দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ১০:৫৫
আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার
পাইকগাছায় একটি সড়কের হোল দশা
নোয়াখালীতে যানবাহনের ধাক্কায় বৃদ্ধ নিহত
অভিযোগের মুখে খুলনার জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি
খুলনায়  গাঁজাসহ নারী গ্রেফতার
শ্যামনগরে সুশীলনের বিরুদ্ধে স্কুল ফিডিংয়ে পুষ্টির বদলে নষ্ট...
শহীদ কাজল স্মৃতি পশ্চিম জোড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের...
শোক বার্তা
মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে কাজ করবেন নবাগত...
সাতক্ষীরা আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির সভা...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
ধর্মমাহে রমজানসারাদেশ

নারীরা যেভাবে তারাবির নামাজ আদায় করবে

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ২৮, ২০২০
এপ্রিল ২৮, ২০২০ ০ কমেন্ট 459 ভিউস

ইসলামী ডেস্ক:  পুরুষদের মতো নারীদের জন্যও তারাবি সুন্নতে মুয়াক্কাদা। তবে তাদের জন্য মসজিদে গিয়ে জামাতের সঙ্গে খতম বা সুরা তারাবি পড়া আবশ্যক নয়। বরং তারা ঘরে একা নামাজ পড়লে অধিক সওয়াব পাবে। তাই তাদের জন্য মসজিদে না গিয়ে ঘরেই তারাবি আদায় করে নেওয়া উত্তম। ঘরে নারীরা মিলে জামাত করা মাকরুহে তাহরিমি। (ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৫/৩৬)

শোনা যায় বর্তমানে অনেক বাসায় নারীদের জন্য আলাদা একজন হাফেজ ঠিক করা হয়, যিনি বাসায় গিয়ে তাদের জামাতে তারাবি পড়ান। রমজান মাসের জন্য ঘরে আলাদা হাফেজ রেখে নারীদের পুরুষ ইমামের পেছনে জামাত করার প্রতিও উৎসাহিত করা হয়নি। বিভিন্ন ফতোয়ার কিতাবে এই কাজকে মাকরুহে তাহরিমি বলা হলেও তারা যদি পুরুষ ইমামের পেছনে নামাজ পড়ে, তাহলে ওই নামাজ শুদ্ধ হবে। তবে এ ক্ষেত্রে নারীদের পর্দার বিধান যাতে লঙ্ঘিত না হয় সেদিকে বিশেষ দৃষ্টি রাখতে হবে। (তাবঈনুল হাকায়েক : ১/১৩৫, ফাতাওয়া দারুল উলুম : ৩/৪৩)। তাই রমজান মাস এলে নারীদের জামাতে নামাজ পড়ানোর জন্য কোনো পরপুরুষ হাফেজকে ইমাম হিসেবে ঠিক করা যাবে না।

তবে কোনো পুরুষ শরিয়ত অনুমোদিত কোনো কারণে মসজিদে যেতে না পেরে যদি সে ঘরের মাহরাম নারীদের নিয়ে জামাতে তারাবি পড়তে পারে, এ ক্ষেত্রে সবাই জামাতের সওয়াব পাবে। কিন্তু গায়রে মাহরাম নারীদের নিয়ে জামাতে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। তা সত্ত্বেও মাহরাম নারীদের পাশাপাশি গায়রে মাহরাম নারীরা তাতে শরিক হতে চাইলে অবশ্যই পর্দার আড়ালে থাকবে। পর্দার বিধান লঙ্ঘন করে জামাত করা বৈধ নয়। (খুলাসাতুল ফাতাওয়া : ১/২২৮, আপকে মাসায়েল আওর উনকা হল : ২/২২৭)।

এখন যেহেতু করোনাভাইরাসের কারণে মসজিদে মুসল্লি সীমিত করে দেওয়া হয়েছে, তাই ঘরে স্বামী ও সন্তানরা জামাত করে নামাজ পড়লে নারীরাও তাদের সঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে। অনেক পরিবারেই এখন এভাবে জামাত করে নামাজ পড়া হচ্ছে। তবে স্বাভাবিক অবস্থায় পুরুষদের মসজিদে গিয়েই জামাতের সঙ্গে নামাজ আদায় করতে হবে। এবং নারীরা ঘরে একাকী।

মহান আল্লাহ সব নারীকে মহান আল্লাহর বিধানগুলো মেনে চলার তাওফিক দান করুন। (সূত্র:কালের কন্ঠ)

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তালা সদর ইউপি চেয়ারম্যানের অপকর্মের প্রতিবাদে তিন মেম্বরের সংবাদ সম্মেলনের ভিডিও
পরবর্তী পোস্ট
করোনা সচেতনতায় কাজ করছে ইসলামকাটির গ্রাম প্রতিরক্ষা কমিটি

রিলেটেড পোস্ট

বাঁশদহা বাজারে ছাত্রদল নেতাকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ,...

জুন ২০, ২০২৬

সাতক্ষীরায় তিন দিন নিখোঁজ গৃহবধু চন্দনা।

জুন ১৭, ২০২৬

ভারতীয় ‘পুশইন’ বন্ধের দাবিতে সাতক্ষীরায় ভোমরায় ১১ দলীয়...

জুন ১২, ২০২৬

সাতক্ষীরায় সাইবার অপরাধ প্রতিরোধে কাশিপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে...

জুন ৯, ২০২৬

ধানমন্ডির এক সন্ধ্যায় আনিস আলমগীর কারাগারের দেয়াল পেরিয়ে...

জুন ৯, ২০২৬

রুগ্ন ভেনামী চিংড়ি পোনায় ক্ষতিগ্রস্থ মৎস্য চাষিরা

জুন ৯, ২০২৬

জুন ৮, ২০২৬

সাংবাদিকের বাসায় হামলা, সিসিটিভি ভাঙচুর ও প্রাণনাশের হুমকি

জুন ৮, ২০২৬

দেশে ফিরলেন ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে

জুন ৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting