দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | বিকাল ৫:০৩
মনিরামপুরে ৩ হাজার ৮৮০ কৃষকের হাতে প্রণোদনা
অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে তারেক...
শ্যামনগরে ফুটবল ম্যাচ শেষে সংঘর্ষ, আহত-৫
শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাছের...
তালায়  সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত
শ্যামনগরে শিবিরের বিক্ষোভ মিছিল
ঈশ্বরীপুরে সাইবার ইউজার দলের ২১ সদস্য বিশিষ্ট কমিটি
সাতক্ষীরায় কৃষি কর্মকর্তার বিরুদ্ধে চার লাখ টাকার দূনীতি...
কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের...
কালিগঞ্জে ধান-চাল সংগ্রহে কর্মকর্তাদের কোটি টাকা ঘুষ বানিজ্য
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

নার্ভাস নাইনটিজে ভুগে সেঞ্চুরি মিস তৌহিদ হৃদয়ের

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১৮, ২০২৩
মার্চ ১৮, ২০২৩ ০ কমেন্ট 303 ভিউস

স্পোর্টস ডেস্ক:
ভয়-ডরহীন ক্রিকেট কীভাবে খেলতে হয়, তার সবই জানা সম্ভবত তৌহিদ হৃদয়ের। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের এই সদস্য জাতীয় দলের হয়ে ব্যাট হাতেও নিজেকে চেনাচ্ছেন শুরু থেকেই। সেই বিপিএল থেকে তার ব্যাটের নান্দনিকতা শুরু। টি-টোয়েন্টির অভিষেকে ইংল্যান্ডের বিপক্ষেও দেখিয়েছেন সাহসের পরাকাষ্ট্রা।

ওয়ানডে অভিষেক হলো আজ আয়ারল্যান্ডের বিপক্ষে, সিলেটে। এই ম্যাচেও ৫ নম্বরে ব্যাট করতে নেমে নিজেকে রাখলেন অন্য উচ্চতায়। হাফ সেঞ্চুরি করে এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে। শেষ ধাপে প্রবেশও করে ফেলেছিলেন তৌহিদ হৃদয়। কিন্তু এই ধাপে এসেই ভুগলেন নার্ভাস নাইনটিজে।

গ্রাহাম হিউমের নিচু হয়ে আসা একটি ইয়র্কার বুঝতেই পারেননি। মিডউইকেটে হুইপ করতে চেয়েছিলেন হৃদয়। কিন্তু নিচু হয়ে আসা বলটি ব্যাটেই লাগাতে পারেননি। সোজা গিয়ে সেটি ভেঙ্গে দিলো স্ট্যাম্প। ৯২ রান করে আউট হয়ে গেলেন হৃদয়।

বাংলাদেশের হয়ে ওয়ানডে অভিষেকে সর্বোচ্চ রান করলেন তৌহিদ। এর আগে নাসির হোসেন অভিষেকে করেছিলেন ৬৩ রান। এবার সেটা ছাড়িয়ে একেবারে সেঞ্চুরির দ্বারপ্রান্তে দাঁড়িয়েছিলেন তিনি। কিন্তু মাত্র ৮ রানের আক্ষেপে পুড়ে বিদায় নিতে হলো হৃদয়কে।

গ্রাহাম হিউম কিন্তু এক ওভারেই দুই সেট ব্যাটারকে ফিরিয়েছেন। একই ওভারের তৃতীয় বলে মুশফিকুর রহিমকে অ্যান্ডি ম্যাকব্রাইনের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন তিনি। ২৬ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হন মুশফিক। এক বল বিরতি দিয়েই আউট হলেন তৌহিদ হৃদয়।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৭ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৩০৯ রান। ১০ রান নিয়ে তাসকিন আহমেদ এবং ইয়াসির আলি ব্যাট করছেন ৩ রান নিয়ে।

মাঠের বাইরে অনেক বিতর্ক হতে পারে। অনেক আলোচনা-সমালোচনা হতে পারে তাকে নিয়ে; কিন্তু মাঠের সাকিব আল হাসান একেবারেই ভিন্ন। এখানে পারফরম্যান্সের বাইরে ভিন্ন কোনো কথা নেই সাকিবের কাছে। দুবাইতে জুয়েলারি শপ কেলেঙ্কারিতে না চাইলেও জড়িয়ে পড়েছে সাকিবের নাম। সেই কেলেঙ্কারির রেশ কাটেনি। এর মধ্যেই মাঠে নেমে পারফর্ম করলেন সাকিব।

বিজ্ঞাপন

আয়ারল্যান্ডের বিপক্ষে ৮১ রানে ৩ উইকেট হারানোর পর বাংলাদেশের ব্যাটিং যখন ধুঁকতে শুরু করেছিলো, তখনই হাল ধরেন সাকিব। অভিষিক্ত তৌহিদ হৃদয়কে নিয়ে দুর্দান্ত এক জুটি গড়ে তোলেন। সে সঙ্গে ক্যারিয়ারে ১০ম সেঞ্চুরির পথেও এগিয়ে যাচ্ছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

কিন্তু মাত্র ৭ রানের জন্য ১০ম সেঞ্চুরিটা হলো না সাকিবের। ৯৩ রান করেই আউট হয়ে যেতে হলো তাকে। গ্রাহাম হিউমের বলে শট খেলতে চেয়েছিলেন সাকিব। কিন্তু বল নিচের কানায় লেগে চলে যায় উইকেটক্ষকের হাতে। জোরালো কটবিহাইন্ডের আবেদন। সে আবেদনে সাড়া দিলেন আম্পায়ার।

৮৯ বলে ৯ বাউন্ডারিতে ৯৩ রান করে ফিরে গেলেন সাকিব। তার আগেই অবশ্য দ্বিতীয় বাংলাদেশি হিসেবে সাত হাজার রানের মাইলফলক পূরণ করেন তিনি।

বিজ্ঞাপন

এর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি। বাংলাদেশকে জানিয়েছেন ব্যাটিংয়ের আমন্ত্রণ।

শুরুটা ভালো হয়নি টাইগারদের। তামিম ইকবালের ব্যাট থেকে বড় ইনিংস আসছে না অনেকদিন। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচে ফিফটির দেখা পাননি। দ্রুত আউট হয়ে গেলেন আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতেও।

বিজ্ঞাপন

ইনিংসের তৃতীয় ওভারে আইরিশ পেসার মার্ক অ্যাডায়ারের বল শরীরের বাইরে খেলতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন তামিম। বাংলাদেশ অধিনায়ক করেন মাত্র ৩।

সঙ্গী হারালেও বেশ আত্মবিশ্বাসের সঙ্গে এগোচ্ছিলেন লিটন। কিন্তু সেট হয়ে ইনিংস বড় করতে পারেননি তিনি। কুর্তিস ক্যাম্ফারের বলে স্টারলিংকে ক্যাচ দিয়েছেন লিটন। ৩১ বলে ২ চার আর ১ ছক্কায় তিনি করেন ২৬ রান।

নাজমুল হোসেন শান্ত এখন ধারাবাহিকতার প্রতীক বনে গেছেন। নিয়মিতই তার ব্যাট থেকে রান আসছে। কিন্তু সেট হয়ে দৃষ্টিকটুভাবে উইকেট বিলিয়ে দেওয়ার অভ্যাসটা এখনও যেন রয়েই গেছে বাঁহাতি এই ব্যাটারের।

আজ আয়ারল্যান্ডের বিপক্ষে ভালো খেলছিলেন। দুটো ছোট জুটিও গড়েন। কিন্তু ভালো খেলতে খেলতে হঠাৎ দৃষ্টিকটুভাবে আউট হয়ে গেলেন। অফস্পিনার ম্যাকব্রিনের বলটি ব্যাট প্যাডের মাঝে অনেকটা জায়গা পেয়ে ভেঙে দিলো স্টাম্প। ৩৪ বলে ১ বাউন্ডারিতে ২৫ করে ফিরলেন শান্ত।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সরকারকে টেনে নামানোর হুমকি-ধমকি কৌতুক : তথ্যমন্ত্রী
পরবর্তী পোস্ট
সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে ঢাকায় রাশিয়ান মেয়েরা

রিলেটেড পোস্ট

জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে...

জুন ২৭, ২০২৬

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...

জুন ২৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরকারি...

জুন ৬, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

জাতীয়তাবাদী ক্রীড়াদল সাতক্ষীরা জেলা শাখার নবগঠিত কমিটির শুভেচ্ছা...

মে ২২, ২০২৬

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

এপ্রিল ২২, ২০২৬

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...

এপ্রিল ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting