দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | ভোর ৫:৪৯
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

পর্ণোগ্রাফী আইনের মামলায় বাঁশদহার সাবেক ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ২৯, ২০২২
ডিসেম্বর ২৯, ২০২২ ০ কমেন্ট 367 ভিউস

নিজস্ব প্রতিবেদক: এক নারীর ধর্ষণের ভিডিও চিত্র সংগ্রহ করে তাকে ব্ল্যাক মেইল করার অভিযোগে সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম মোশাররফ হোসেন ও পর্ণোগ্রাফি ভিডিও চিত্র ধারণকারি রাজীব হোসেনবে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাত ১০টার দিকে তাদেরকে নিজ নিজ বাড়ি থেকে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মোশাররফ হোসেন(৪৫) বাঁশদহা ইউনিয়নের রেউই বাজার এলাকার মৃত রজব আলীর ছেলে ও ইউনিয়ন আ.লীগের বহিস্কৃত সভাপতি। গ্রেপ্তারকৃত অপর আসামী রাজীব হোসেন (৩০) সদর উপজেলার কাওনডাঙা গ্রামের সামছুর রহমানের ছেলে।
সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের কামারবায়সা গ্রামের ২২ বছরের এক নারী বৃহষ্পতিবার সকালে সদর থানায় বসে এ প্রতিবেদককে জানান, পার্শ্ববর্তী কাওনডাঙা গ্রামের সামছুর রহমানের ছেলে রাজীব হোসেন(৩০) রাস্তা ঘাটে ও মোবাইলে তাকে বিভিন্ন সময়ে উত্যক্ত করতো। আট বছর আগে থেকে মা সৌদি আরবে থাকায় নির্মাণ শ্রমিক বাবা তাকে ও তার ছোট বোনকে নিয়ে হাওয়ালখালি গ্রামের মামার বাড়ির পাশে ভাড়া থাকতেন। ছোট বোন খুলনায় নার্সিং ট্রেনিং এ ভর্তি হলে বাবা তাকে নিয়ে সাতক্ষীরা শহরের মুন্সিপাড়ার এক বাড়িতে ভাড়া থাকতেন। চলতি বছরের ৭ জানুয়ারি রাত ৯টার দিকে রাজীব হোসেন তাদের বাসায় এসে বাবা বাড়িতে না থাকার সুযোগে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি কাউকে জানালে ধর্ষণের সময় ধারণকৃত ভিডিও ইন্টারনেটে ও স্বজনদের কাছে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় রাজীব। বিষয়টি বাড়িওয়ালার স্ত্রীকে জানালে তিনি তাদের ঘর ছেড়ে দিতে বলেন। একপর্যায়ে বাবা মামার বাড়ির পাশে (হাওয়ালখালিতে) বাড়ি ভাড়া নিয়ে সেখানে তাকে নিয়ে বসবাস শুরু করেন। ১৩ আগষ্ট রাত ১১ টার দিকে বাসার সামনে দাঁড়িয়ে মোবাইলে মায়ের সঙ্গে কথা বলার সময় রাজীবসহ দুইজন তাকে জোরকরে ধরে তাদের বাড়িতে নিয়ে যায়। পরপর দুই দিন তাকে আটক রেখে ধর্ষণ করে রাজীব। জাকির হোসেন তার বন্ধু রাজীবের মোবাইল ফোন দিয়ে ধর্ষণের ভিডিও এবং স্থির চিত্র ধারণ করে। বাবা ও মামারা তাকে খোঁজাখুজি শুরু করলে ১৫ আগষ্ট রাত ২টার দিকে তাকে হওয়ালখালি গ্রামের খালার বাড়ির পাশে ফেলে রেখে চলে যায়। ধর্ষণের ছবি ইন্টারনেটে ও বিভিন্ন ব্যক্তির কাছে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে রাজীব তাকে বিভিন্ন স্থানে ডেকে নিয়ে ধর্ষণ করে। বাধ্য হয়ে তিনি বাদি হয়ে ১৮ আগষ্ট রাজিবসহ দুইজনের নাম উল্লেখ করে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধিত ২০০৩ এর ৯(১),৭/৩০ ধারায় ও ২০১২ সালের পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে অভিযোগ দায়ের করেন। দুর্ভাগ্য মামলা রেকর্ড হওয়ার পর তাতে পর্ণোগ্রাফি আইনের ধারা উল্লেখ নেই বলে জানতে পারেন। এমনকি মামলার পরদিন থেকে কয়েকদিন থানায় এসে ডাক্তারি পরীক্ষার কথা বললেও আলামত নষ্ট করতে ১০ দিন পর সদর হাসপাতালে তার ডাক্তারি পরীক্ষা করানো হয়। এরপর রাজীব জামিনে মুক্তি পেয়ে তার বন্ধু হাওয়ালখালি গ্রামের জাকিরকে নিয়ে তাকে বিভিন্নভাবে হুমকি ধামকি দেওয়া শুরু করে। রেউই বাজারের নয়নের কম্পিউটার দোকান থেকে তার নগ্ন ভিডিও চিত্র ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা চায় রাজীব। হাওয়ালখালি গ্রামের জাকির হোসেনও তাকে ওই ভিডিও ছড়িয়ে দেওয়ার নাম করে তাকে কু’প্রস্তাব দিতো। রাজীব কয়েক দফায় তার কাছ থেকে ৫০ হাজার টাকা আদায় করে।
তার ধর্ষণের ভিডিও চিত্র বিভিন্ন গণযোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার নাম করে বাঁশদাহ ইউপি’র সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের বহি®কৃত সভাপতি মোশারফ হোসেন গত ১৫ সেপ্টেম্বর মোবাইল ফোনে তাকে কু’প্রস্তাব দেয়। তার ডাকে সাড়া না দেওয়ায় মোশাররফ তার নিজ ফেইসবুক আইডি থেকে অশ্লীল ভাষা লিখে তাকে ম্যাসেজ দিতো। কোন উপায় না দেখে তিনি থানায় মামলা করনার চেষ্টা করলে প্রভাবশালী মোশাররফ হোসেন ও তার নিকটের লোকজনের প্রভাবের কারণে তিনি বারবার থানায় যেয়েও মামলা করতে পারেননি। একপর্যায়ে বুধবার রাত ৮টায় তিনি রাজীব, জাকির ও মোশাররফ হোসেনের নাম উল্লেখ করে মঙ্গলবার থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ রাজীবকে আটকের পর নয়নের কম্পিউটার, রাজীবের মোবাইল ফোন জব্দ করে নগ্ন ভিডিও চিত্র পায়। বুধবার রাতে মামলা রেকর্ড করার পরপরই পুলিশ মোশররফকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করার পর মোশাররফ চেয়ারম্যানের স্বজনরা তার ও কাওনডাঙা বাজারের মুদি ব্যবসায়ি মামাকে খুনের হুমকি দিয়েছেন। এখন তিনি, তার বাবা ও মামা নিরাপত্তাহীনতায় রয়েছেন।
এ ব্যাপারে গ্রেপ্তারকৃত মোশররফ চেয়ারম্যানের কাছে বৃহষ্পতিবার দুপুর দেড়টার দিকে থানা চত্বরে জানতে চাইলে তিনি কোন মন্তব্য করতে চাননি।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, এ ঘটনায় কামারবায়সা গ্রামের এক নারী বাদি হয়ে বুধবার রাজিব, জাকির ও মোশাররফ হোসেনের নাম উল্লেখ করে ২০১২ সালের পর্ণোগ্রাফি আইনে বুধবার রাতে মামলা দায়ের করেছেন। বুধবার রাজীব ও মোশাররফকে গ্রেপ্তারের পর তাদের মোবাইল পরীক্ষা করে অভিযোগের সত্যতা মিলেছে। এপেন্ডিসাইটসের প্রচ- ব্যাথার কারণে গ্রেপ্তারকৃত রাজীবকে পুলিশ প্রহরায় সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মোশাররফকে বৃহষ্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অপর আসামী জাকিরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়ায় বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা
পরবর্তী পোস্ট
সাতক্ষীরা সীমান্তে আটক ঘোড়া বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কাছে হস্তান্তর

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

ইনতেফা কোম্পানির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ-বনজ গাছের চারা...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, আতঙ্ক

আগস্ট ৪, ২০২৬

সন্ধ্যারাতে  সাতক্ষীরা  শহরে শিক্ষকের বাড়িতে ডাকাতি  

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা...

আগস্ট ৩, ২০২৬

সন্ত্রাসী হামলায় পা ভাঙলেও মামলা নিচ্ছেনা সদর থানার...

আগস্ট ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting