দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | ভোর ৫:৪৫
সাতক্ষীরায় বৃষ্টিতে পুনরায় মিশছে ড্রেনে দুর্ভোগে এলাকাবাসী
কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্যর ৭ম বর্ষ...
শ্যামনগরে কালো মেঘের গর্জনে নিভে গেল এক জেলের...
মাদকমুক্ত সমাজ গড়তে কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে শ্যামনগরে...
চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার
আরো একটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে —...
আশাশুনিতে নকল দুধ তৈরির জেলিসহ ট্রাক জব্দ
শ্যামনগর হাসপাতাল সড়কে যত্রতত্র পার্কিং ও ফুটপাত দখলে...
গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু
সাতক্ষীরায় বিএনপি অফিসের সামনে থেকে দুটি অবিস্ফোরিত ককটেল...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

দৈনিক পত্রদূত’র প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা স ম আলাউদ্দীনের শাহাদাত বার্ষিকী পালন

কর্তৃক kobirubel.satnadee জুন ১৯, ২০২০
জুন ১৯, ২০২০ ০ কমেন্ট 393 ভিউস

নিজস্ব প্রতিবেদক: বিন¤্র শ্রদ্ধা ও অকৃত্রিম ভালোবাসায় পালন করা হয়েছে দৈনিক পত্রদূত পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক স ম আলাউদ্দীনের ২৪ তম শাহাদাত বার্ষিকী। শুক্রবার (১৯ জুন) সকাল ৯টায় শহীদ স ম আলাউদ্দীনের স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানান সাতক্ষীরা প্রেসক্লাব, দৈনিক পত্রদূত পরিবার, তালা উপজেলা আওয়ামী লীগ, বঙ্গবন্ধু পেশাভিত্তিক মাধ্যমিক বিদ্যালয়, অনলাইন নিউজ পোর্টাল দ্য এডিটরস্, স ম আলাউদ্দীন স্মৃতি সংসদ, তালা উপজেলা ওলামা লীগ, পাটকেলঘাটা প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়া সাবেক সিবিএ নেতা শেখ হারুন-উর-রশিদ শহীদ স ম আলাউদ্দীনের স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পন করেন। কবর জিয়ারতের মাধ্যমে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়। আলোচনা সভায় স ম আলাউদ্দীন হত্যার বিচার ত্বরান্বিত করে খুনীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান বক্তারা। একই সাথে স ম আলাউদ্দীদের খুনীদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানান বক্তারা। কবর জিয়ারতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ওলামা লীগ নেতা আনছার আলী।

এরআগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, অধ্যক্ষ আনিসুর রহিম, তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ নূরুল ইসলাম প্রমুখ। এসময় উপস্থি ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক আনিসুর রহিম, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারি, দৈনিক পত্রদূতের ভারপ্রাপ্ত সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন, আমিনা বিলকিস মযনা, দ্য এডিটরস্ এর শেখ তানজির আহমেদ, দৈনিক পত্রদূতের বার্তা সম্পাদক এসএম শহীদুল ইসলাম, সাংবাদিক এড খায়রুল বদিউজ্জামান, এম জিললুর রহমান, আব্দুস সামাদ, আমিরুজ্জামান বাবু, আসাদুজ্জামান মধু, শেখ আব্দুল আলিম, সৈয়দ রফিকুল ইসলাম শাওন, মোঃ সিরাজুল ইসলাম, সেলিম হোসেন, আব্দুর রহিম, মুজিবর রহমান প্রমুখ।

এদিকে সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদের সভাপতিত্বে দৈনিক কালের চিত্র মিলনায়তনে সকাল ১০টায় ‘খুনী গডফাদার ও তাদের সুবিধাভোগী সঙ্গীদের সামাজিকভাবে বয়কট করুন, ঘৃণা করুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে দৈনিক পত্রদূতের প্রতিষ্ঠাতা সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা স ম আলাউদ্দীনের ২৪তম শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি অধ্যাপক মোঃ আনিসুর রহিম, অধ্যক্ষ আশেক-ই-এলাহী, আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারি, এম কামরুজ্জামান, শরীফুল্লাহ কায়সার সুমন, আমিনা বিলকিস ময়না প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, স ম আলাউদ্দীন ছিলেন দৈনিক পত্রদূত পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আধুনিক সাতক্ষীরার স্বপ্নদ্রষ্টা, ভোমরা স্থল বন্দরের প্রতিষ্ঠাতা, সাতক্ষীরা চেম্বার অব কমাসের প্রতিষ্ঠাতা, সাতক্ষীরা ট্রাক টার্মিনালের প্রতিষ্ঠাতা, বঙ্গবন্ধু পেশা ভিত্তিক স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, সাতক্ষীরায় কৃষি, শিল্প, চিংড়ি শিল্প বিকাশের অন্যতম পুরোধা, কারিগরি শিক্ষার রূপকার, সাবেক প্রাদেশিক পরিষদ সদস্য গণমানুষের নেতা স ম আলাউদ্দিনকে ১৯৯৬ সালের ১৯ জুন রাতে খুন করা হয়। ২৪ বছর অতিবাহিত হলেও চাঞ্চল্যকর এ হত্যার বিচার আজও সম্পন্ন হয়নি। বক্তারা বলেন, স ম আলাউদ্দিন হত্যার বিচার এ মাটিতে হতেই হবে। খুনীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান বক্তারা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কাশিমাড়ীতে আম্পানে ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় দুই পুলিশ সদস্য সহ ১০ জনের করোনা শনাক্ত

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় বৃষ্টিতে পুনরায় মিশছে ড্রেনে দুর্ভোগে এলাকাবাসী

জুন ২০, ২০২৬

কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্যর ৭ম বর্ষ...

জুন ২০, ২০২৬

শ্যামনগরে কালো মেঘের গর্জনে নিভে গেল এক জেলের...

জুন ২০, ২০২৬

মাদকমুক্ত সমাজ গড়তে কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে শ্যামনগরে...

জুন ২০, ২০২৬

আশাশুনিতে নকল দুধ তৈরির জেলিসহ ট্রাক জব্দ

জুন ২০, ২০২৬

শ্যামনগর হাসপাতাল সড়কে যত্রতত্র পার্কিং ও ফুটপাত দখলে...

জুন ২০, ২০২৬

সাতক্ষীরায় বিএনপি অফিসের সামনে থেকে দুটি অবিস্ফোরিত ককটেল...

জুন ২০, ২০২৬

নেক্সাস কর্মসূচির মূল স্তম্ভ ও নীতিমালা কমিউনিটির কর্ম-পরিকল্পনা...

জুন ২০, ২০২৬

সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি’র কার্যনির্বাহী কমিটি গঠন

জুন ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting