দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৯:১৫
আশাশুনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত- ৪
আশাশুনিতে পানি কমিটির সদস্যদের নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত
খুলনায় মালিকের হাতে ফিরল ৫০টি হারানো মোবাইল ফোন
নোয়াখালীতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার
শ্যামনগরে জেন্ডার রেসপনসিভ গভর্নেন্স বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
 দেবহাটায় ভারতীয় গলদা চিংড়ি রেনু জব্দ, খালে অবমুক্ত
কালিগঞ্জে আটক আনিসুরের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা
সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময়...
শিয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন
প্রতাপনগরে দূর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়ন বিষয়ে ২ দিনের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
স্বাস্থ্য

নিদ্রাহীনতা দূর করবে যেসব পানীয়

কর্তৃক kobirubel.satnadee জুলাই ২২, ২০২১
জুলাই ২২, ২০২১ ০ কমেন্ট 645 ভিউস

সাতনদী অনলাইন ডেস্ক: নানা কারণেই ঘুমের সমস্যা হতে পারে। করোনা মহামারিকালে আমাদের প্রায় সকলকেই যেতে হয় নানা ধরনের দুশ্চিন্তার মধ্য দিয়ে। কর্মক্ষেত্রের চাপ, শারীরিক সমস্যা, আর্থিক চিন্তা ইত্যাদি নানা কারণেই পড়তে পারে মানসিক চাপ। এত সব চাপ মাথায় নিয়ে সহজ সুন্দর ঘুম অনেকেরই আসতে চায় না। নিদ্রাহীনতার প্রভাব পড়ে নিত্যকার জীবনেও। কাজে মন বসে না, সারাক্ষণ খিটিমিটি লাগে। এমন সমস্যায় অনেকে নির্ভরশীল হয়ে পড়েন ঘুমের ওষুধের ওপরে। যা শরীরে পার্শপ্রতিক্রিয়ার কারণ হতে পারে।

নিদ্রাহীনতার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য নিয়ম মেনে চলা জরুরি। প্রতিদিনের রুটিন এমনভাবে করুন যেন ঘুমে সমস্যা না হয়। রাতে ভারী খাবার এড়িয়ে চলতে চলুন। রাতে তেল-মশলাযুক্ত খাবার না খেয়ে হালকা ধরনের খাবার খান। চেষ্টা করুন রাতের খাবার যতটা সম্ভব আগে খেতে। ধূমপান বা মদ্যপান এড়িয়ে চলুন। খাবারের পর চা কিংবা কফি খাওয়া থেকে বিরত থাকুন। ঘুমের অন্তত দুই ঘণ্টা আগে রাতের খাওয়া শেষ করুন। অন্তত সাত-আট ঘণ্টা বরাদ্দ রাখুন ঘুমের জন্য।

এক গ্লাস গরম দুধ

ঘুমের আগে দুধ খেলে গ্যাসের সমস্যা হতে পারে অনেকের ধারণা। তবে এই সমস্যার জন্য দুধ দায়ী নয়, বরং জীবনযাপনের ক্ষেত্রে নানা অনিয়ম দায়ী। ঘুমের আগে হালকা গরম দুধ পান করা ঘুমের জন্য সহায়ক। দুধে ট্রিপ্টোফান নামের এক ধরনের অ্যামাইনো অ্যাসিড থাকে। যা ঘুমে সাহায্য করে। হালকা গরম দুধ শরীর শিথিল করে, মন সতেজ রাখে। এতে থাকা কার্বোহাইড্রেটও ভালো ঘুমের ক্ষেত্রে সহায়ক।

আমন্ডের দুধ

আপনার যদি দুধ পানে কোনো ধরনের সমস্যা থাকে যেমন অ্যালার্জি বা ল্যাক্টোজ ইনটলারেন্স ইত্যাদি, তাহলে পান করতে পারেন আমন্ডের দুধ। এতেও থাকে প্রচুর ট্রিপ্টোফান। সেইসঙ্গে আরও থাকে প্রচুর ম্যাগনেশিয়ামও। এটি শরীরের মাংসপেশি শিথিল করে এবং আরাম জোগায়। ফলে ভালো ঘুম হয়।

মধুমিশ্রিত গ্রিন টি

গ্রিন টি স্বাস্থ্যের পক্ষে উপকারী এ নিয়ে কারও সন্দেহ নেই। এটি ভালো ঘুমেও সহায়ক। রাতে ঘুমের আগে গ্রিন টি এর সঙ্গে সামান্য মধু মিশিয়ে পান করুন। বাড়িতে গ্রিন টি না থাকলে হালকা গরম পানিতে মধু মিশিয়েও পান করতে পারেন। মধুতে থাকে প্রচুর ট্রিপ্টোফান। প্রতি রাতে এই পানীয় পান করলে ঘুম নিয়ে দুশ্চিন্তা করতে হবে না।

ডাবের পানি উপকারী

ডাবের পানি এমনিতেই অনেক উপকারী। ভালো ঘুমের ক্ষেত্রেও এটি সহায়ক। ডাবের পানিতে থাকে প্রচুর ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম। ঘুম আনার ক্ষেত্রে এই দুই উপাদান খুব ভালোভাবে কাজ করে। তাই ঘুমের সমস্যা হলে নিয়মিত ডাবের পানি পান করুন।

খেতে পারেন ক্যামোমাইল টি

ঘুমের ক্ষেত্রে আরেকটি সহায়ক পানীয় হতে পারে ক্যামোমাইল টি। প্রতি রাতে ঘুমের আগে পান করলে উপকার পাবেন। এতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট আমাদের স্নায়ুকে শিথিল করে দেয়। ফলে অনেক হালকা বোধ হয় এবং ঘুম নেমে আসে। এই চা পান করে ঘুমাতে গেলে সকালেও সতেজ অনুভব করবেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ফ্রিজে মাংস রাখা নিয়ে দ্বন্দ্ব, প্রাণ গেল বড় ভাইয়ের
পরবর্তী পোস্ট
কালিগঞ্জে ১ গৃহবধূকে পিটিয়ে হত্যার ঘটনায় শ্বশুর-শাশুড়ি আটক!

রিলেটেড পোস্ট

কলারায়ায় কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির  জনসচতনামূলক সভা

মে ২৪, ২০২৬

আরও ১২ নিয়ে হামে মৃত্যু ৫১২

মে ২৩, ২০২৬

নোয়াখালীতে ডায়াবেটিস সচেতনতায় ফ্রি মেডিকেল ক্যাম্প

মে ২২, ২০২৬

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৫০০ ছুঁই ছুঁই

মে ২২, ২০২৬

নোয়াখালীতে স্যাকমোর ভুল চিকিৎসায় হাম আক্রান্ত শিশুর মৃত্যু

মে ২২, ২০২৬

হাম কেড়ে নিলো ৬ শিশুর প্রাণ , মোট...

মে ২০, ২০২৬

হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু,...

মে ১৯, ২০২৬

হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু, এপর্যন্ত প্রাণহানি...

মে ১৬, ২০২৬

হামে আরও ৭ শিশুর মৃত্যু, এ পর্যন্ত মৃত্যু...

মে ১৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting