দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ৪:৩১
সংরক্ষিত নারী আসনের বিএনপি’র এমপি কলারোয়ার পুত্রবধূ সানজিদা...
দর্জি থেকে নেতা, গ্রেফতারের দাবিতে উত্তাল শ্যামনগর
প্রাথমিক বৃত্তি পরীক্ষাঃ কক্ষ পরিদর্শকদের নিরপেক্ষতা নিয়ে অভিযোগ...
সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু
রূপান্তরের আয়োজনে মানব  পাচার প্রতিরোধ ক্যাম্পেইন
আশাশুনিতে ট্রাকলোডে চাঁদা না  পেয়ে ব্যবসায়ীকে পিটিয়ে জখম
বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম (বি-টু-বি)’...
তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতি : মোমিন মেহেদী
কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 
আশাশুনির বড়দলে পহেলা বৈশাখ উপলক্ষে জমজমাট সাংস্কৃতিক সন্ধ্যা...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ২২, ২০২৩
অক্টোবর ২২, ২০২৩ ০ কমেন্ট 386 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সারাদেশের ন্যায় সাতক্ষীরায় পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৩। ‘আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে রবিবার (২২ অক্টোবর) সকালে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেল। সাতক্ষীরা কালেক্টর চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ুন কবির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ কে ফজলুল হক, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী এ, কে, এম শফিকুজ্জামান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার, সাতক্ষীরা ট্রাফিক পুলিশের পরিদর্শক শ্যামল কুমার চৌধুরী, সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মো. আজহারুল ইসলাম, সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার জয়ন্ত সরকার, নিরাপদ সড়ক চাই সাতক্ষীরার সভাপতি মুহাম্মদ দিদারুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন র্বিআরটিএ’র মোটরযান পরিদর্শক মো. সাইফুল ইসলাম, মেকানিক্যাল এ্যাসিস্ট্যান্ট মো. ওবায়দুর রহমান, উচ্চমান সহকারী শেখ মামুন আল হাসান উল্লা, অফিস সহকারী মো. সাইফুল ইসলাম ও সীল মেকানিক শেখ আমিনুর হোসেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার কে এম মাহবুব কবীর। আলোচনা সভায় বক্তারা বলেন, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন নিরাপদ সড়কের দাবিতে ব্যক্তিগতভাবে আন্দোলন শুরু করলেও আজ তা জাতীয় আন্দোলনে রূপ নিয়েছে। দুর্ঘটনারোধে চালকদের আন্তরিক এবং পথচারীদের সচেতন হতে হবে। গাড়ি চালানো অবস্থায় মোবাইলে কথা বলা থেকে বিরত থাকতে হবে, ক্লান্ত, অসুস্থ ও নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো থেকে বিরত থাকুন। দুর্ঘটনাগুলোর বেশিরভাগই অসাবধানতাবশত হয়ে থাকে। এ জন্য পথচারীদের সচেতন হতে হবে, নিজেদের মধ্যে আগে পরির্বতন আনতে হবে। তাহলে দুর্ঘটনা কমবে। বক্তরা আরও বলেন, গাড়ি চালকদের নিয়ে আলাদাভাবে সচেতনামূলক প্রশিক্ষণ দিতে হবে। স্থানীয়ভাবে চালক হেলপার সুপারভাইজারদের স্ব স্ব শ্রমিক ইউনিয়ন ও সংশ্লিষ্ট মালিক সমিতি মাসে অন্তত একবার প্রশিক্ষণের ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি বিভিন্ন স্কুল কলেজে ছাত্র-ছাত্রীদের সড়ক দুর্ঘটনা রোধকল্পে সচেতনতামূলক ক্যাম্পইন ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাহলে সড়ক দুর্ঘটনা রোধে আরও বেশি কার্যকর হবে বলেও মন্তব্য করেন তারা। সভা শুরুর আগে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিল্টন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ইছামতিতে এবারও ভাসবে না মিলন মেলার তরী
পরবর্তী পোস্ট
শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা শেখ আতাউর রহমান

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

এপ্রিল ১৯, ২০২৬

সাতক্ষীরায় ডক্টরস প্রিমিয়ার লিগের ফাইনালে চ্যাম্পিয়ন ফারজানা ক্লিনিক

এপ্রিল ১৯, ২০২৬

সাতক্ষীরায় হামের টিকাদান কার্যক্রম জোরদারে প্রেসব্রিফিং অনুষ্ঠিত

এপ্রিল ১৯, ২০২৬

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

এপ্রিল ১৮, ২০২৬

র‍্যাবের অভিযানে ২৫২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এপ্রিল ১৮, ২০২৬

ক্রীড়া ও সমাজসেবায় মীর তাজুল ইসলাম রিপনের চার...

এপ্রিল ১৮, ২০২৬

সাংবাদিক জিন্নাহর উপর হামলাকারী মামুনকে কারাগারে পাঠালো আদালত

এপ্রিল ১৫, ২০২৬

সাতক্ষীরায় বসতবাড়িতে হামলা ও ভাঙচুর শিক্ষক দম্পতিকে কুপিয়ে...

এপ্রিল ১৫, ২০২৬

সাতক্ষীরা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবুবাস...

এপ্রিল ১৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting