দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ২:২৫
 খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবৈধ ভেনামী চিংড়ি পোনায়...
তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...
গাবুরা ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে আবিয়ার...
কলারোয়ায় মিষ্টান্নের দোকানে ৮ হাজার টাকা জরিমানা
শ্যামনগরে নজরুল বর্ষ পালন উপলক্ষে তিন দিন ব্যাপী...
নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা
দেবহাটায় সেলাই মেশিন, বাই সাইকেল, ভ্যান ও স্কুল...
দেবহাটায় বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার , আটক -১
কৃষ্ণনগরের ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের জামিন...
জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

পদ্মা সেতু : সুদিন ফিরেছে শরীয়তপুরের পরিবহনখাতে

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৬, ২০২৩
ফেব্রুয়ারি ২৬, ২০২৩ ০ কমেন্ট 383 ভিউস

জাতীয় ডেস্ক:

পদ্মা সেতু চালুর আগে ফেরিতে করে নদী পারাপার হয়ে শরীয়তপুর থেকে ঢাকায় চলাচল করতো পরিবহনগুলো। তবে ফেরিতে যাতায়াতে বাড়তি সময়ের পাশাপাশি দুর্ভোগে পড়তে হতো যাত্রীদের। নানামুখী সমস্যায় একসময় ব্যবসায় টিকতে না পেরে ২০০৪ সালে ঢাকার সঙ্গে শরীয়তপুরের সরাসরি বাস চলাচল বন্ধ করে দেন মালিকরা। মালামাল ও কৃষিপণ্য পরিবহনের গাড়িও চলত সীমিত।

গতবছর ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পর ২৬ জুন থেকে ঢাকা-শরীয়তপুর রুটে ১৮ বছর পর ফের বাস চলাচল শুরু হয়। গত ছয় মাসে শরীয়তপুরের পরিবহনখাতের ব্যবসা সম্প্রসারণ হয়েছে। যুক্ত হয়েছে নতুন সাতটি বাস কোম্পানি। অনুমোদনের অপেক্ষায় আরও অন্তত দুটি কোম্পানি। এর ফলে, এ খাতে অন্তত দুই হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। আরও কর্মসংস্থান সৃষ্টি হবে বলে জানান এ খাতের সঙ্গে জড়িত সংশ্লিষ্টরা।

শরীয়তপুরের বাস মালিকরা জানান, এ জেলা থেকে ঢাকার দূরত্ব ৭১ কিলোমিটার। ঢাকা-শরীয়তপুর সড়কের মাঝে পদ্মা নদী। এছাড়া মেঘনা ও কীর্তিনাশা নদীর অববাহিকায় এ জেলার অবস্থান। নৌ-পথে এ জেলার মানুষ ঢাকা, মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জে যাতায়াত ও পণ্য পরিবহন করতেন। গত বছরের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পরই মূলত শরীয়তপুরের পরিবহন ব্যবসা বদলাতে শুরু করে।

পদ্মা নদী বিধৌত শরীয়তপুরের প্রায় ২০-২৫ হাজার মানুষ নৌ-পথে ঢাকা, মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জে যাতায়াত করতেন। পদ্মা সেতু চালু হওয়ার পর বন্ধ করে দেওয়া হয় শিমুলিয়া-বাংলাবাজার ও শিমুলিয়া জাজিরা নৌ-পথের লঞ্চ ও ফেরি চলাচল। এসব যাত্রীরা এখন বাসে ও ব্যক্তিগত গাড়িতে যাতায়াত করছেন।

শরীয়তপুর জেলা শহরসহ বিভিন্ন উপজেলা শহর থেকে ঢাকার যাত্রাবাড়ী, গুলিস্তান ও কমলাপুর পর্যন্ত সাতটি কোম্পানির প্রায় ২৫০টি বাস চলাচল করছে। সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রতি ১০ মিনিট পর পর বাসে যাত্রী আনা-নেওয়া করা হয়। বাস মালিকরা এ খাতে অন্তত ২০০ কোটি টাকা বিনিয়োগ করেছেন। এছাড়া শরীয়তপুরের বিভিন্ন ব্যবসায়ীরা ট্রাক ও পিকআপে পণ্য পরিবহন করছেন। অনেক ব্যবসায়ী এর মধ্যে নতুন ট্রাক ও পিকআপ কিনেছেন।

এদিকে, পরিবহন খাতে বিনিয়োগের দিকে ঝুঁকছেন শরীয়তপুরের অন্য সেক্টরের ব্যবসায়ীরা। ঠিকাদার কোম্পানি ডোরা এন্টার প্রাইজের মালিক মাহমুদুল হাসান পাভেল নড়িয়া থেকে যাত্রাবাড়ী পর্যন্ত চলাচলের জন্য একটি বাস শরীয়তপুর সুপার সার্ভিস নামে কোম্পানিতে দিয়েছেন। এই বাস থেকে তার প্রতিদিন গড়ে সাত থেকে ১০ হাজার টাকা পর্যন্ত আয় হয়। বাসটি পরিচালনা করার জন্য ড্রাইভারসহ তিনজন লোক নিয়োগ করেছেন তিনি।

পাভেল জাগো নিউজকে বলেন, পরিবহন ব্যবসার সঙ্গে আগেও যুক্ত ছিলাম। বিভিন্ন কারণে তখন লসে ছিলাম। পদ্মা সেতু চালুর পর শরীয়তপুর-ঢাকা রুটে বাস চলাচল শুরু হওয়ার পর এ রুটে ভালো ব্যবসাও হচ্ছে। আবার নতুন মানুষের কর্মসংস্থানও হচ্ছে।

পুরান ঢাকার চকবাজার, মৌলভীবাজার, ছোটকাটরা, বড় কাটরা, সোয়ারীঘাটসহ বিভিন্ন স্থান থেকে মালামাল কিনে ব্যবসায়ীরা ট্রলার ও লঞ্চে করে শরীয়তপুরের নড়িয়া, ভোজেশ্বর, আংগারিয়া বন্দর, ডামুড্যাসহ বিভিন্ন স্থানে নিয়ে যেতেন। ব্যবসায়ীরা এখন সেই মালামাল ট্রাক ও পিকআপে বহন করছেন। এতে সময় সাশ্রয়সহ ভোগান্তি কমেছে।

এ বিষয় নিয়ে শরীয়তপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন হাওলাদার বলেন, পদ্মা সেতু চালু হওয়ার পর ট্রাকে পণ আনা-নেওয়া অনেক বেড়েছে। অনেক ব্যবসায়ী নতুন ট্রাক ও পিকআপ কিনে ভাড়া দিচ্ছেন। লাভের নিশ্চয়তা পাওয়ায় পণ্য পরিবহনের সঙ্গে অনেক মানুষ যুক্ত হচ্ছেন। এতে করে অনেকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

শরীয়তপুর বাস ও মিনিবাস মালিক গ্রুপের সভাপতি ফারুক আহম্মেদ তালুকদার জাগো নিউজকে বলেন, দীর্ঘদিন ধরে শরীয়তপুরের ব্যবসায়ীরা পরিবহনখাতে লোকসান গুনেছে। পদ্মা সেতু চালুর পর ব্যবসায়ীদের সে কষ্ট ও দুর্দশা ঘুচেছে। এখন পুরাতন ব্যবসায়ীরা ঘুরে দাঁড়িয়েছেন। অনেক নতুন বিনিয়োগকারী এ খাতে যুক্ত হচ্ছেন। এ পর্যন্ত পদ্মা সেতুতে আমরাই সর্বোচ্চ টোল দিয়েছি।

শরীয়তপুরের জেলা প্রশাসক পারভেজ হাসান জাগো নিউজকে বলেন, পদ্মা সেতু চালু হওয়ার পর এ অঞ্চলের অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এসেছে। শরীয়তপুরের পরিবহন ব্যবসার ব্যাপক সম্প্রসারণ হয়েছে। সৃষ্টি হচ্ছে নতুন কর্মসংস্থান। বৈধ ও সুশৃঙ্খলভাবে ব্যবসা চালানোর জন্য স্থানীয় প্রশাসন পরিবহন ব্যবসায়ীদের পাশে আছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মেট্রোরেলের কারণে পূর্বাচল এক্সপ্রেসওয়ের সামান্য ক্ষতি হবে: সচিব
পরবর্তী পোস্ট
কিশোরগঞ্জে অটোরিকশাসহ গ্রেফতার ২ জনকে কারাগারে প্রেরণ

রিলেটেড পোস্ট

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...

জুন ১০, ২০২৬

দেশে ফিরলেন ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে

জুন ৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting