দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৮:১০
শ্রমিকের ঘাম শুকানোর আগেই পারিশ্রমিক পরিশোধের আহ্বানে কাশিমাড়ীতে...
দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍‍্যালী ও আলোচনা...
সুন্দরবনের মাঠ থেকে বিশ্বমঞ্চে আন্তর্জাতিক বইয়ে মাছুম বিল্লাহর...
খুলনায় এলজিইডির ৪৯ কোটি টাকার টেন্ডার বর্জনের হুঁশিয়ারি...
সাতক্ষীরা জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর ক্যাম্প...
‘বই উপহার পৃথিবীর সেরা উপহার’— ডিআইজি হুমায়ুন কবির
সরকারি নির্দেশ অমান্য করে সাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে...
সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে যুবদলের নবগঠিত কমিটির সৌজন্য...
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক...
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রাজনীতি

দেশ অশান্তিতে ভাসছে : দুদু

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২২, ২০২৩
মার্চ ২২, ২০২৩ ০ কমেন্ট 337 ভিউস

রাজনীতি ডেস্ক:

দেশ অশান্তিতে ভাসছে বলে মন্তব্য করে বিএনপির ভাইস-চেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা শামসুজ্জামান দুদু বলেছেন, ‘আজকে বাজারে যাবেন সেখানে শান্তি নাই। সন্তানকে স্কুলে ভর্তি করাবেন সেখানেও আপনাকে চাঁদা দিতে হবে। রাস্তায় যাবেন বাসে উঠতে পারবেন না। আপনি ঘরে গেলে সহধর্মিণীর মুখোমুখী হতে পারবেন না। কারণ সন্তানদের মুখে হাসি ফোটাতে পারছেন না, সবকিছুর দাম ভয়াবহ। এগুলো থেকে মুক্ত হতে হলে বেগম জিয়াকে মুক্ত করতে হবে এবং তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে।

বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে সাবেক ছাত্রদল নেতৃবৃন্দের আয়োজনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা এবং দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর মুক্তির দাবিতে প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে শামসুজ্জামান দুদু বলেন, দেশে ভয়াবহ দলীয়করণ হয়েছে। পুলিশ দলীয়করণ হয়েছে। প্রশাসন দলীয়করণ হয়েছে। প্রত্যেকটি পেশাজীবী সংগঠন দখল হয়ে গেছে। সুপ্রিমকোর্ট দখল হয়ে গেল, জজকোর্ট আগেই দখল হয়ে গেছে। নির্বাচনের মাধ্যমে দেশ পরিবর্তন হওয়ার সুযোগ আর নেই। ১৯৭১ সালে নির্বাচনে পরিবর্তন হয় নাই, মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে।

বিএনপির এই নেতা বলেন, অনেকেই আমাকে প্রশ্ন করে বিএনপি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা। বিএনপি নির্বাচনে গিয়ে কি করবে? হাইকোর্টের নির্বাচন দেখলেন না? এটা ভদ্রলোকদের জায়গা না? সুপ্রিমকোর্টে যা ঘটলো ব্রিটিশ আমল, পাকিস্তান আমল এমনকি কোন কালেই এমন ভয়াবহ ঘটনা ঘটে নাই। নির্বাচন এখন দেশের মসজিদ কমিটিতেও হয় না, আগেই দখল হয়ে যায়।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যোগ্য নেতা দাবি করে দুদু বলেন, তারেক রহমান দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা। তারেক রহমানের নামে একটা ক্রেজ তৈরি হয়েছে সারা বাংলাদেশে। দেশে স্বাভাবিক অবস্থা থাকলে তিনি দেশের যেকোন স্থান থেকে জনগণের ভোটে নির্বাচিত হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতেন। অথচ তার কথা গণমাধ্যম প্রকাশ করতে পারে না, শুধু নাম লিখতে পারে। কারণ কোর্টের নির্দেশ আছে।

তিনি বলেন, সরকারের দখলবাজি থেকে দেশকে মুক্ত করতে আমরা ১০ দফা দিয়েছি। শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। পার্লামেন্ট ভেঙে দিতে হবে, নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে।

সাবেক ছাত্রনেতা আবুল খায়ের ভূঁইয়ার সভাপতিত্বে প্রতিবাদ সভায় সাবেক ছাত্রনেতা বিএনপির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, মহিলা দলের হেলেন জেরিন খান প্রমুখ বক্তব্য দেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
৫০০ রোহিঙ্গার তথ্য যাচাই শেষে ফিরে গেলো মিয়ানমারের প্রতিনিধি দল
পরবর্তী পোস্ট
এবার ‘টু-ফ্যাক্টর’ যাচাইয়ে ফি চালু করল টুইটার

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে যুবদলের নবগঠিত কমিটির সৌজন্য...

অক্টোবর ৫, ২০২৬

শ্যামনগরে মৎস্যজীবী দলের প্রতিবাদ মিছিল

সেপ্টেম্বর ২৮, ২০২৬

ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: জিজ্ঞাসাবাদের জন্য আটক...

সেপ্টেম্বর ২১, ২০২৬

শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

সেপ্টেম্বর ১৯, ২০২৬

কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও...

আগস্ট ১৫, ২০২৬

বঙ্গবন্ধুর নাম কেউ মুছে ফেলতে পারবে না—- সজিব...

আগস্ট ১, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

সাতক্ষীরা জেলা আ. লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম...

জুলাই ২৭, ২০২৬

গাজী নজরু‌লের সংসদ সদস্য পদ বা‌তি‌লের জন্য স্পিকার...

জুলাই ২৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting