দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১১:৩৫
পাইকগাছায় দূর হচ্ছে পানির সংকট: চলতি শিক্ষাবর্ষেই কৃষি...
আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...
এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...
কলারোয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরের চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা
শ্রমিকের ঘাম শুকানোর আগেই পারিশ্রমিক পরিশোধের আহ্বানে কাশিমাড়ীতে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

‘নেতা হইছ’ বলেই স্বেচ্ছাসেবক লীগ সভাপতিকে মারধর

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৪, ২০২৩
ফেব্রুয়ারি ২৪, ২০২৩ ০ কমেন্ট 333 ভিউস

জাতীয় ডেস্ক:

যশোরের অভয়নগরে নওয়াপাড়া পৌর শাখা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মেহেদী ইসলাম রাজনকে (৩২) পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ধোপাদী গ্রামের নতুন বাজারে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে আহত ওই নেতা থানায় লিখিত অভিযোগ করেছেন। তিনি ধোপাদী গ্রামের মধ্যপাড়া এলাকার মতিউল ইসলামের ছেলে।

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মেহেদী ইসলাম রাজন কালের কণ্ঠকে জানান, বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে ১০টার দিকে ধোপাদী নতুন বাজারের ইমরান মেডিক্যাল হলে তিনি ওষুধ কিনতে যান। এ সময় ধোপাদী মধ্যপাড়ার ওমর আলী ফকিরের ছেলে একাধিক মামলার আসামি আবু সুফিয়ানসহ অজ্ঞাতনামা ৮-১০ জন তাকে ঘিরে ফেলে। একপর্যায়ে ‘নেতা হইছ’ বলেই আবু সুফিয়ান তাকে মারপিট শুরু করে।

অভিযোগ অস্বীকার করে আবু সুফিয়ান জানান, আমি একজন কাঠ ব্যবসায়ী। মেহেদী ইসলাম রাজন সম্পর্কে আমার এলাকার ছোট ভাই। বৃহস্পতিবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজন ও তার কয়েক সহযোগী আমাকে পিটিয়ে আহত করেছে।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসলাম হোসেন বিশ্বাস জানান, নওয়াপাড়া পৌর শাখা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মেহেদী ইসলাম রাজনকে পিটিয়ে আহত করেছে ধোপাদী গ্রামের চিহ্নিত সন্ত্রাসীরা। হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শামীম হাসান বলেন, মারপিটের ঘটনার পর রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় তদন্তপূর্বক হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ফের অস্ট্রেলিয়ার অধিনায়ক স্মিথ
পরবর্তী পোস্ট
যুবলীগ নেতার পিটুনিতে যুবলীগকর্মী হাসপাতালে

রিলেটেড পোস্ট

লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বর ২০, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting