দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ১১:৩৯
সাতক্ষীরায় বৃষ্টিতে পুনরায় মিশছে ড্রেনে দুর্ভোগে এলাকাবাসী
কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্যর ৭ম বর্ষ...
শ্যামনগরে কালো মেঘের গর্জনে নিভে গেল এক জেলের...
মাদকমুক্ত সমাজ গড়তে কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে শ্যামনগরে...
চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার
আরো একটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে —...
আশাশুনিতে নকল দুধ তৈরির জেলিসহ ট্রাক জব্দ
শ্যামনগর হাসপাতাল সড়কে যত্রতত্র পার্কিং ও ফুটপাত দখলে...
গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু
সাতক্ষীরায় বিএনপি অফিসের সামনে থেকে দুটি অবিস্ফোরিত ককটেল...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

নলতায় পীর কেবলার ১৪৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ১৫, ২০১৯
ডিসেম্বর ১৫, ২০১৯ ০ কমেন্ট 371 ভিউস

তরিকুল ইসলাম লাভলু : হযরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ১৪৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে অন্যান্য বছরের ন্যায় এবছরও নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় নলতা শরীফে ডিসেম্বর মাস ব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্পের ৩য় পর্ব ১৪ ডিসেম্বর শনিবার সম্পন্ন হয়েছে। এদিন বিশেষজ্ঞ চিকিৎসকগণ ফ্রি মেডিকেল ক্যাম্পে মেডিসিন বিষয়ে ৮২৭ জন, গাইনী বিষয়ে ৩৩০ জন, শিশু বিষয়ে ১৯১ জন, নাক-কান-গলা বিষয়ে ৩৯৭ জন, চর্ম ও যৌন বিষয়ে ২৭৫ জন সহ মোট ২,০২০ জন রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এছাড়া ফ্রি চিকিৎসার পাশাপাশি ফ্রি ইসিজি ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়েছে।

যে সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকগণ ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেছেন তারা হলেন- মেডিসিন বিষয়ে অধ্যাপক ডা: এস এম আব্দুল ওহাব, ডা: কাজী আরিফ আহমেদ, ডা: সঞ্জয় সরকার, ডা: মনিরুল ইসলাম, ডা: মনিরুজ্জামান, ডা: প্রভাস কুমার সরদার, ডা: অরুণ কুমার ব্যানার্জ ও ডা: মানস কুমার মন্ডল। গাইনী বিষয়ে ডা: আনোয়ারা নাজনীন, ডা: রহিমা খাতুন, ডা: পুষ্পাঞ্জলি রায়, ডা: আঞ্জুমান আরা, ডা: মাহফুজা আক্তার ও ডা: সুদেশনা সরকার। শিশু বিষয়ে ডা: নবকৃষ্ণ ঘোষ সুমন ও ডা: কুদরত-ই-খোদা। নাক-কান-গলা বিষয়ে ডা: মাহমুদুল হক বুলু ও ডা: জি.এম ফারুকুজ্জামান। চর্ম ও যৌন বিষয়ে ডা: রণজিত কুমার মন্ডল প্রমূখ। ক্যাম্পে চিকিৎসকদের সাথে সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন নলতা শরীফের আহ্ছানিয়া মিশন চক্ষু ও জেনারেল হাসপাতালের পরিচালক ডা: আকছেদুর রহমান। ক্যাম্প তত্ত্বাবধানে মিশনের কর্মকর্তাদের মধ্যে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্জ মো. এনামুল হক খোকন, সহ-সম্পাদক আলহাজ্জ চৌধুরী আমজাদ হোসেন, আলহাজ্জ মো. মালেকুজ্জামান, কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল হক, কর্মকর্তা আলহাজ্জ মো. সাইদুর রহমান, আলহাজ্জ মো. ইউনুছ, মো. খায়রুল হাসান, আলহাজ্জ আবুল ফজল, মো. শফিকুল আনোয়ার রঞ্জু সহ মিশনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবক মজনুল হক, মনিরুল ইসলাম তথা বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শনিবার ভোরে পীর কেবলার জন্মবার্ষিকী উপলক্ষে পাক রওজা শরীফে হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর জীবনী সহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও মিলাদ শরীফ পরবর্তী দোয়া পরিচালনা করেন আলহাজ্জ মাওলানা মো.আবু সাঈদ জিহাদী রংপুরী।

এর আগে ৪ ও ৫ ডিসেম্বর ফ্রি চক্ষু ক্যাম্প, ৭ ডিসেম্বর হৃদরোগ ও মেডিসিন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আগামী ২১ ডিসেম্বর শনিবার অভিজ্ঞ ডাক্তার দ্বারা বিগত সময়ের ন্যায় ফ্রি খাতনা (মোসলমানী) দেয়া হবে। খাতনা ইচ্ছুক বাচ্চাদের ১৯ ডিসেম্বর বৃহস্পতিবারের মধ্যে মিশন অফিসে নাম লেখাতে হবে। খাতনাকৃত বাচ্চাদের কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের পক্ষ থেকে ফ্রি ঔষধ ও লুঙ্গি-গেঞ্জি দেয়া হবে বলে জানা গেছে। নলতা পাক রওজা শরীফের শ্রদ্ধেয় খাদেম আলহাজ্জ মৌলভী আনছার উদ্দিন আহমদ ও কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্জ অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি’র বিশেষ দিক নির্দেশনায় উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পগুলোকে সংশ্লিষ্ট ব্যক্তিগণকে উপস্থিত হয়ে পূর্বের ন্যায় ফ্রি চিকিৎসা সেবা গ্রহণের জন্য নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের পক্ষে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্জ মো. এনামুল হক খোকন সকলকে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আগড়দাড়ী ইউনিয়ন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের কমিটি গঠন
পরবর্তী পোস্ট
লাল সবুজের ফেরিওয়ালা

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় বিএনপি অফিসের সামনে থেকে দুটি অবিস্ফোরিত ককটেল...

জুন ২০, ২০২৬

সংখ্যালঘু পরিবার নির্যাতনের অভিযোগে কালিগজ্ঞের কৃষক দলের আহ্বায়ককে...

জুন ১৯, ২০২৬

সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপি নেতা রুকুনুজ্জামানের নেতৃত্বে সংখ্যালঘু পরিবারের...

জুন ১৮, ২০২৬

প্রতিবাদ বিজ্ঞপ্তি

জুন ১৮, ২০২৬

কালিগঞ্জের সংখ্যালঘু পল্লিতে সন্ত্রাসী হামলা আহত-২,জমি দখল

জুন ১৭, ২০২৬

কালিগঞ্জে সড়ক বিভাগের সম্পত্তি ৪ লক্ষ টাকায় হস্তান্তর

জুন ১৩, ২০২৬

কালিগঞ্জ থানা পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার

জুন ৯, ২০২৬

বিদেশে পাঠানোর নামে প্রতারনার অভিযোগ

জুন ৮, ২০২৬

নলতায় সভা অনুষ্ঠিত

জুন ৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting