দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ১১:২০
শ্রীফলকাটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পানির প্ল্যান্টের শুভ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
খানপুরের গৌরব: কামিল হাদিসে এ প্লাস পেয়ে বোর্ড...
সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের...
শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ও কর্মপরিকল্পনা সভা...
শ্যামনগরে নাওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে লবণসহিষ্ণু গাছের চারা...
শ্যামনগরের গোলাখালী দ্বীপে ‘সুন্দরবন ইকোপার্ক’ নির্মাণে সম্ভাবনাময় নতুন...
আশাশুনিতে মতপ্রকাশ ও ডিজিটাল মিডিয়া সাক্ষরতা বিষয়ক ‘ফ্রিড’...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
নির্বাচিত খবরলিড নিউজসাতক্ষীরা সদর

নাছিম ফারুক খান মিঠুকে সদর থানা পোড়ানো মামলায় গ্রেফতার

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ৬, ২০২৪
অক্টোবর ৬, ২০২৪ ০ কমেন্ট 676 ভিউস

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৬ ঘন্টা সেনা ক্যাম্পে থাকার পর নাছিম ফারুক খান মিঠুকে সদর থানা পোড়ানোর মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে। রবিবার সন্ধ্যা ৬ টায় সেনা ক্যাম্প থেকে সদর থানায় আনার পর তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
প্রত্যাক্ষদর্শী সুত্রে জানা যায়, শনিবার দিনগত রাত ১১ টার সময় লেঃ কর্ণেল আরিফুল ইসলামের নেতৃত্বে একদল সেনা সদস্য নিউ মার্কেটস্থ মিঠু খানের যৌথ বাসভবনে (ভাই-বোনদের) প্রবেশ করে। ভবনের আন্ডারগ্রাউন্ডে অবস্থিত মিঠু খানের অফিসে প্রবেশ করে নিজের পরিচয় দিয়ে লেঃ কর্ণেল আরিফুল ইসলাম উপস্থিত ১৫/২০ জন বিভিন্ন শ্রেণি পেশার মানুষের পরিচয় জেনে তাদেরকে চলে যেতে বলেন। এরপর মিঠু খানের ফ্লাটে চলে দীর্ঘ ২ ঘন্টার অভিযান। অভিযান শেষে লাইসেন্স করা দুটি অস্ত্র এবং গুলি নিয়ে যান। রাত ২ টার দিকে মিঠু খানকে শহরের সেনা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
এ ব্যাপারে রবিবার সকাল ১০ টায় সেনা ক্যাম্পের লেঃ কর্ণেল আরিফুল ইসলামকে সুনির্দিষ্ট কিছু বিষয় জানতে চেয়ে মেসেজ পাঠালে তিনি ফোন ব্যাক করে সাতনদীকে বিস্তারিত জানান। তিনি বলেন, শক্ত কিছু এলিগেশন আছে মিঠু খানের বিরুদ্ধে। আছে কিছু মামলাও। তার এবং তার এ্যাসোসিয়েটসদের বিষয়ে খোজ খবর নেওয়া হচ্ছে। সময় মত আপনাকে জানানো হবে।
নাছিম ফারুক খান মিঠুকে সদর থানা পোড়ানো মামলায় চালান দেওয়ায় বিক্ষুব্ধ সাধারণ মানুষ: এ দিকে সদর থানা পোড়ানো মামলায় জেল হাজতে প্রেরণের ঘটনায় সর্ব শ্রেণি পেশার মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। তারা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, এটি হাস্যকর এবং তামাশা মাত্র। সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি নাছিম ফারুক খান মিঠু কোনভাবেই সদর থানা পোড়ানো সাথে জড়িত না এটি তার শত্রুরাও স্বীকার করবে বলে যোগ করেন তারা।
ষড়যন্ত্র থেমে নেই: আবারও নতুন ষড়যন্ত্র: সদর থানা পেড়ানো মামলায় চালান দেওয়ার পর নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। নাছিম ফারুক খান মিঠুর নির্বাচনী প্রতিপক্ষ সহ একাধিক চক্র তার নামে চোরাচালানী মামলা, সোনা চোরচালানোর মামলা, অস্ত্র মামলা ও চাঁদাবাজির মামলা দেওয়ার জন্য ফন্দি ফিকির শুরু করেছে। একটি গোয়েন্দা সংস্থার লোকজনও তৎপর হয়ে উঠেছে। বিএনপির সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের ভাইপো ভারতীয় ব্যবসায়ী বুলু চৌধুরির ৯ কোটি টাকা আত্মসাৎকারী জনৈক আজহারুল ইসলাম গতকাল রাতে নাছিম ফারুক খান মিঠুর বিরুদ্ধে থানায় এজাহার নিযে যান। ওই একই বিষয়ে আজহারুল ইসলাম আদালতে একটি মামলা করলে তা পিবিআইকে তদন্তের জন্য বলা হয় এবং বর্তমানে পিবিআই বিষয়টি তদন্ত করছে। এ বিষয়ে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা সাতনদীকে জানিয়েছেন, একটি বিষয়ে আদালতে মামলা হওয়ায় দ্বিতীয় দফায় থানায় মামলা হয় না।
১৬ বছর রাজনীতি থেকে দূরে থাকা নাছিম ফারুক খান মিঠুকে গ্রেফতার নিয়ে জনমনে নানা প্রশ্ন: দলীয় রাজনীতি থেকে দীর্ঘ ১৬ বছর দূরে থাকা নাছিম ফারুক খান মিঠু ব্যবসায়ীদের নেতা। তিনি সাতক্ষীরা চেস্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি হিসাবে ভোমরা স্থলবন্দরের ব্যবসায়ী সহ জেলার ব্যসায়ীদের যে কোন সমস্যায় পাশে থাকেন। তিনি দু’দুবার সাতক্ষীরা পৌরসভার স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করে সম্মানজনক ভোট পেয়েছেন। জেলা জুড়ে ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন, অভাবগ্রস্ত মানুষের ব্যায়বহুল চিকিৎসায় পাশে দাড়ানো তার অন্যতম সেবামূলক কাজ। তিনি বন্ধু বৎসল মানুষও বটে। সব দলের রাজনীতিক, আইনজীবী, বিভিন্ন প্রশাসনের ব্যক্তিবর্গ, সাংবাদিক সহ সর্বসাধারণের সাথে তিনি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে চলেন। তিনি বারবার ষড়যন্ত্রের শিকার হলেও প্রতিহিংসার রাজনীতি করতে দেখা যায়নি তাকে। ব্যক্তিগত জীবনে তিনি একজন সফল ব্যবসায়ীও বটে। ইছামতি সল্ট ইন্ড্রাষ্ট্রিজ, সিএন্ডএফ এজেন্ট সহ মাছের ফার্মও আছে তার। নাছিম ফারুক খান মিঠুর জনপ্রিয়তা বেশ ঈশ্বণীয়। এই জনপ্রিয়তার কারণে তিনি একজন প্রভাবশালী ব্যক্তিও বটে। তাকে গ্রেফতার করে সদর থানা পোড়ানোর মামলায় চালান দেওয়া মেনে নিতে পারছেন না কেউই।

০ কমেন্ট
1
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কালিগঞ্জে যুব অধিকার পরিষদের কর্মী সমাবেশ
পরবর্তী পোস্ট
বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের মৃত্যুতে সিপিবির শোক

রিলেটেড পোস্ট

খানপুরের গৌরব: কামিল হাদিসে এ প্লাস পেয়ে বোর্ড...

জুন ২৪, ২০২৬

সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

জুন ২৪, ২০২৬

বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের...

জুন ২৪, ২০২৬

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময়...

জুন ২৩, ২০২৬

শিয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন

জুন ২৩, ২০২৬

প্রতাপনগরে দূর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়ন বিষয়ে ২ দিনের...

জুন ২৩, ২০২৬

সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

জুন ২৩, ২০২৬

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে সাতক্ষীরায় সংবাদ...

জুন ২৩, ২০২৬

সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল

জুন ২৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting