দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ১২:৩৭
বাংলাদেশ শিক্ষক সমিতি তালা উপজেলা শাখার নির্বাচন সম্পন্ন-সভাপতি...
হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু, এপর্যন্ত প্রাণহানি...
ফারাক্কা লংমার্চের বর্ষপূর্তিতে সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের আলোচনা সভা...
প্রসূতির পাশে দাঁড়ালেন বিএনপি নেতা মনিরুজ্জামান
কারও দলীয় পরিচয় মুখ্য থাকবে না’: আশরাফুল আলম
শ্যামনগরে  পানিতে ডুবে শিশুর  মৃত্যু
কুমিল্লায় পথে পথে মানুষের ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী
আশাশুনিতে মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ীদের গ্রেফতারের দাবীতে...
কলারোয়ায় পল্লী চিকিৎসক সমিতির প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

নারী টি-টোন্টিয়ে বিশ্বকাপ: জয় দিয়ে শেষ করার লক্ষ্য বাংলাদেশের

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২০, ২০২৩
ফেব্রুয়ারি ২০, ২০২৩ ০ কমেন্ট 280 ভিউস

স্পোর্টস ডেস্ক:

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। গ্রুপ-১এ স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। গ্রুপ পর্বে প্রথম তিন ম্যাচ হেরে যাওয়ায় ইতোমধ্যে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে নিগার সুলতানার দলে। তবে হারের বৃত্ত ভেঙ্গে জয় দিয়ে বিশ্বকাপ শেষ করার লক্ষ্য এখন বাংলাদেশের।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) কেপ টাউনে বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ম্যাচটি। বিশ্বকাপের আগের চার আসরে অংশ নিয়ে মোট ১৭টি ম্যাচ খেলে মাত্র ২টিতে জয় ও ১৫টিতে পরাজিত হয়েছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার মাটিতে ভালো কিছু করার স্বপ্ন নিয়ে পঞ্চমবারের মত বিশ্বকাপ খেলতে নামে বাংলাদেশ। কিন্তু গ্রুপ পর্বে প্রথম তিন ম্যাচেই হেরে যায় বাংলাদেশ। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৭ উইকেটে হার দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১২৬ রান করে তারা। ১২৭ রানের টার্গেট স্পর্শ করতে মাত্র ৩ উইকেট হারায় শ্রীলঙ্কা।

দ্বিতীয় ম্যাচে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির হাফ-সেঞ্চুরির সত্বেও অন্যান্য ব্যাটারদের ব্যর্থতায় হার বরণ করতে হয় বাংলাদেশকে। শক্তিশালী অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হারের স্বাদ নেয় জ্যোতির দল। প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১০৭ রানের মামুলি সংগ্রহ পায় বাংলাদেশ। এরমধ্যে নিগার ৫০ বলে ৫৭ রানের লড়াকু ইনিংস খেলেন। জবাবে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। কিউই ব্যাটারদের ব্যাটিং তাণ্ডবে ৩ উইকেটে ১৮৯ রানের বড় সংগ্রহ পায় নিউজিল্যান্ড। জবাবে ৮ উইকেটে ১১৮ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। ৭১ রানে ম্যাচ হেরে এবারের আসরের গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয় বাংলাদেশের। সেইসঙ্গে বিশ্বকাপের মঞ্চে হারের বৃত্তেই বন্দি থাকতে হয় বাংলাদেশকে। এখন পর্যন্ত টানা ১৫ ম্যাচে হার তাদের। হারের বৃত্ত ভেঙ্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় তুলে নিয়ে বিশ্বকাপ শেষ করার লক্ষ্য বাংলাদেশের। তবে কাজটি বেশ কঠিন হবে বাংলাদেশের জন্য। কারণ বাংলাদেশের বিপক্ষে জিতলেই সেমিফাইনালের টিকিট পাবে দক্ষিণ আফ্রিকা। এজন্য জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না প্রোটিয়ারা।

এখন পর্যন্ত ১০টি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। এরমধ্যে বাংলাদেশের জয় ১টিতে ও প্রোটিয়াদের জয় ৯টিতে। ২০১২ সালে প্রথম দেখাতেই দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিলো বাংলাদেশ। মিরপুরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে প্রোটিয়াদের ৭ উইকেটে হারিয়েছিলো বাংলাদেশ। এরপর আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পায়নি বাংলাদেশ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
‘হাথুরুর অধীনে আরও বড় সাফল্য পাবে বাংলাদেশ’
পরবর্তী পোস্ট
বাংলাদেশে মুক্তি পাবে ‘পাঠান’, জানালেন শাহরুখও

রিলেটেড পোস্ট

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

এপ্রিল ২২, ২০২৬

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...

এপ্রিল ২১, ২০২৬

সাতক্ষীরায় ডক্টরস প্রিমিয়ার লিগের ফাইনালে চ্যাম্পিয়ন ফারজানা ক্লিনিক

এপ্রিল ১৯, ২০২৬

তালার হাজরাকাটীতে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন...

এপ্রিল ১৮, ২০২৬

জেলা জাতীয়তাবাদী ক্রীড়াদলের আহবায়ক কমিটি অনুমোদন

এপ্রিল ১৪, ২০২৬

মোস্তাফিজ ইস্যুতে দুঃখ প্রকাশ আইপিএল চেয়ারম্যানের

এপ্রিল ২, ২০২৬

এক্সিলেন্স অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পদকে ভূষিত হয়েছেন সাতক্ষীরার কৃতি...

আগস্ট ১৬, ২০২৫

আশাশুনিতে ৪ দলীয় নক আউট ফুটবলে আশাশুনি দল...

জানুয়ারি ২১, ২০২৫

মা মটরস এর উদ্যোগে ৮ দলীয় গাদন খেলা

জানুয়ারি ২, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting