দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ১০:৩৭
স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...
সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...
আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন...
খুঁটিতে বাঁধা বাবা, পাশে ছোট্ট তুবা— বদলে যেতে...
গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...
শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
দেবহাটা সখিপুরের মেম্বার নজরুলের উদ্যোগে শিশুদের মাঝে খেলাধুলার...
সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ...
নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলা

পলাশপোল মনসাতলায় বিশ্বকর্মা পূজাস্থলে ৪ নারীর স্বর্নের চেইন ছিনতাই

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ১৮, ২০২৩
সেপ্টেম্বর ১৮, ২০২৩ ০ কমেন্ট 278 ভিউস

আব্দুর রহমান: শহরের পলাশপোলে মনসা পুজা দিতে এসে ব্যাংক ম্যানেজারের স্ত্রীসহ চার নারীর সোনার চেইন ছিনতাই হয়েছে। সোমবার সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে এসব ঘটনা ঘটে। রুপালী ব্যাংক সাতক্ষীরা কর্পোরেট শাখার সহকারি জেনারেল ম্যানেজার শংকর কুমার দাস জানান, তার স্ত্রী মনিকা রানী দাস সোমবার সকাল সাড়ে ১০টার দিকে চায়না বাংলা শপিং কমপ্লেক্সের সামনে বটগাছতলায় মা মনসার মন্দিরে পুজা দিতে আসেন। ১১টার দিকে মনিকা পুজাবেদীর ফটকের কিছু দূরে দাঁড়িয়ে থাকলে হঠাৎ করে ভিড় লক্ষ্য করা যায়। এ সময় কয়েকজন তাকে ঠেলে দিলে তিনি একদিকে কাত হয়ে যান। এসময় কৌশলে তার গলা থেকে আট আনা ওজনের সোনার চেইন ছিনতাই করা হয়। পরে তিনি থানায় যেয়ে মৌখিক অভিযোগ করার পর আরো তিনজনের সোনার চেইন ছিতাইয়ের ঘটনায় অভিযোগ করা হয়েছে মর্মে জানতে পারেন। প্রতি বছরের ন্যায় সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে শহরের পলাশপোল গুড় পুকুর পাড়ের বটতলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে এই পূজার আয়োজন করা হয়। সর্পদেবী মনসা ও বিশ্বকর্মা পূজাকে কেন্দ্র করে প্রতিবছর ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা উদযাপন করা হয়। এ বছর সোমবার (১৮ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়ার কথা থাকলেও সাতক্ষীরা পৌর কর্তৃপক্ষ আগামী বুধবার (২০ সেপ্টেম্বর) এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানা গেছে। মনসাতলা মন্দির কমিটির সাধারণ সম্পাদক মিলন রায় জানান, সকাল থেকে শহরের পলাশপোলে গুড় পুকুর পাড়ের বটতলায় চলছে মনসা ও বিশ্বকর্মা পূজার কার্যক্রম। হিন্দু নর-নারীরা সেই বটতলায় পূজা দিচ্ছেন। নিজেদের মনস্কামনা পূরণে নানা মানত করছেন। পূজায় পুরোহিত হিসেবে দায়িত্বে ছিলেন পরিতোষ চক্রবর্তী, তাপস চক্রবর্তী, উজ্জল ব্যানার্জী ও গৌতম ব্যানার্জী। এদিকে পূজা দিতে আসা ৪ নারীর স্বর্নের চেইন খোয়া গেছে বলে জানা যায়। তারা হলেন পলাশপোল সার্বজনিন পূজা মন্দির এলাকার সংকর কুমার দাশের স্ত্রী মনিতা দাশ (১০ আনা), মেহেদিবাগ এলাকার মোহন লাল হেলার স্ত্রী শোভারাণী হেলা (১ ভরি), ডুমুরিয়ার টোলনা এলাকার নিহার মল্লিকের স্ত্রী তপতি মণ্ডল (আট আনা) এবং ফুড অফিস মোড় এলাকার আশুতোষ মণ্ডলের স্ত্রী মিরা মন্ডল (১০ আনা)। ভুক্তভোগিরা জানান, সকাল আনুমানিক ১১টার দিকে মনসা তলায় প্রসাদ দেওয়ার সময় ভিড়ের মধ্যে হটাৎ ৩/৪ জন নারী ঠেলাঠেলি করে এবং অভিনব কায়দায় গলা থেকে স্বর্ণের চেইন নিয়ে নেয়। বিষয়টি সাতক্ষীরা সদর থানা পুলিশকে অবহিত করলে পূজাস্থলে নিরাপত্তার জন্য তাৎক্ষণিক পুলিশের একটি টিম আসে। পুলিশ আসার পরে এ ধরনের আর কোন ঘটনা ঘটেনি বলে জানা যায়। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিদুল ইসলাম সোমবার বিকেলে মোবাইল ফোনে জানান, বিষয়টি খতিয়ে দেখা হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ভিশন ২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ
পরবর্তী পোস্ট
কালিগঞ্জের ঘোজাডাঙ্গায় বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

রিলেটেড পোস্ট

নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট, চিঠি পেল...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

শাশুড়ির পরকিয়া ধরাই কাল হল পুত্রবধুর

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা,পলাতক আসামি ঠেকাতে বাড়ানো...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

হাইকোর্টের আদেশে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে দায়িত্ব নিলেন...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক

সেপ্টেম্বর ২৯, ২০২৬

যুবদল নেতা সুমনের নেতৃত্বে ১০ পিচ স্বর্নের বার...

সেপ্টেম্বর ২৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting