দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৯:০৮
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনিসাতক্ষীরা সদর

পাওনা টাকা চাইতে গিয়ে আশাশুনিতে অধ্যক্ষ অপদস্ত

কর্তৃক mirkhairul.news সেপ্টেম্বর ২০, ২০২৫
সেপ্টেম্বর ২০, ২০২৫ ০ কমেন্ট 183 ভিউস
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনিতে পাওনা টাকা চাইতে গিয়ে এক কলেজ অধ্যক্ষ ও তার সঙ্গী সাংবাদিক অপদস্ত হয়েছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকালে আশাশুনি প্রেস ক্লাবে অপদস্ত অধ্যক্ষ ও সাংবাদিক সংবাদ সম্মেলন করেছেন।
লিখিত বক্তব্য ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে দরগাহপুর এসকেআরএইচ কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ গৌরপদ মন্ডল জানান, বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ মোঃ শিহাব উদ্দীন সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ হিসেবে মনোনিত হন। ফলে, বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ পদটি শূন্য হয়। উক্ত অধ্যক্ষ পদে নিয়োগ প্রদান বিষয়ে বিদ্যালয়ের তৎকালীন সভাপতি আওয়ামীলীগের সাতক্ষীরা ০৩ আসনের সাবেক সংসদ সদস্য ডাঃ এস এম মোখলেছুর রহমানের সঙ্গে কথা বলি। তখন মোখলেছুর রহমান বলেন, অধ্যক্ষ পদে নিয়োগ পেতে বিদ্যালয়ের উন্নতিকল্পে ৫ লক্ষ টাকা দিতে হবে এবং ইন্টারভিউ বোর্ডের সকল খরচ বহন করতে হবে। টাকা দেওয়ার পরেই নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগ প্রদান করা হবে। ডাঃ এস এম মোখলেছুর রহমান সাহেবকে বিশ্বাস করে গত ০১/১২/২০২২ তারিখে ডাঃ মোখলেছুর রহমানের সাতক্ষীরাস্থ বাসভবনে গিয়ে আমার স্ত্রী রীনা রায়ের হাত দিয়ে তাঁর হাতে নগদ ৫ লক্ষ টাকা তুলে দেই। যার ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র সংরক্ষিত আছে। মোঃ শিহাব উদ্দীন পূর্ব থেকেই ডাক্তার সাহেবের বাড়িতে ছিলেন। আমাকে আরও জানান, চাকুরী দিতে না পারলে টাকা ফেরত দেবো। ডাঃ মোখলেছুর ও শিহাব উদ্দীন যোগ-সাজস করে বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুলের অধ্যক্ষসহ ৭টি পদে নিয়োগ প্রদানের নামে বহু নিরীহ চাকুরী প্রত্যাশীদের নিকট থেকে প্রায় ৭০/৭২ লক্ষ টাকা আত্নসাৎ করেছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। তিনি আরও বলেন, আজ (২০ সেপ্টেম্বর) দুপুর ১২ টার শিহাব উদ্দীনের গ্রামের বাড়ি যাই। দৈনিক পত্রদূত সাংবাদিক আহমদ আলী বাচা আমার সাথে ছিলেন। পাওনা টাকার বিষয়ে তার সংগে আলাপ কালে সে চরম দুর্ব্যবহার করে ও গায়ে হাত তোলে। এসময় মামুনসহ তার পোষা গুন্ডাবাহিনী ডেকে মোবাইল ও মোটর সাইকেলের চাবি তুলে নিতে চায়। তাদের হাতে চাকু, হাতুড়িসহ অন্যান্য দেশীয় অস্ত্র ছিল। আমি ও সাংবাদিক বাচা ভাই কোন রকমে প্রাণ নিয়ে একপ্রকার তাড়া খেয়ে ফিরে আসি। আমরা সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি। সাংবাদিক আহমদ আলী বাচা জানান, আমি সাংবাদিক হাসাবে তথ্য সংগ্রহের খাতিরে সেখানে ছিলাম। কিন্তু আমাকে লাঞ্চনা, মোবাইল কেড়ে নেওয়াসহ হুমকীতে অপদস্ত হয়ে প্রাণ নিয়ে ফিরেছি।
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনিতে ডিসিআরকৃত ঘেরের বাসায় আগুন ও মাছ লুটের প্রতিকারে সংবাদ সম্মেলন
পরবর্তী পোস্ট
কুল্যায় মসজিদের জমি  জবর দখলের চেষ্টা

রিলেটেড পোস্ট

আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ

আগস্ট ১৬, ২০২৬

কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...

আগস্ট ১৫, ২০২৬

আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

ইনতেফা কোম্পানির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ-বনজ গাছের চারা...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, আতঙ্ক

আগস্ট ৪, ২০২৬

সন্ধ্যারাতে  সাতক্ষীরা  শহরে শিক্ষকের বাড়িতে ডাকাতি  

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting