দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ২:৩৬
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালাসাতক্ষীরা জেলা

দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক হাবিবুর রহমান কারাগারে, তালা প্রেসক্লাবের মুক্তির দাবি

কর্তৃক mirkhairul.news মে ৮, ২০২৫
মে ৮, ২০২৫ ০ কমেন্ট 330 ভিউস

তালা অফিস থেকে নজরুল ইসলাম: সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক ও প্রকাশক, আপোষহীন কলম সৈনিক, সাতক্ষীরা প্রেসক্লাবের সাংবাদিক নেতা হাবিবুর রহমানকে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতে জামিন আবেদন নামজ্ঞুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। একটি ষড়যন্ত্রমূলক মামলায় তাকে ফাঁসানো হয়েছে। অবিলম্বে তার মুক্তির দাবিতে বিবৃতি প্রদান করেছেন তালা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (৮ মে) দুপুরে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নজরুল ইসলামের আদালত। প্রকাশ, ৫ আগস্ট পরবর্তী আইনশৃঙ্খলা অবনতিতে দেবহাটার খলিশাখালীতে ১হাজার ৩২৮ বিঘা মৎস্য ঘেরে সন্ত্রাসীরা প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে। এ ঘটনার পর ২০২৪ সালের ১ নভেম্বর ভোরে সাতক্ষীরার দেবহাটা উপজেলা ভূমিহীন জনপদে সন্ত্রাসী ঘটনায় সেনাবাহিনী পুলিশ যৌথবাহিনী অভিযান পরিচালনা করে। সেসময় গণপিটুনিতে সন্ত্রাসী কামরুল ইসলাম (৪০) নিহত হন। যৌথবাহিনী ঘটনাস্থল থেকে ১৫টি হাতবোমা, ৫টি দেশি দাসহ বিপুল পরিমান বোমা তৈরির সরঞ্জামসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার করে এবং ছয়জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করে। এ ঘটনায় কয়েক দিন পর নিহত কামরুল ইসলামের স্ত্রী মর্জিনা খাতুন তার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দাবি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলা স্থানীয় জমির মালিকদের আসামি করার পাশাপাশি ষড়যন্ত্র মূলক ভাবে দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক হাবিবুর রহমানকেও আসামি করা হয়। ওই মামলায় এর আগে সাংবাদিক হাবিবুর রহমান উচ্চ আদালত (হাইকোর্ট) থেকে জামিন নেন। বিবৃতি দাতারা হলেন, তালা প্রেসক্লাবের সভাপতি এস.এম নজরুল ইসলাম, সি:সহ-সভাপতি এস,এম জাহাঙ্গীর হাসান, সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক এম.এ মান্নান, দপ্তর সম্পাদক এস.এম হাসান আলী বাচ্চু, কার্যনির্বাহী সদস্য এস.এম লিয়াকত হোসেন, শেখ আব্দুস সালাম, যমুনা টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি এস.এম আকরামুল ইসলাম, মো: বাবলুর রহমান, বি.এম বাবলুর রহমান, মো:বাহারুল ইসলাম, এ্যাড: কবির আহমেদ, মো: সোহাগ হোসেন এস,এম জহর হাসান সাগর, সাধারণ পরিষদ সদস্য মো: আব্দুল মজিদ মোড়ল,কাজী ইমদাদুল বারী জীবন, মো: লিটন হুসাইন, বি.এম বোরহান উদ্দীন, মো: বাহারুল ইসলাম মোড়ল, মো: রুহুল আমিন মোল্ল্যা, মো: হাফিজুর রহমান, শেখ ফয়সাল হোসেন, কাজী এনামুল হক বিপ্লব, পার্থ প্রতিম মন্ডল, মিসেস সোনালী রহমান, মো: সাগর মোড়ল, মো: মেহেদী হাসান সাক্ষর, মো: জিয়াউর রহমান, মোঃ মোস্তাফিজুর রহমান রাজু, জাহিরুল ইসলাম প্রমুখ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগরে লিডার্স এর আয়োজনে কারাতে প্রশিক্ষণের সমাপনী
পরবর্তী পোস্ট
তালায় স্বেচ্ছাসেবকদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

রিলেটেড পোস্ট

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...

আগস্ট ৪, ২০২৬

দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting