দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ১১:৫৪
ভূ-অর্থনীতি ও আগামীর সম্ভাবনা
“এজাহার আছে, আহত মানুষ আছে, সংবাদ সম্মেলন আছে—তবুও...
আশাশুনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত- ৪
আশাশুনিতে পানি কমিটির সদস্যদের নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত
খুলনায় মালিকের হাতে ফিরল ৫০টি হারানো মোবাইল ফোন
নোয়াখালীতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার
শ্যামনগরে জেন্ডার রেসপনসিভ গভর্নেন্স বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
 দেবহাটায় ভারতীয় গলদা চিংড়ি রেনু জব্দ, খালে অবমুক্ত
কালিগঞ্জে আটক আনিসুরের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা
সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময়...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
লিড নিউজসাতক্ষীরা জেলা

নির্বাচনী হাওয়া: সাতক্ষীরায় জনপ্রিয়তা যাচাইয়ে প্রার্থীর ছড়াছড়ি

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ২৮, ২০২৩
নভেম্বর ২৮, ২০২৩ ০ কমেন্ট 739 ভিউস

আব্দুর রহমান: চায়ের দোকানগুলোতে জমে উঠেছে ভোটের আলোচনা। ছোট-বড় সবার মুখে শুনা যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের খবর। সাতক্ষীরার ৪টি আসনে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন ৪৪ জন। এর মধ্যে ৪ টি নির্বাচনী এলাকায় ৪ জনকে প্রার্থী ঘোষণা করেছে দলটি। যার মধ্যে ৩ জনই নতুন। আওয়ামী লীগের বাইরেও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি ও বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী রয়েছে। এছাড়াও আওয়ামী লীগ থেকে মনোনয়ন বঞ্চিত অনেকে স্বতন্ত্র প্রার্থী হতে পারেন।
সাতক্ষীরা ১ (তালা-কলারোয়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন কলারোয়া উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন। এই আসনে বর্তমান এমপি অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী হিসেবে লড়বেন। অপরদিকে জাতীয় পার্টির মনোনিত প্রার্থী হয়েছেন সৈয়দ দিদার বখত, বাংলাদেশ কংগ্রেসের কেন্দ্রীয় মহাসচিব অ্যাড. ইয়ারুল ইসলাম, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ থেকে ওবায়েদুস সুলতান বাবলু ও তৃণমূল বিএনপি থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন সুমি ইসলাম।
সাতক্ষীরা-২ (সদর) আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। নির্বাচনে অংশ নিতে ইতিমধ্যে উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন তিনি। এছাড়া জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে রয়েছেন আশরাফুজ্জামান আশু এবং তৃণমূল বিএনপি থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন মোস্তফা ফারহান মেহেদী এছাড়াও বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব আ্যাড ইয়ারুল ইসলাম এই আসন থেকেও প্রার্থী হবেন।
সাতক্ষীরা-৩ আসনে (দেবহাটা-আশাশুনি ও কালিগঞ্জ আংশিক) সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক টানা পঞ্চমবারের মত আওয়ামী লীগের দলীয় মনোনয়ন লাভ করেছেন। এছাড়াও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী রয়েছেন অ্যাড. মো. আলিফ হোসেন, তৃণমূল বিএনপি থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী রুবেল হোসেন এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ থেকে মনোনয়ন পেয়েছেন আওছাফুর রহমান।
সাতক্ষীরা-৪ আসন থেকে আ.লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন। অপরদিকে, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী রয়েছেন কালিগঞ্জ উপজেলা জাতীয় পাটির সভাপতি মো. মাহবুবুর রহমান, জাসদ থেকে অধ্যক্ষ আশেক-ই-এলাহী এবং তৃণমূল বিএনপি থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন অধ্যাপক ড. আসলাম আল মেহেদী।
আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়েও স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের একাধিক সাবেক এমপি ও প্রভাবশালী নেতারা। তাদের মধ্যে সাতক্ষীরা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে থাকবেন বলে জানিয়েছেন জেলা আ.লীগের সদস্য ও সাবেক এমপি ইঞ্জি. শেখ মুজিবুর রহমান, তালা উপজেলা আ.লীগের সভাপতি মো. নুরুল ইসলাম এবং জেলা আ.লীগের শ্রম বিষয়ক সম্পাদক সরদার মুজিব। সাতক্ষীরা-২ আসনে প্রার্থী হওয়ার ঘোষনা দিয়েছেন সদ্য সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। সাতক্ষীরা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হতে পারেন আশাশুনি উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান এ.বি.এম মোস্তাকিম। সাতক্ষীরা ৪ আাসনে মনোনয়ন বঞ্চিত বর্তমান এমপি এসএম জগলুল হায়দার সতন্ত্র প্রার্থী হিসেবে জনপ্রিয়তা যাচাই করবেন বলে শুনা যাচ্ছে। এছাড়াও সতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপির বাসভবনে আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের ভীড়
পরবর্তী পোস্ট
নিখোঁজের ২ মাসেও সন্ধান মেলেনি স্কুলছাত্রী মুন্নির জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সহযোগিতা কামনা

রিলেটেড পোস্ট

আশাশুনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত- ৪

জুন ২৩, ২০২৬

আশাশুনিতে পানি কমিটির সদস্যদের নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত

জুন ২৩, ২০২৬

শ্যামনগরে জেন্ডার রেসপনসিভ গভর্নেন্স বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জুন ২৩, ২০২৬

 দেবহাটায় ভারতীয় গলদা চিংড়ি রেনু জব্দ, খালে অবমুক্ত

জুন ২৩, ২০২৬

কালিগঞ্জে আটক আনিসুরের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা

জুন ২৩, ২০২৬

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময়...

জুন ২৩, ২০২৬

শিয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন

জুন ২৩, ২০২৬

প্রতাপনগরে দূর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়ন বিষয়ে ২ দিনের...

জুন ২৩, ২০২৬

সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

জুন ২৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting