দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ৮:৫৩
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...
সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...
কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...
চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
তালায় বর্ণিল চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

নলতা হাসপাতালে ফ্যাকো মেশিনে লেন্স সংযোজন শুরু

কর্তৃক SK Ferdous ফেব্রুয়ারি ১৩, ২০২২
ফেব্রুয়ারি ১৩, ২০২২ ০ কমেন্ট 472 ভিউস

তরিকুল ইসলাম লাভলু, নলতা থেকে : 

কালিগঞ্জ উপজেলার নলতা রওজা শরীফের প্রয়াত খাদেম মরহুম আলহাজ্জ মো. আনছার উদ্দিন আহমদ’র উদ্যোগে প্রতিষ্ঠিত ও নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় পরিচালিত আহ্ছানিয়া মিশন চক্ষু ও জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে নতুন সংযোগ হিসেবে মিশনের কার্যনির্বাহী সদস্য আলহাজ্জ মো. রফিকুল ইসলাম বাচ্চু’র সহযোগিতায় ১৩ ফেব্রুয়ারি রবিবার থেকে অত্যাধুনিক ফ্যাকো মেশিনের সাহায্যে চোখের ছানি পড়া রোগীদের অপারেশন কার্যক্রম শুরু হয়েছে। কালিগঞ্জ উপজেলার মকুন্দ মধুস‚দনপুর (এম এম পুর) গ্রামের আব্দুল আজিজ এর স্ত্রী জোহরা খাতুন (৫৫) এর বাম চোখে লেন্স সংযোজনের মাধ্যমে নতুন এ কার্যক্রমের যাত্রা শুরু হয়।

ঢাকা লায়ন্স চক্ষু ইন্সটিটিউট এন্ড হাসপাতালের কনসালটেন্ট ও আবাসিক সার্জন এবং এলাকার ইন্দ্রনগর গ্রামের ডা: আবুল হোসেনের নেতৃত্বে প্রায় ৪০ জন চক্ষু রোগীর মধ্যে জোহরা খাতুন, পারুলিয়া চারা বটতলা এলাকার জাহান আলীর স্ত্রী ফরিদা খাতুন ( মিশন সম্পাদকের শাশুড়ী) সহ রেজিস্ট্রেশনকৃত ৬ জন ফ্যাকো রোগী এবং অবশিষ্ট নন-ফ্যাকো বা অন্যান্য চক্ষু রোগীদের ২ দিন ব্যাপী অপারেশন কার্যক্রমের প্রথম দিন অপারেশন শুরু হয়।

এসময় উপস্থিত ছিলেন নলতার চক্ষু বিষয়ের অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক ডা: মো. ফজলুর রহমান, আহ্ছানিয়া মিশন চক্ষু ও জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক আলহাজ্জ ডা: আকছেদুর রহমান, অত্র হাসপাতালের চক্ষু চিকিৎসক আলহাজ্জ মো. হাবিবুর রহমান ও ডা: তন্ময় কুমার ঢালী, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক আলহাজ্জ মো. এনামুল হক খোকন, যুগ্ম-সম্পাদক ডা: মো. নজরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য ও ফ্যাকো মেশিনে লেন্স সংযোজন কার্যক্রম চালুর নেপথ্যের কারিগর আলহাজ্জ মো. রফিকুল ইসলাম বাচ্চু, নির্বাহী সদস্য আলহাজ্জ আবুল ফজল শিক্ষক, মো. খায়রুল হাসান, মিশনের আজীবন সদস্য ও সংবাদকর্মী প্রভাষক মো. মনিরুজ্জামান (মহসিন), হাসপাতালে ব্যবস্থাপক মো.শামীম হোসেন সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্জ অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি’র সাথে পরামর্শক্রমে ফ্যাকো মেশিনে চক্ষু রোগীদের লেন্স সংযোজন কার্যক্রম শুরুর প‚র্বে সকালে অত্র চক্ষু হাসপাতালে এক দোয়ার অনুষ্ঠান হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব আলহাজ্জ মুফতি মাওলানা মো. আবু সাঈদ রংপুরী।

এ সময় আরো উপস্থিত ছিলেন চক্ষু সার্জন ডা: মো. আবুল হোসেন, মিশনের সহ-সভাপতি আলহাজ্জ মো. সাইদুর রহমান শিক্ষক, সাধারণ সম্পাদক আলহাজ্জ এনামুল হক, পাক রওজা শরীফের খাদেম আলহাজ্জ মৌ. আব্দুর রাজ্জাক, নির্বাহী সদস্য আলহাজ্জ মো. ইউনুছ, নির্বাহী সদস্য আলহাজ্জ মো.রফিকুল ইসলাম বাচ্চু, আলহাজ্জ রবিউল হক, আলহাজ্জ আবুল ফজল, আলহাজ্জ একরামুল রেজা সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, আলহাজ্জ হাফেজ শামছুল হুদা, আলহাজ্জ বদরুল আহ্ছান খোকন, আলহাজ্জ রেজাউল ইসলাম সহ বিভিন্ন ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের পরিচালনায় মিশন প্রাঙ্গণে ১৯৯১ সাল থেকে সামান্য ফিসের মাধ্যমে চক্ষু রোগীদের চিকিৎসা কার্যক্রম চলমান থাকলেও ২০১৭ সালের ১ জানুয়ারি থেকে নলতা পাক রওজা শরীফের প্রয়াত খাদেম আলহাজ্জ মৌ. আনছার উদ্দিন আহমদ’র বিশেষ উদ্যোগে অত্র আহ্ছানিয়া মিশন চক্ষু ও জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারটি নলতা অডিটোরিয়াম এর দক্ষিণ পার্শ্বে অবস্থিত হওয়ায় হাসপাতালটিতে চক্ষু, গাইনী, দন্ত, মেডিসিন সহ নানা বিষয়ে চিকিৎসা কার্যক্রম চালু ও পরীক্ষা-নিরীক্ষা অব্যাহত গতিতে এগিয়ে চলেছে।

প্রতিদিন স্থানীয় সহ বিভিন্ন এলাকা হতে আগত নানান ধরণের অসংখ্য রোগীর স্বল্প খরচে মানসম্মত চিকিৎসার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাওয়া হাসপাতালটির পরিচ্ছন্ন ও নান্দনিক পরিবেশ চোঁখে পড়ার মত।

 

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
রোটারী ক্লাব অব রয়েল সাতক্ষীরার উদ্যোগে রেগুলার মিটিং অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
কলারোয়ায় টিসিসি কাপ ক্রিকেটের ফাইনালে তুলসীডাঙ্গা ক্লাব

রিলেটেড পোস্ট

কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক

সেপ্টেম্বর ২৯, ২০২৬

কালিগঞ্জে তৃষ্ণা জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি

সেপ্টেম্বর ২৭, ২০২৬

উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতিকে সামনে রেখে নির্বাচনী মাঠে...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

লুটপাট অফিসারের বিদায় ঘন্টা ‘প্রেতাত্মা’ কৃষি অফিসে

সেপ্টেম্বর ২৬, ২০২৬

কালিগঞ্জের বিষ্ণুপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সমীকরণে একক প্রার্থী...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

কালিগঞ্জে ‘মানবতার সেবায় রক্তের সন্ধানে’ সংগঠনের নতুন কমিটি...

সেপ্টেম্বর ২১, ২০২৬

গণপিটুনিতে মৃত্যু: মামলা নিয়ে নিরাপরাধ মানুষকে হয়রানির অভিযোগ

সেপ্টেম্বর ২০, ২০২৬

বিদেশে কাজ দেওয়ার নামে একাধিক পরিবারকে নিঃস্ব করে...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক সভা...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting