দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই সফর, ১৪৪৮ হিজরি | ভোর ৫:২৭
কালিগঞ্জে নিখোঁজের ১১ ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার,...
শিশুকে শ্লীলতাহানির অভিযোগে অটোরিকশা চালকের পুরুষাঙ্গে মরিচের গুড়া ...
দিল্লির বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার হলেন সাতক্ষীরার...
সাতক্ষীরায় ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু
তালায় পূবালী ব্যাংকের ক্যাশলেস সেবা উদ্বোধন
কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে রাতের অভিযানে...
ভাঙা মসজিদের জায়গা নির্ধারন করল বিএনপি ও জামায়াতের...
সাতক্ষীরায় বিএনপিএস ও অর্জন ফাউন্ডেশনের উদ্যোগে নারী, শান্তি...
দ্বিতীয়বার বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন বিলাল হোসেন
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

নারী শ্রমিককে ধর্ষণের ঘটনায় ধর্ষককে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ১৩, ২০২৩
ডিসেম্বর ১৩, ২০২৩ ০ কমেন্ট 298 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা শহরের হোটেল নারী কর্মচারী বাসিরোন নেছাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের ঘটনায় ধর্ষক আব্বাস হোটেলের বর্তমান মালিক হযরত আলীর গ্রেপ্তার করে শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) বেলা ১১ টায় জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন ও রেস্তোরাঁ হোটেল বেকারী শ্রমিক ইউনিয়ন কর্তৃক আয়োজিত সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি সহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্বদেশ এনজিওর নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, সাতক্ষীরা ভুমিহীন সমিতির সভাপতি কওছার আলী, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন, জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আব্দুল সাত্তার, লাবসা ভুমিহীন সমিতির সভাপতি শেখ রিয়াজুল ইসলাম, মানবাধিকার কর্মী এন্তাজ আলী মোড়ল, স্বপন পন্ডে, কয়ারেশ দাস প্রমুখ। মানববন্ধনে পুলিশ প্রশাসনের কাছে অবিলম্বে হোটেল নারী কর্মচারী বাসিরোন নেছাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের ঘটনায় ধর্ষক হযরত আলীর গ্রেপ্তার করে সঠিক তদন্তপূর্বক বিচারের দাবি জানান বক্তারা। আলোচিত ঘটনার নায়ক শহরের নিউ মার্কেট এলাকার মেসার্স নিউ আব্বাস হোটেল এন্ড বিরিয়ানী হাউজ এর সত্ত্বাধিকারি সদর উপজেলার ফয়জুল্যাপুর গ্রামের সুরত আলীর ছেলে হযরত আলী ও নির্যাতিত নারী শহরের দক্ষিণ কাটিয়ার আহম্মদ আলী সরদারের কন্যা বাসিরোন নেছা। নির্যাতিত নারি বাসিরোন নেছা জানান, তিন বছর আগে আসামী হযরত আলী মেসার্স নিউ আব্বাস হোটেল এন্ড বিরিয়ানী হাউজ নামে নিউ মার্কেট মোড় এলাকায় ব্যবসা শুরু করে। আমি সেখানে রাধুনির কাজ নেই। কাজের সুবাদে হোটেল মালিক হযরত আলী বিভিন্ন সময় আমার সাথে কথা বলতে থাকে। এক পর্যায়ের তার কুদৃষ্টি পড়ে আমার দিকে। আমাকে অনৈতিক প্রস্তাবও দেয়। আমি তাতে রাজি না হলে আমাকে বিয়ের প্রলোভন দেখায়। এক পর্যায়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শহরের কামালনগরে বাসা ভাড়া নেয়। সেখানে আমাকে রেখে সে যাওয়া আসা শুরু করে। আমি তাকে বিয়ের জন্য চাপ সৃষ্টি করতে থাকলে নানান অজুহাতে এড়িয়ে যেতে থাকে। এরই মধ্যে আমার কাছে থাকা ৩ লাখ ২০ হাজার টাকা স্ট্যাম্পে লিখিত পড়িত করে এক মাসের জন্য ধার নেয় সে। এঘটনায় সংগঠনের শালিসে বিচার না পেয়ে চলতি বছরের ৩ অক্টোবর সাতক্ষীরা নারি ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে হযরত আলীকে আসামী করে দন্ডবিধির নারি ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধিত ২০০৩ এর ৯ (১) ধারায় একটি মামলা দায়ের করি। বিজ্ঞ আদালত অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য পিবিআই সাতক্ষীরাকে নির্দেশ দিয়েছেন। বর্তমানে পিবিআই এর এসআই সোহান হোসেন মামলাটি তদন্ত করছেন। তিনি আরো বলেন হোটেল মালিক গ্রহণকৃত টাকা লিখিত পড়িত থাকার পরও ফেরত না দিয়ে উল্টো তার নামে প্রতারণার মামলা করেছেন। মামলাটি সিআইডি সাতক্ষীরা তদন্তাধীন রয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কালিগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ’র যোগদান
পরবর্তী পোস্ট
কলারোয়ায় কমান্ডার আব্দুল গফ্ফারের মৃত্যুবার্ষিকী পালিত

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার

জুলাই ২০, ২০২৬

সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু

জুলাই ২০, ২০২৬

চতুর্থ শ্রেনীর কর্মচারী মালেকের ঘরে আলাদিনের চেরাগ

জুলাই ১৬, ২০২৬

তদ্বীরের ঠেলায় চিড়ে চ্যাপ্টা সামেক হাসপাতালের পরিচালক

জুলাই ১৪, ২০২৬

সাতক্ষীরায় ধর্ষিতা শিশুর পাশে বিএনপি নেতা আব্দুর রউফ...

জুলাই ১৪, ২০২৬

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

জুলাই ১১, ২০২৬

ফিংড়ীর কাছারিয়া বাড়ীতে সরকারি কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায়...

জুলাই ৯, ২০২৬

গোবরদাড়ীতে জমি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ, মামলাকে কেন্দ্র করে...

জুলাই ৮, ২০২৬

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিবকে অনির্বাণ সংস্থা’র...

জুলাই ৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting