
পাইকগাছা প্রতিবেদক: খুলনার পাইকগাছায় বেতগ্রাম-তালা-পাইকগাছা-কয়রা সড়ক যথাযথ মানে উন্নীতকরণ শীর্ষক প্রকল্প’-এর ভূমি অধিগ্রহণ বাবদ ক্ষতিগ্রস্ত মালিকদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই চেক হস্তান্তর করা হয়।খুলনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ হুরে জান্নাত-এর পক্ষে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা প্রাপ্য ২কোটি ৬৪ লক্ষ ৫৪ হাজার ২১ টাকা সরকারের এই অনুদানের চেক ২৭ জন ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের হাতে সরাসরি তুলে দেন। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী, সোনালী ব্যাংকের ম্যানেজার দীপায়ন সরকার সহ অন্যান্য কর্মকর্তা, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ ক্ষতিগ্রস্ত ভূমিমালিক গণ উপস্থিত ছিলেন।

