দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ১২:২৪
ধর্মীয় শিক্ষক না থাকার কারণে দুই শিক্ষা প্রতিষ্ঠানে...
কলারোয়া বিএনপি নেতা তুহিনের সংবাদ সম্মেলন
কালিগঞ্জে মুদি দোকানে আগুন লেগে ব্যাপক ক্ষতি
আশাশুনিতে ঘের লুটপাট অগ্নি সংযোগ ও যুবদল নেতাকে...
আশাশুনির বাঁকড়ায় সড়কের গাছ কেটে আত্মসাৎ ও বনায়নের...
একটি ফুলের তোড়া
মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত কর প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
লিঙ্গ ন্যায়সঙ্গত নেতৃত্ব, অন্তর্ভুক্তিমুলক শাসন এবং শান্তিপূর্ন সামাজিক...
জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে  শ্যামনগরের আটুলিয়া ইউনিয়ন পরিষদে বাজেট...
মেয়াদ শেষের পথে কেবিএস প্রকল্প, সংসদ সদস্য ও...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

পাওনা টাকা না দেওয়ায় টুইটারের বিরুদ্ধে মামলা

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ১১, ২০২৩
এপ্রিল ১১, ২০২৩ ০ কমেন্ট 352 ভিউস

আন্তর্জাতিক ডেস্ক :

পাওনা টাকা না দেওয়ায় টুইটারের বিরুদ্ধে মামলা করেছেন সংস্থাটির সাবেক তিন শীর্ষ কর্মকর্তা। তাদের দাবি, টুইটারে কর্মরত থাকতে একাধিক মামলার শুনানি ও তদন্তে অংশ নিতে গিয়ে ১০ লাখ মার্কিন ডলারের বেশি খরচ হয়েছিল। কিন্তু দীর্ঘদিন পরেও সেই বকেয়া মেটাচ্ছে না ইলন মাস্কের মালিকানাধীন সংস্থাটি।

গত সোমবার (১০ এপ্রিল) যুক্তরাষ্ট্রের আদালতে টুইটারের বিরুদ্ধে এই মামলা করেছেন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সাইটটির সাবেক প্রধান নির্বাহী (সিইও) পরাগ আগারওয়াল, সাবেক প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) নেড সেগাল এবং প্রধান আইন কর্মকর্তা বিজয়া গাড্ডে।

গত বছর টুইটার কিনে নেওয়ার পরপরই সংস্থাটির এই তিন শীর্ষ কর্মকর্তাকে চাকরিচ্যুত করেন ইলন মাস্ক। তারপর কয়েক মাস কেটে গেলেও নিজেদের প্রাপ্য অর্থ ফেরত পাননি পরাগসহ উচ্চপদস্থ সাবেক কর্মকর্তারা। এ বিষয়ে টুইটারকে জানালেও কোনো সমাধান হয়নি।

এমন পরিস্থিতিতে মার্কিন আদালতে মামলা করেছেন সাবেক তারা। মামলার নথি দেখে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এতে যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ও বিচার বিভাগের (ডিওজে) তদন্ত সম্পর্কিত খরচের কথা উল্লেখ রয়েছে। তবে কী ধরনের তদন্ত চলছিল এবং সেগুলো এখনো চলছে কি না তা বলা হয়নি।

নথি অনুসারে, ২০২২ সালে টুইটারের তৎকালীন সিইও পরাগ আগরওয়াল এবং সিএফও নেড সেগাল এসইসি’কে সাক্ষ্য দিয়েছিলেন এবং ফেডারেল কর্তৃপক্ষের সঙ্গে কাজ করে গেছেন। ইলন মাস্ক টুইটারের শেয়ার কেনার সময় যথাযথ নিয়ম অনুসরণ করেছিলেন কি না সে বিষয়ে তদন্ত করছে এসইসি।

এছাড়া, সাবেক প্রধান আইনি কর্মকর্তা বিজয়া গাড্ডেকে টুইটারের কন্টেন্ট মডারেশনের বিষয়ে গত বছরের শেষের দিকে মার্কিন কংগ্রেসের শুনানিতে অংশ নেওয়ার জন্য ডাকা হয়েছিল।

পরাগদের দাবি, এসব করতে গিয়ে তাদের ১০ লাখ ডলারের বেশি খরচ হয়েছিল। এই অর্থ পরিশোধ করতে টুইটার কর্তৃপক্ষ বাধ্য। কিন্তু তারা তা করেনি। এ কারণে অর্থ আদায়ে মামলা করা হয়েছে।

মামলা দায়ের হওয়ার পরে মাইক্রো ব্লগিং সংস্থাটির প্রতিক্রিয়া জানতে যোগাযোগ করেছিল এএফপি। কিন্তু মাস্কের সংস্থাটি কেবল একটি পুপ ইমোজি দিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে। অর্থাৎ, বিষয়টিকে মোটেও পাত্তা দিচ্ছে না টুইটার।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
‘বিরোধীদের কণ্ঠরোধ, গণতন্ত্র ধ্বংস করা হচ্ছে’, মোদি সরকারকে ফের তোপ সোনিয়ার
পরবর্তী পোস্ট
জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীররর

রিলেটেড পোস্ট

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মোস্তাফিজ ইস্যুতে দুঃখ প্রকাশ আইপিএল চেয়ারম্যানের

এপ্রিল ২, ২০২৬

এবার আকাশসীমা ব্যবহারে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করলো অস্ট্রিয়া

এপ্রিল ২, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা ‘তুচ্ছ’, ‘আরও বিধ্বংসী’ জবাবের হুঁশিয়ারি ইরানের

এপ্রিল ২, ২০২৬

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি শত্রুদের নাগালের সম্পূর্ণ...

এপ্রিল ২, ২০২৬

রাশিয়ার তেল আমদানিতে বাংলাদেশের অনুরোধে ইতিবাচক যুক্তরাষ্ট্র

এপ্রিল ১, ২০২৬

হরমুজ থেকে নিজেদের তেল নিজেরা আনুন, যুক্তরাষ্ট্র আর...

মার্চ ৩১, ২০২৬

মধ্যপ্রাচ্যগামী মার্কিন বিমানকে সামরিক ঘাঁটি ব্যবহারে অনুমতি দেয়নি...

মার্চ ৩১, ২০২৬

হরমুজ পার হলো চীনের তিন জাহাজ, বেইজিংয়ের কৃতজ্ঞতা...

মার্চ ৩১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting