দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৩:১১
জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...
পাটকেলঘাটায় ৪ বোতল কোরেক্সসহ দুজন আটক
পাইকগাছায় সড়ক উন্নয়ন প্রকল্পের ভূমি অধিগ্রহণের চেক বিতরণ
পাটকেলঘাটায় ৪ বোতল কোরেক্সসহ দুজন আটক
তালায় সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
আগামী ১ মাসের মধ্যে জনদুর্ভোগ লাঘবে ৪৬ লক্ষ...
আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার
পাইকগাছায় একটি সড়কের হোল দশা
নোয়াখালীতে যানবাহনের ধাক্কায় বৃদ্ধ নিহত
অভিযোগের মুখে খুলনার জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

নলতায় নৌকার নির্বাচনী অফিসে আগুন দেওয়ার ঘটনায় পরস্পর বিরোধী অভিযোগ

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ২৫, ২০২১
নভেম্বর ২৫, ২০২১ ০ কমেন্ট 299 ভিউস

হাফিজুর রহমান, কালিগঞ্জ থেকে: নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই সহিংসতা, হানাহানি, বোমা হামলা, অগ্নিসংযোগ বেড়েই চলেছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে গভীর রাতে নৌকার নির্বাচনী অফিসে আগুন দেওয়ার ঘটনা নিয়ে নৌকা এবং স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে পরস্পর বিরোধী অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার সময় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পশ্চিম পাইকাড়া গ্রামে নৌকার নির্বাচনী অফিসে। এসময় অফিসে আগুন সহ বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। নলতা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী আবুল হোসেন পাড় সাংবাদিকদের জানান, স্বতন্ত্র প্রার্থী সন্ত্রাসীদের গডফাদার চশমা প্রতীকের আজিজুর রহমানের পক্ষ নিয়ে তার কর্মীরা নৌকার কর্মী সমর্থকদের প্রতিনিয়ত হুমকি ধামকি দিয়ে আসছেন। গত বুধবার রাতে তারা তার কর্মী জয়নাল, রশিদ, মিজান সহ আরো একাধিক ব্যক্তিকে প্রকাশ্যে হুমকি প্রদান করেন। তিনি আরো বলেন, রাতের আধারে পশ্চিম পাইকাড়া গ্রামের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাচনী অফিসে আগুন দিয়ে অফিসে থাকা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সহ অফিসে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে স্বতন্ত্র প্রার্থী আজিজুর রহমানের লোকজন। খবর পেয়ে নলতায় অবস্থিত টহল পুলিশ এসে আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় তিনি মামলা করবেন বলে সাংবাদিকদের জানান।

অন্যদিকে প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীকের আজিজুর রহমান পাল্টা অভিযোগ করে সাংবাদিকদের জানান, নৌকার প্রার্থী আবুল হোসেন পাড় নিজের পরাজয় জেনে ও জনসমর্থন হারিয়ে তার নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে এলাকা ছাড়ার একটি কৌশল হিসেবে পরিকল্পিত ভাবে এই জঘন্য ঘটনা নৌকা প্রতীকের কর্মী সমর্থকরা ঘটিয়েছেন। এ ব্যাপারে তিনি জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের তদন্তপূর্বক আশু হস্তক্ষেপ কামনা করেন। খবর পেয়ে সকালে থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা ঘটনাস্থল পরিদর্শন করেন। দুপুরে সাতক্ষীরা জেলা প্রাশসক হুমায়ুন কবির ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলেন। ঘটনার বিষয়ে থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তারালীকে মডেল ইউনিয়ন করতে নৌকায় ভোট দিন-নজরুল ইসলাম
পরবর্তী পোস্ট
কলারোয়ায় খামারিদের জিম্মি করে টাকা হাতিয়ে নিচ্ছেন প্রাণী সম্পদের ডাঃ সাইফুল ইসলাম

রিলেটেড পোস্ট

মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে কাজ করবেন নবাগত...

জুন ২১, ২০২৬

সাতক্ষীরায় বিএনপি অফিসের সামনে থেকে দুটি অবিস্ফোরিত ককটেল...

জুন ২০, ২০২৬

সংখ্যালঘু পরিবার নির্যাতনের অভিযোগে কালিগজ্ঞের কৃষক দলের আহ্বায়ককে...

জুন ১৯, ২০২৬

সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপি নেতা রুকুনুজ্জামানের নেতৃত্বে সংখ্যালঘু পরিবারের...

জুন ১৮, ২০২৬

প্রতিবাদ বিজ্ঞপ্তি

জুন ১৮, ২০২৬

কালিগঞ্জের সংখ্যালঘু পল্লিতে সন্ত্রাসী হামলা আহত-২,জমি দখল

জুন ১৭, ২০২৬

কালিগঞ্জে সড়ক বিভাগের সম্পত্তি ৪ লক্ষ টাকায় হস্তান্তর

জুন ১৩, ২০২৬

কালিগঞ্জ থানা পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার

জুন ৯, ২০২৬

বিদেশে পাঠানোর নামে প্রতারনার অভিযোগ

জুন ৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting