দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ১১:০১
শ্রীফলকাটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পানির প্ল্যান্টের শুভ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
খানপুরের গৌরব: কামিল হাদিসে এ প্লাস পেয়ে বোর্ড...
সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের...
শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ও কর্মপরিকল্পনা সভা...
শ্যামনগরে নাওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে লবণসহিষ্ণু গাছের চারা...
শ্যামনগরের গোলাখালী দ্বীপে ‘সুন্দরবন ইকোপার্ক’ নির্মাণে সম্ভাবনাময় নতুন...
আশাশুনিতে মতপ্রকাশ ও ডিজিটাল মিডিয়া সাক্ষরতা বিষয়ক ‘ফ্রিড’...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

পঞ্চম শ্রেণী পাশ নদী এখন শীর্ষ নারী পাচারকারী

কর্তৃক kobirubel.satnadee জুন ২২, ২০২১
জুন ২২, ২০২১ ০ কমেন্ট 342 ভিউস

সাতনদী অনলাইন ডেস্ক: টিকটকে পাচার হওয়া নদী এখন শীর্ষ পাচারকারী। পাচার হওয়া এ নারীই এক সময় হয়ে ওঠে আন্তর্জাতিক মানব পাচার চক্রের বাংলাদেশ অঞ্চলের সমন্বয়ক। ভারত, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাতের দুবাই পর্যন্ত তার জাল বিস্তৃত। পাচার করার পর মেয়েদের তদারকি করতে প্রায়ই বিদেশ ভ্রমণ করে নদী। পঞ্চম শ্রেণি পাস হলেও বিভিন্ন ভাষায় পারদর্শী এ নারীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ভারতে গ্রেফতার টিকটক হৃদয়, বাবুসহ মানবপাচার চক্রের সদস্যদের। এক ডজন নামধারী এ নারীকে গতকাল গ্রেফতার করেছে পুলিশ।

মানব পাচার পরিচয় লুকাতে নিজেকে নৃত্যশিল্পী হিসেবে তুলে ধরে নদী। দেশ-বিদেশে তথাকথিত নৃত্য পরিবেশন করে নদী। ভিডিও ফ্ল্যাটফরম টিকটকেও রয়েছে নদীর সরব উপস্থিতি। ২০১৫ সালে পাচার হয়ে মালয়েশিয়া যায় নদী। চড়াই-উতরাইয়ের একপর্যায়ে আন্তর্জাতিক পাচার চক্রের সঙ্গে হাত মেলায় নদী। ২৮ বছর বয়েসী নদীর জালে আটকা পড়ে ভারত, মালয়েশিয়া, দুবাইয়ে পাচার হয়েছে বহু শহুরে দরিদ্র কিশোরী ও তরুণী। এরপর তাদের যৌনকর্মে বাধ্য করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে পাচারকারীরা। পাচার হওয়া মেয়েদের দেখভাল করতে প্রায়ই বিদেশ যেত নদী। বিভিন্ন ভাষায় দ্রুতই পারদর্শী হয়ে ওঠে নদী। ফলে পাচার চক্রে নদীর অবস্থান দ্রুতই শক্তিশালী হয়ে ওঠে। দায়িত্ব পান আন্তর্জাতিক মানব পাচার চক্রের বাংলাদেশের সমন্বয়কের। সম্প্রতি ভারতে বাংলাদেশি এক তরুণীকে যৌন নির্যাতনের ভিডিও ফাঁস হলে তদন্তে নামে দুই দেশের পুলিশ। ভারতে গ্রেফতার হয়েছে ১১ বাংলাদেশি ও এক ভারতীয়। এর মধ্যে ১০ জনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বাংলাদেশে গ্রেফতার হয়েছে ১৩ মানব পাচারকারী। এর মধ্যে ৮ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ডিএমপির হাতিরঝিল থানায় এ পর্যন্ত সর্বমোট পাঁচটি মানব পাচার মামলা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ভারতে গ্রেফতারকৃতদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে নদীর। মুন্সীগঞ্জের মেয়ে নদীর এক ডজন নাম রয়েছে। ভারতে ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে বাগিয়েছে আধার কার্ড। পুলিশ জানিয়েছে, বর্তমানে দেশেই আত্মগোপনে ছিল নদী। তাদের ধরতে সীমান্ত এলাকায় অভিযান চালায় পুলিশ। সফলতাও আসে। গতকাল যশোর ও নড়াইল সীমান্ত এলাকা থেকে নদীসহ সাত পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ। ভারতে পাচার হওয়ার পর যৌনকর্মী হিসেবে কাজ করতে বাধ্য হওয়ার কয়েক মাসের মধ্যেই ১৮ বছরের বিউটি (ছদ্মনাম) বুঝতে পারেন, তিনি অন্তঃসত্ত্বা। কিন্তু, এরপরও তার ওপর নিপীড়ন বন্ধ রাখেনি পাচারকারীরা। সৌভাগ্যবশত, গত ২ মে ব্যাঙ্গালুরুর একটি ম্যাসাজ পারলারের জানালা ভেঙে পালাতে সক্ষম হন তিনি। এরপর ট্রেনে কলকাতা হয়ে ৬ মে যশোর সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরে আসেন। বাংলাদেশ থেকে পাচার হওয়া অন্য নারীদের মতোই ফাঁদে পড়েছিলেন বিউটি। পাচারকারীরা তাকে ভারতে ভালো চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়েছিল। কিন্তু, সেখানে যাওয়ার পর বেঙ্গালুরু ও চেন্নাইয়ে বিভিন্ন হোটেলে যৌনকর্মী হিসেবে কাজ করতে বাধ্য করা হয় তাকে।
দেশে ফিরে ঢাকায় নিজ বাড়িতে পৌঁছার পর অসুস্থ হয়ে পড়েন বিউটি। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা বলেন, তার গর্ভের সন্তান আর বেঁচে নেই। একটি অস্ত্রোপচারের দরকার হবে তার। বিউটির বড় বোন ও খালাকেও গত বছরের নভেম্বর ও ডিসেম্বরে ভারতে পাচার করেন নদী এবং টিকটক হৃদয়। তবে পাচার হওয়া এ দুজন এখন কোথায় আছেন তা জানা যায়নি। ডিএমপির তেজগাঁও বিভাগের ডিসি মোহাম্মদ শহিদুল্লাহ বলেন, নদী নামে যে মেয়েটির নাম আমরা জেনেছি সে ভারত, মালয়েশিয়া, দুবাইসহ বিভিন্ন জায়গায় নারী পাচারের সঙ্গে জড়িত। নদী আন্তর্জাতিক নারী পাচারকারী দলের বাংলাদেশের সমন্বয় হিসেবে কাজ করে। সে একাধারে বাংলা, ইংরেজি, মালয়, হিন্দি, আরবি ভাষায় কথা বলতে পারে। ভারতে গ্রেফতার হৃদয় বাবু, সাগর, আল আমিন, সবুজ বাবু এদের সঙ্গে নদীর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। গতকাল যশোর ও নড়াইল সীমান্ত এলাকা থেকে নদীসহ সাত পাচারকারী গ্রেফতার করা হয়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছে ৯ জন
পরবর্তী পোস্ট
যে তিন ব্যক্তির সঙ্গে কিয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না

রিলেটেড পোস্ট

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...

জুন ১০, ২০২৬

দেশে ফিরলেন ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে

জুন ৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

অনলাইন সংবাদ পোর্টালের জন্য নীতিমালা করছে সরকার

জুন ৭, ২০২৬

গোশত কাটার সময় যে ভুল এড়াবেন

মে ২৭, ২০২৬

আরও ১২ নিয়ে হামে মৃত্যু ৫১২

মে ২৩, ২০২৬

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৫০০ ছুঁই ছুঁই

মে ২২, ২০২৬

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় সামাজিক সংগঠনের...

মে ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting