দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১:৩০
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

নলতায় পবিত্র ফাতেহা দোয়াজ্ দহম্ উপলক্ষ্যে আলোচনা সভা

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ২, ২০২৩
সেপ্টেম্বর ২, ২০২৩ ০ কমেন্ট 432 ভিউস

তরিকুল ইসলাম: কালিগঞ্জের নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় পবিত্র ফাতেহা দোয়াজ্ দহম্ অনুষ্ঠান সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ সেপ্টেম্বর) সকালে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় আস্তানা ভবনে আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় মিশন কমিটির সদস্য আবুল ফজলের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ইসি কমিটির সদস্য মো. ইউনুস। এসময় সভায় ভার্চুয়ালি যুক্ত হন নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সভাপতি অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি। আলোচনা সভায় নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশন ও শাখা মিশনের সদস্যদের উপস্থিতিতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ডা. নজরুল ইসলাম, শফিকুল ইসলাম রঞ্জু, নলতা এ.এম.আর কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমেদ, কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল হক, কার্যকরী সদস্য মো. মালেকুজ্জামানসহ আরোও অনেকে। উক্ত আলোচনা সভায় আগামী ১১ রবিউল আওয়াল (সম্ভাব্য ২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশন জামে মসজিদে মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানান সভাপতি মো. ইউনুস। এসময় পীরে কামেল হযরত খানবাহাদুর আহছানউল্লা (র.) এর জীবনী ও ফাতেহা দোয়াজ দহমের গুরুত্ব সম্পর্কে আলোচনা পেশ করেন নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব আবু সাঈদ। সভায় কিভাবে অনুষ্ঠান মালা সাজানো হবে, মাহফিলে আলোচক হুজুরদের নাম, তাবারুকের সু- ব্যবস্থা, বন্টন ও সুসম্পন্ন করার লক্ষ্যে সকল প্রস্তুতি মূলক আলোচনা সম্পন্ন করা হয়। আলোচনা শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ হাবিবুর রহমান। সবশেষে কেন্দ্রীয় আহছানিয়া মিশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা: নজরুল সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদের আগামী ১১ রবিউল আওয়াল মাহফিলে উপস্থিত হওয়ার জন্য দাওয়াত প্রদান করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বঙ্গবন্ধুর মাজারে সাতক্ষীরা যুবলীগের শ্রদ্ধা
পরবর্তী পোস্ট
পাটকেলঘাটায় লোকনাথ নার্সিং হোমে ভুল চিকিৎসা নিয়ে গুজব

রিলেটেড পোস্ট

কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১

আগস্ট ১৬, ২০২৬

দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 

আগস্ট ১৬, ২০২৬

কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-

আগস্ট ১৬, ২০২৬

নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...

আগস্ট ১৫, ২০২৬

কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও...

আগস্ট ১৫, ২০২৬

কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন

আগস্ট ১০, ২০২৬

সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ...

আগস্ট ৩, ২০২৬

জাতীয় সাংবাদিক সংস্থার সংবর্ধনায় সিক্ত জাতীয় চ্যাম্পিয়ন জাকির...

আগস্ট ২, ২০২৬

কালিগঞ্জে তথ্য অধিকার আইনে আবেদন জমা দিতে গিয়ে...

আগস্ট ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting