২০ ০ কমেন্ট 417 ভিউস

স্পোর্টস ডেস্ক:পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচকের ভূমিকায় দেখা যেতে পারে গতিতারকা শোয়েব আখতারকে। এমন সম্ভাবনার কথা জানিয়েছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস নিজেই।  

বর্তমান প্রধান নির্বাচক ও কোচ মিসবাহ উল হককে নির্বাচকের পদ থেকে ছাঁটাইয়ের পরিকল্পনা করছে পাকিস্তান। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে বাজে পারফরম্যান্সের পর তাকে নিয়ে শুরু হয় সমালোচনা। শীর্ষ দুই পদে মিসবাহকে রাখার বিপক্ষে মত দেন দেশটির সাবেক তারকা থেকে শুরু করে ক্রিকেটবোদ্ধারা। এই সুযোগটাই নিতে চান শোয়েব আখতার।
ইউটিউব শো ‘ক্রিকেট বাজে’ গতিতারকা জানান, সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছিনা। আমার সাথে বোর্ডের কিছু কথা হয়েছে। আমি পাকিস্তান ক্রিকেটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাই। তবে এখন পর্যন্ত কোন কিছু চূড়ান্ত হয়নি।
মূলত মিসবাহকে নিয়ে সমালোচনা শুরু হওয়ার পর থেকেই আলোচনায় আসে শোয়েব আখতারের নাম।

তিনি বলেন, ক্রিকেট ছাড়ার পর থেকে খুব আরামের জীবন যাপন করছি। তবে দেশের জন্য এই আরামের জীবন আমি ছাড়তে চাই। সুযোগ পেলে আমি অবশ্যই যেকোনো দায়িত্ব নিতে পিছপা হবোনা।
তবে বোর্ডের সঙ্গে ঠিক কি আলোচনা হয়েছে সে বিষয়ে মুখ খুলতে রাজি হননি শোয়েব আখতার।
পিন্ডি এক্সপ্রেস বলেন, কিছু আলোচনা হয়েছে। এই মুহূর্তে সবকথা বলা সম্ভব না। আমিও হ্যাঁ বলিনি, পিসিবিও হ্যাঁ বলেনি। তবে কথা চলছে আমাদের।
তবে প্রধান নির্বাচক হলে কিভাবে দল সাজাবেন তার একটা রূপরেখা এখনই দাঁড় করিয়ে ফেলেছেন এই তারকা পেসার।
তিনি বলেন, একটা নতুন প্রজন্ম তৈরি করতে চাই আমি যারা আক্রমনাত্মক ক্রিকেট খেলবে, যাদের ব্যর্থতার ভয়ে থাকবেনা। আমাদের কিছু ম্যাচ উইনার তৈরি করতে হবে, ওয়াসিম আকরাম, জাভেদ মিয়াদাঁদ কিংবা মোশতাক মোহাম্মদদের মতো। তাদের মতো মানসিকতা থাকতে হবে। পেস বোলাররা কেবল পেটা শরীরওয়ালা হবেনা বরং ক্রিকেটকেন্দ্রিক হতে হবে তাদেরকে। আমার শুধু ১৫ জন ক্রিকেটারকে লাগবে, যারা আমাদের ব্র্যান্ড হবে। তারা শুধু ম্যাচে জয়ের কথা ভাববে।
তবে নিজের দেশের ক্রিকেটারদের রেখে কেন সবসময়ই ভারতীয়দের প্রশংসা করেন, এমন প্রশ্নের মুখে পড়তে হয় শোয়েব আখতারকে। তার জবাবটাও বেশ স্পষ্ট।
তিনি বলেন, দেখুন, বিরাট কোহলি যে শুধু টপ ব্যাটসম্যান এইটুকুই না। তার ৭০টা আন্তর্জাতিক সেঞ্চুরি আছে। একইসঙ্গে ক্যাপ্টেন হিসেবে পুরো দলের চেহারা পাল্টে দিয়েছে সে। ধারাবাহিকভাবে ম্যাচ জিতছে ওরা। আমি ওদের সমালোচনা কিভাবে করবো?

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ফিফা-২১ গেমেও রোনালদোকে টপকে শীর্ষে মেসি
পরবর্তী পোস্ট
আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হতে পারে দক্ষিণ আফ্রিকা

রিলেটেড পোস্ট

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরকারি...

জুন ৬, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

জাতীয়তাবাদী ক্রীড়াদল সাতক্ষীরা জেলা শাখার নবগঠিত কমিটির শুভেচ্ছা...

মে ২২, ২০২৬

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

এপ্রিল ২২, ২০২৬

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...

এপ্রিল ২১, ২০২৬

সাতক্ষীরায় ডক্টরস প্রিমিয়ার লিগের ফাইনালে চ্যাম্পিয়ন ফারজানা ক্লিনিক

এপ্রিল ১৯, ২০২৬

তালার হাজরাকাটীতে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন...

এপ্রিল ১৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting