দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি | ভোর ৫:০৬
বাংলাদেশ শিক্ষক সমিতি তালা উপজেলা শাখার নির্বাচন সম্পন্ন-সভাপতি...
হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু, এপর্যন্ত প্রাণহানি...
ফারাক্কা লংমার্চের বর্ষপূর্তিতে সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের আলোচনা সভা...
প্রসূতির পাশে দাঁড়ালেন বিএনপি নেতা মনিরুজ্জামান
কারও দলীয় পরিচয় মুখ্য থাকবে না’: আশরাফুল আলম
শ্যামনগরে  পানিতে ডুবে শিশুর  মৃত্যু
কুমিল্লায় পথে পথে মানুষের ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী
আশাশুনিতে মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ীদের গ্রেফতারের দাবীতে...
কলারোয়ায় পল্লী চিকিৎসক সমিতির প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জনির্বাচিত খবরসাতক্ষীরা জেলা

নলতার প্রতিবন্ধী বিদ্যালয় উচ্ছেদের পায়তারা

কর্তৃক SK Ferdous নভেম্বর ১০, ২০২৪
নভেম্বর ১০, ২০২৪ ০ কমেন্ট 303 ভিউস

# পরিকল্পিত ভাবে ৬ আগস্ট প্রতিবন্ধী বিদ্যালয়ে ভাংচুর ও লুটপাট।

# সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতি কাজে লাগাতে খাস জমিতে গড়ে তোলা হচ্ছে মসজিদ।
# নেপথ্যে ডা. আবু হাসান, বাচ্চু, রুবেল, আল-আমিন সহ অজ্ঞাত কয়েকজন।
# প্রতিবন্ধী বিদ্যালয় ধ্বংশ না করে এবাদতখানা প্রতিষ্ঠার দাবি শিক্ষক-কর্মচারীদের।

সাতক্ষীরা প্রতিনিধি: সরকার পতনের সুযোগ কাজে লাগিয়ে সাতক্ষীরার নলতায় অবস্থিত এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয় উচ্ছেদ করতে ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে মাঠে নেমেছে একটি ক‚-চক্রিয় মহল। কালিগঞ্জ উপজেলার একমাত্র সরকারি স্বীকৃতিপ্রাপ্ত প্রতিবন্ধী বিদ্যালয়টি ধ্বংশ না করে এবাদতখানা প্রতিষ্ঠা করতে এবং হুমকি ও অপপ্রচার থেকে রেহায় পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন শিক্ষক-কর্মচারীরা। এবিষয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে শনিবার সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনও করা হয়েছে।
ভূক্তভোগীরা জানান, কালিগঞ্জ উপজেলার নলতায় মানবাধিকার জনকল্যাণ ফাউন্ডেশন (এম.জে.এফ) এর সহযোগী প্রতিষ্ঠান এম.জে.এফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়টি ২০০৮ সাল থেকে বাড়ি ভিত্তিক প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমের পাশাপশি প্রাতিষ্ঠানিক কার্যক্রম শুরু করে। ২০১৪ সালের ১০ই আগস্ট নলতা চৌমহনীতে সাবেক জেলা প্রশাসক ও বর্তমান পানি সম্পদ সচিব নাজমুল আহসানের উপস্থিতিতে প্রতিষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করা হয়। তৎকালিন উপজেলা নির্বাহী অফিসার গোলাম মাইনউদ্দীন হাসানের সহযোগিতায় ও যুগ্ম-সচিব সুলতান মাহমুদের পরিদর্শন পরবর্তী মন্ত্রণালয় কর্তৃক প্রজ্ঞানের মাধ্যমে স্বীকৃতি লাভ করে। যার স্মারক নং-৪১.০০.০০০০.০৫৪.৩৩.০৩৩.১২-১৪৫। এরপর ২০১৯ সালে নলতা জিয়ার খালের চর বিআরএস ১৫১ দাগের ২০ শতক জমিতে বিদ্যালয়টি তৎকালীন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় স্থানান্তরীত হয়। যা ওই স্থানে যথা নিয়মে দীর্ঘ ৫ বছর ওই জায়গায় বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পরে কালিগঞ্জ উপজেলার সাবেক ইউএনও রহিমা সুলতানা বুশরা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজহার আলীর সহযোগিতা ও নির্দেশনায় স্থানীয় ভাড়াশিমলা ইউনিয়ন ভূমি কর্মকর্তা শমিষ্ঠা ছবি সহ তদন্ত প্রতিবেদন প্রদান করেন। সেই সাথে স্কুলের নামে জমি বরাদ্দ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য ইউএনও জেলা প্রশাসক সাতক্ষীরার নিকট প্রেরণ করেন। এরপর থেকে চলতি বছরের আগস্ট মাসে সরকার পতনের পর আইনশৃঙ্খলা পরিস্থির অবনতির সুযোগ কাজে লাগিয়ে ৬ আগস্ট সকালে স্থানীয় আল-আমিন, রুবেল, বাচ্চু, ডা. আবু হাসান এর পরিকল্পনায় বেশকিছু বহিরাগত লোক ভাড়া করে বিদ্যালয়ে ব্যাপক ধ্বংসযোগ্য ও লুটপাট করে প্রায় ৩ লক্ষাধীক টাকার ক্ষতিসাধন করা হয়। এছাড়া স্থানীয় চেয়ারম্যান আজিজুর রহমানের হস্তক্ষেপে স্কুলের পরিচালকের বাড়ি বিশৃঙ্খলাকারীদের অগ্নিসংযোগ থেকে বেঁচে যায়। যা পরবর্তীতে বিভিন্ন পত্র-পত্রিকায় সচিত্র খবর প্রকাশ হয়। পরবর্তীতে বিদ্যালয় সংস্কার করতে গেলে উল্লেখিত ব্যক্তিরা ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দিতে থাকে। সে সময়ে দেশের পরিস্থিতি স্বাভাবিক না থাকায় উপায় না পেয়ে গত ১৪ আগস্ট বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কালিগঞ্জ সেনা ক্যাম্পের সহযোগীতা কামনা করেন। পরবর্তীতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সেনা সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। সেই সাথে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি প্রদানকারীদের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে যাতে বিদ্যালয় সংস্কার করা যায় সেই নির্দেশ দেন। পরবর্তীতে উল্লেখিত ব্যক্তিরা বিভিন্ন মানুষকে ভুল বুঝিয়ে দলে ভারি করতে থাকে। পরবর্তীতে সংস্কার করতে গেলে বাঁধা প্রদান করেন উল্লেখিত ওই ব্যক্তিরা। এরপর সেনা সদস্য ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে সংস্কার কাজ শুরু হয়। ওই দিন সন্ধ্যায় ডা. আবু হাসানের নেতৃত্বে স্কুলের লগোয়া পাঞ্জেগানা মসজিদের নির্ধারিত স্থান নামের একটি ব্যানার টানানো হয়। সেই সাথে বিদ্যালয়ের গা ঘেষে পাঞ্জেগানা মসজিদ নির্মানের কাজ শুরু করে। তারা বিদ্যালয়ের কার্যক্রম বন্ধ করার লক্ষ্যে ধর্মীয় অনুভুতি আকৃষ্ট করে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে দৈনিক যশোর বার্তা ও দৈনিক প্রতিদিনের কন্ঠ সহ বিভিন্ন পত্রপত্রিকায় মানহানীকর সংবাদ প্রকাশ করা করিছে। যা বিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করার পায়তারা ছাড়া আর কিছু না।
আরো জানান, মানবাধিকার জনকল্যাণ ফাউন্ডেশন (এম.জে.এফ) ২০০৩ সাল থেকে সাতক্ষীরা অঞ্চলের প্রতিবন্ধী ও বন্যদূর্গত মানুষের কল্যাণে দেশী-বিদেশী ও সরকারের উন্নয়নমূখী অংশীদারিত্বে কাজ করে যাচ্ছে। ২০২১ সালে করনাকালীন সময়ে এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থী সহ ৪২৭ জনকে প্যেনিঅ্যাপেল ও ইউনাইটেড পারপাস ইউকে এর আর্থিক সহযোগিতা প্রদান করে। তৎকালিন উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম, উপজেলা প্রকল্প কর্মকর্তা ও স্থানীয় ইউপি চেয়্যারম্যান আজিজুর রহমানের সার্বিক সহযোগিতায় প্রতি পরিবারকে মোবাইল ব্যাংকিং নগদের মাধ্যমে ৫০০০ টাকা করে ঈদ উপহার প্রদান করে। করনাকালীন সময়ে সিডিডি’র মাধ্যমে বিদ্যালয়ের ৬১ জন ছাত্র-ছাত্রীর পরিবারকে বিকাশের মাধ্যমে প্রত্যেকে ১৫ হাজার টাকা প্রদান করা হয়। সেই সাথে অধ্যাপক ডা. এস এম আব্দুল ওহাব এর মাধ্যমে অধ্যাপক ডা. এসএ মালেক, ব্রিগেডিয়ার জেনারেল রুহুল আমিন, হকি খেলোয়ার রানা, নূরুন্নবী আলী সহ দেশি-বিদেশী অনেক ব্যক্তির আন্তরিকতা ও সহযোগিতায় অনেক কষ্টে এই বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীবৃন্দ বিনা বেতনে ১৫৬ জন প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের সেবা প্রদান করে আসছেন। বর্তমানে উপরে উল্লেখিত ব্যক্তিগণ এমএফ’র পরিচালক ও তার পরিবার এবং বিদ্যালয়ের স্টাফদের বিভিন্নভাবে জীবননাশের হুমকি প্রদান করে চলেছে। গত ৫ নভেম্বর সন্ধ্যায় মাঘুরালী গ্রামের হাফিজুল, আবু বকর পরিচালকের বড় পুত্র আবু রায়হানকে প্রাণনাশের হুমকি দেয়। একই সাথে ওই এলাকার জন্য একটি এবাদতখানা প্রতিষ্ঠায় প্রতিষ্ঠানের কারোর বিরোধীতা নেই। তবে সেটি প্রতিবন্ধীদের বিদ্যালয় ধ্বংস করে নয়। চলমান এই ভুলবোঝাবুঝি ও হুমকির বিষয়ে সামজের বিবেকবান ব্যক্তি ও প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন ভূক্তভোগীরা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দেবহাটার খলিশাখালিতে সন্ত্রাসের রামরাজত্ব কায়েম চালাচ্ছে নামধারী ভূমিহীনরা
পরবর্তী পোস্ট
ছাত্রদল নেতার নেতৃত্বে অফিসে ঢুকে প্রধান শিক্ষকের উপর হামলার অভিযোগ

রিলেটেড পোস্ট

বাংলাদেশ শিক্ষক সমিতি তালা উপজেলা শাখার নির্বাচন সম্পন্ন-সভাপতি...

মে ১৬, ২০২৬

ফারাক্কা লংমার্চের বর্ষপূর্তিতে সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের আলোচনা সভা...

মে ১৬, ২০২৬

প্রসূতির পাশে দাঁড়ালেন বিএনপি নেতা মনিরুজ্জামান

মে ১৬, ২০২৬

কারও দলীয় পরিচয় মুখ্য থাকবে না’: আশরাফুল আলম

মে ১৬, ২০২৬

শ্যামনগরে  পানিতে ডুবে শিশুর  মৃত্যু

মে ১৬, ২০২৬

আশাশুনিতে মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ীদের গ্রেফতারের দাবীতে...

মে ১৫, ২০২৬

কলারোয়ায় পল্লী চিকিৎসক সমিতির প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

মে ১৫, ২০২৬

বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ

মে ১৫, ২০২৬

জ্বালানি সংকট ও বালির অভাবে থমকে কেবিএস প্রকল্পের...

মে ১৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting