দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ১১:৫৮
 খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবৈধ ভেনামী চিংড়ি পোনায়...
তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...
গাবুরা ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে আবিয়ার...
কলারোয়ায় মিষ্টান্নের দোকানে ৮ হাজার টাকা জরিমানা
শ্যামনগরে নজরুল বর্ষ পালন উপলক্ষে তিন দিন ব্যাপী...
নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা
দেবহাটায় সেলাই মেশিন, বাই সাইকেল, ভ্যান ও স্কুল...
দেবহাটায় বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার , আটক -১
কৃষ্ণনগরের ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের জামিন...
জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

দেশে ক্যানসার চিকিৎসা : সরকারি হাসপাতালে মেশিন নষ্ট, বেসরকারির টাকা জোগাতে কষ্ট

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ১৬, ২০২৩
ফেব্রুয়ারি ১৬, ২০২৩ ০ কমেন্ট 323 ভিউস

জাতীয় ডেস্ক :

জাহান আরা অনেকদিন ধরে ক্যানসারে ভুগছেন। শুরুতে বেশ বেগ পেতে হয়েছিল শুধুমাত্র ঢাকার জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে একটি সিরিয়াল পেতে। পরে অনেকটা নিরুপায় হয়ে সন্তানেরা তার চিকিৎসা করান বেসরকারি একটি হাসপাতালে। তাতে খরচ হচ্ছে বিপুল পরিমাণ অর্থ। তার চিকিৎসার জন্য বিক্রি করতে হয়েছে তাদের কিছু সম্পত্তিও।

ক্যানসার চিকিৎসায় রোগীদের দুর্ভোগ ও ব্যয় দুটোই বেড়েছে। সারাদেশে ৯টি সরকারি হাসপাতালে ক্যানসার চিকিৎসার গুরুত্বপূর্ণ পদ্ধতি রেডিওথেরাপির ১৭টি যন্ত্র রয়েছে। তার মধ্যে ১১টিই অকেজো। ঢাকার জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সবগুলো মেশিনই নষ্ট। নোটিশ টানিয়ে তা বলা আছে। কবে নাগাদ এসব মেশিন সচল হবে তার উত্তর নেই কারও কাছে। এর ফলে বেশির ভাগ রোগীকে বেসরকারি হাসপাতালে গিয়ে বিপুল ব্যয়ে এই চিকিৎসা নিতে হচ্ছে। দরিদ্র রোগীদের পক্ষে এই ব্যয়ভার বহন করা সম্ভব হচ্ছে না।

চিকিৎসকরা বলছেন, প্রাণঘাতী এই রোগের চিকিৎসায় প্রায় ৮০ শতাংশ রোগীর রেডিওথেরাপির দরকার হয়। একজন ক্যানসার রোগীর চিকিৎসা ব্যয় বছরে ৬ থেকে ১০ লাখ টাকা, যা সরকারি হাসপাতালের তুলনায় ৮-১০ গুণ। তাতে নিঃস্ব হচ্ছেন অনেকেই।

জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল সূত্রে জানা যায়, দেশে ক্যানসার আক্রান্তদের রেডিওথেরাপি দেওয়া হয় মূলত দুই ধরনের মেশিনে। একটি কোবাল্ট, অন্যটি লিনিয়ার। সরকারি হাসপাতালে নতুন কোবাল্ট মেশিনে দিনে ২০০ জন রোগীকে থেরাপি দেওয়া যায়। লিনিয়ার মেশিনে দিনে থেরাপি দেওয়া যায় অন্তত ১০০ জনকে। সরকারি হাসপাতালে কোবাল্ট মেশিনে রেডিওথেরাপির জনপ্রতি খরচ ১০০ টাকা। এর সঙ্গে জনপ্রতি প্ল্যানিং খরচ এক হাজার ৫০০ টাকা। লিনিয়ার মেশিনে খরচ হয় ২০০ টাকা। এর সঙ্গে প্ল্যানিং খরচ এক হাজার ৫০০ টাকা।

অন্যদিকে একটি বেসরকারি ক্যানসার হাসপাতালে লিনিয়ার মেশিনে বর্তমানে জনপ্রতি রেডিওথেরাপির খরচ সাড়ে চার হাজার থেকে আট হাজার টাকা। এর সঙ্গে প্ল্যানিং খরচ ৫০ হাজার থেকে ৮০ হাজার টাকা।

খোঁজ নিয়ে জানা যায়, বর্তমানে ক্যানসার চিকিৎসা চলা ৯টি সরকারি হাসপাতালের মধ্যে কয়েকটিতে একটি করে পাঁচটি রেডিওথেরাপি যন্ত্র সচল রয়েছে। সেগুলো হচ্ছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল, সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল।

অকেজো ১১টি রেডিওথেরাপি যন্ত্রের মধ্যে ক্যানসার হাসপাতালেই রয়েছে ছয়টি। এ ছাড়া ঢাকা মেডিক্যালে দুটি, চট্টগ্রাম, ময়মনসিংহ ও রংপুর মেডিক্যালে একটি করে অকেজো মেশিন রয়েছে।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ক্যানসার বিভাগের কোবাল্ট ৬০ রেডিওথেরাপি মেশিন গত ২০১৫ সাল থেকে নষ্ট হয়ে পড়ে আছে। এই তথ্য নিশ্চিত করে হাসপাতালের ভারপ্রাপ্ত উপপরিচালক ডা. জাকিউল ইসলাম জানান, হাসপাতালটিতে পূর্ণাঙ্গ ক্যানসার বিভাগের জন্য নতুন ভবনের কাজ চলছে। কাজ শেষ হলে আধুনিক প্রযুক্তির রেডিওথেরাপি দেওয়ার জন্য লিনিয়ার এক্সেলেটর মেশিন বসানো হবে। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ তৎপর আছে বলেও জানান তিনি।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের (চমেক) রেডিওথেরাপি বিভাগের রেজিস্ট্রার ডা. নাছির উদ্দিন মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ২০২২ সালের জুন থেকে নষ্ট জরায়ুর ক্যানসার থেরাপির একমাত্র মেশিন ব্র্যাকি থেরাপি। তবে ক্যানসার রোগীদের অন্য মেশিন রেডিওথেরাপিসহ বাকি মেশিন সচল আছে। এ মেশিনটির ত্রুটি সারানোর জন্য মন্ত্রণালয়ে চিঠি লেখা হয়েছে।

জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হক জানান, হাসপাতালে লোকবলের সংকট আছে। আর রেডিওথেরাপি মেশিন রক্ষণাবেক্ষণের মতো জনবল নেই।

এই হাসপাতালে দীর্ঘদিন কাজ করে গত ডিসেম্বরে অবসরে গেছেন ক্যানসার বিশেষজ্ঞ অধ্যাপক হাবিবুল্লাহ তালুকদার। বর্তমানে তিনি বেসরকারি প্রতিষ্ঠান ক্যানসার রোগতত্ত্ব, প্রতিরোধ ও গবেষণা কেন্দ্রের নির্বাহী পরিচালক। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ক্যানসার ইন্সটিটিউটে রেডিওথেরাপির ছয়টি মেশিন আর ঢাকার বাইরে নয়টি মেডিক্যাল কলেজের ব্যবস্থা করা হয়েছিল। ঢাকার বাইরেরগুলো সবসময় চালু থাকতো না, যার কারণে রোগীদের প্রচুর ভিড় হতো। অনেক রোগীকে ৫-৬ মাস অপেক্ষায় থাকতে হতো। বেশ কয়েক বছরে ক্যানসার ইন্সটিটিউটের মেশিন অচল হয়ে গেছে। যার কারণে একটি ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এই মেশিনগুলো কেনার পর বানাতে এক বছর সময় পার হয়ে যায়। এখন সবগুলো মেশিন নষ্ট হয়ে গেলে কী উপায় হবে। এই যে হঠাৎ শূন্যতা তৈরি হয়েছে এটি দীর্ঘদিনের ব্যর্থতা বলা যায়। এই মেশিনগুলোর হাফ লাইফ অনেক আগেই শেষ হয়ে গেছে। সাত বছর ধরে কেন মেশিনগুলো পাল্টানো হলো না, এখানে একাধিক দফতরের ব্যর্থতা, মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়হীনতা আছে। এই মুহূর্তে প্রধানমন্ত্রী পারেন এখানে একটু আলো জ্বালতেত। কারণ এই মেশিনগুলো কেনা অনেক দীর্ঘ প্রক্রিয়া। প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি বিশেষ কমিটি তৈরি করে ফাস্টট্র্যাক উদ্যোগ নিয়ে ছয়টি মেশিন একসঙ্গে কেনা উচিত।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বাঘ গুনতে সুন্দরবনে বসানো ৮টি ক্যামেরা চুরি
পরবর্তী পোস্ট
শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে বৈবাহিক অবস্থা লেখা বাধ্যতামূলক করা যাবে না: হাইকোর্ট

রিলেটেড পোস্ট

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...

জুন ১০, ২০২৬

দেশে ফিরলেন ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে

জুন ৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting