দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ৯:০৯
নওয়াবেঁকি গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে চারা  বিতরণ 
শ্যামনগরে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
শ্যামনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন
সাতক্ষীরায় নিজের স্ত্রী-সন্তানের অত্যাচার-নির্যাতন থেকে রক্ষা পেতে অসহায়...
লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনে ঝুঁকিতে সাতক্ষীরার কৃষি
সাতক্ষীরায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি
সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস...
মাদক নয় খেলাধুলাই হোক যুবকদের সঙ্গী জেলেখালি ভাই...
মিঠু খানের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ
ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খুলনাপাইকগাছাসারাদেশ

পাইকগাছায় বিএনপি নেতাদের জড়িয়ে অপপ্রচার ও ঘের ব্যবসায়ীর প্রেস ব্রিফিং

কর্তৃক mirkhairul.news মে ১২, ২০২৫
মে ১২, ২০২৫ ০ কমেন্ট 250 ভিউস

পাইকগাছা প্রতিবেদক: পাইকগাছায় মানববন্ধনের নামে বিএনপি নেতাদের জড়িয়ে অপপ্রচার এবং ঘের ব্যবসায়ীর কাল্পনিক প্রেস ব্রিফিং এর প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয়ে এলাকাবাসীর পক্ষে লিখিত সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি নেতা তুষার কান্তি মন্ডল। সংবাদ সম্মেলনে তুষার কান্তি মন্ডল বলেন, লতা ইউনিয়নের নড়া-১ বদ্ধ নদীটি দীর্ঘ ২৪ বছর যাবৎ উম্মুক্ত। যা জনসাধারণের ব্যবহার ও জলাবদ্ধতা নিরসনে ব্যবহার হওয়ার কথা। অথচ লতা ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফ্যাসিস্ট আওয়ামী দোসর প্রকাশ চন্দ্র বিশ্বাসের মাধ্যমে বিগত ১৭ বছর জোর করে অন্যায় ভাবে হারীর চাঁদা আদায় করা হচ্ছে। ৫ আগস্ট পট পরিবর্তনের পর নদীটি অবৈধভাবে দখলে রেখে ১ জন গডফাদার ও ২ জন সন্ত্রাসী চাঁদা নিচ্ছে। বিএনপির সাথে এদের কোন সংযোগ নাই। এরা আওয়ামী দোসর হিসেবে পরিচিত। নদীকে কেন্দ্র করে সম্প্রতি লতার রেখামারী এবং কাঠামারী বাজারে মানববন্ধনের নামে বিএনপি নেতাদের জড়িয়ে মিথ্যা অপপ্রচার করা হয়েছে। এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তুষার কান্তি মন্ডল আরো বলেন গত ৯ মে প্রয়াত শিল্পপতি আলহাজ্ব ফসিয়ার রহমানের বড় ছেলে ঘের ব্যবসায়ী আলহাজ্ব মাসফিয়ার রহমান সবুজ ও তার সহধর্মিণী নিজ বাসভবনে প্রেস ব্রিফিং এবং থানায় জিডি করেছে। তিনি বলেন সবুজ কে দিয়ে বিএনপি নেতাদের জড়িয়ে প্রেস ব্রিফিং করতে বাধ্য করা হয়েছে। থানায় করা জিডি’র সঠিক তদন্ত করলে প্রকৃত সত্য ঘটনা বেরিয়ে আসবে। সাংবাদিকদের ডেকে নিয়ে মিথ্যা বর্ণনায় প্রেস ব্রিফিং এ বাধ্য করা ব্যক্তির নাম প্রকাশ করার জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহবান জানান। তিনি বলেন লতা পুতলাখালীর ৬৮ বিঘা জমির মালিক জৈনক একজন সাবেক মন্ত্রী এমপি। ডিড ছাড়াই এই জমি জেলা ডিএসবি’র তালিকা ভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও বনদস্যু রাজু বাহিনীর গডফাদার জবর দখল করে লীজ ঘের করছে। তার হাত থেকে রক্ষা পায়নি সাবেক এমপি মুক্তিযোদ্ধা সম বাবর আলীর ২৪ বিঘার ঘের।তার নিজস্ব বাহিনীর মাধ্যমে উপজেলার বিভিন্ন স্থানে জমি দখল, ঘের দখলের রমরমা ব্যবসা পরিচালনা করছেন। তার সন্ত্রাসী কর্মকা-ে এলাকার মানুষ চরম আতঙ্কে রয়েছেন। তিনি বিভিন্ন ভাবে মিথ্যা অপপ্রচারের মাধ্যমে বিএনপি নেতৃবৃন্দের সম্মান হানীর চেষ্টা করে যাচ্ছেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে এ-সব ঘটানার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপির স্থানীয় এ নেতা। এসময় উপজেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, বিএনপি নেতা আ. মজিদ গোলদার, অ্যাড. সাইফুদ্দিন, মেসের আলী, হুরায়রা বাদশা, মিজান জোয়াদ্দার, মফিজুল ইসলাম সহ উপজেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় সীমান্ত অপরাধ রোধকল্পে জনসচেতনতা মূলক সভা
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস...

জুন ২৮, ২০২৬

কক্সবাজার ক্লাব: বিশ্বমানের প্রতিষ্ঠানের পথে আমাদের অঙ্গীকার একটি...

জুন ২৭, ২০২৬

পাইকগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও বৃক্ষ...

জুন ২৫, ২০২৬

কাঠালতলা বাজার কমিটির নির্বাচন সম্পন্ন

জুন ২৫, ২০২৬

খুলনায় মালিকের হাতে ফিরল ৫০টি হারানো মোবাইল ফোন

জুন ২৩, ২০২৬

হাতের মুঠোয় দুর্যোগ পরিষেবা সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের...

জুন ২৩, ২০২৬

পাইকগাছায় সড়ক উন্নয়ন প্রকল্পের ভূমি অধিগ্রহণের চেক বিতরণ

জুন ২২, ২০২৬

পাইকগাছায় একটি সড়কের হোল দশা

জুন ২১, ২০২৬

অভিযোগের মুখে খুলনার জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি

জুন ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting