দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১০:৫০
আদালতের আদেশ অমান্য করে সাতক্ষীরায়  জমি দখলের পায়তারা
সাতনদী পত্রিকার সম্পাদককে হুমকি: পাইকগাছা প্রেসক্লাবের নিন্দা ও...
আশাশুনিতে বজ্রপাতে কাঠমিস্ত্রী নিহত
শ্যামনগর উপজেলা নাগরিক উন্নয়ন ফোরামের নবগঠিত কমিটি ঘোষণা
ছেলে ও পৌত্রের নির্যাতনের অভিযোগে হাসপাতালে ৮০ বছরের...
কলারোয়ায় জলাবদ্ধতায় মানিকনগর প্রাথমিক বিদ্যালয়: ভোগান্তিতে শিক্ষার্থীরা
নগরঘাটায় ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দলের পুরস্কারের গরু-ছাগলের মাংসে...
আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
করোনা ভাইরাস

দেশের ইতিহাসে করোনার রেকর্ড: আক্রান্ত-৫৩৫৮, মৃত্যু-৫২

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৩১, ২০২১
মার্চ ৩১, ২০২১ ০ কমেন্ট 448 ভিউস

সাতনদী অনলাইন ডেস্ক: মহামারি করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৫২ জন। যা গত সাত মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত বছরের ২৬ আগস্ট ৫৪ জন মারা যায়। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৪৬ জনে। এছাড়া দেশের ইতিহাসে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৫ হাজার ৩৫৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ১১ হাজার ২৯৫ জনে।

করোনাভাইরাস নিয়ে বুধবার (৩১ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ২ হাজার ২১৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৪২ হাজার ৩৯৯ জন।

এর আগে মঙ্গলবার (৩০ মার্চ) দেশে আরও ৫ হাজার ৪২ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ৪৫ জন।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার (৩১ মার্চ) সকাল পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ হাজার ৮৫৪ জন। এ নিয়ে বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৮ লাখ ১৫ হাজার ৩৫ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন আরও ৫ লাখ ৪০ হাজার ৭১৩ জন। এ নিয়ে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১২ কোটি ৮৭ লাখ ৮৮ হাজার ৯৫৮ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ কোটি ৩৯ লাখ ১৬ হাজার ৩৩২ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ১০ লাখ ৯৭ হাজার ১৫৪ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৬৪ হাজার ১৩৮ জনের।

আক্রান্তে ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ২৬ লাখ ৬৪ হাজার ৫৮ জন এবং মারা গেছেন ৩ লাখ ১৭ হাজার ৯৩৬ জন।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে চতুর্থ অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় এক কোটি ২১ লাখ ৪৮ হাজার ৪৮৭ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে এক লাখ ৬২ হাজার ৫০২ জনের।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৫ লাখ ৮৫ হাজার ৩৮৫ জন। ভাইরাসটিতে মারা গেছেন ৯৫ হাজার ৩৩৭ জন।

আক্রান্তের দিক থেকে রাশিয়া রয়েছে পঞ্চম স্থানে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪৫ লাখ ৩৬ হাজার ৮২০ জন। এর মধ্যে মারা গেছেন ৯৮ হাজার ৪৪২ জন।

এদিকে আক্রান্তের তালিকায় যুক্তরাজ্য ষষ্ঠ, ইতালি সপ্তম, তুরস্ক অষ্টম, স্পেন নবম এবং জার্মানি দশম স্থানে আছে। এছাড়া বাংলাদেশের অবস্থান ৩৩তম।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ধুলার শহর সাতক্ষীরা, জনজীবনে দূর্ভোগ
পরবর্তী পোস্ট
শ্যামনগরে পাউবো বাঁধে ভয়াবহ ভাঙ্গন

রিলেটেড পোস্ট

আবারও শুরু হচ্ছে করোনার বুস্টার ডোজ

মে ৩১, ২০২৩

দেশে করোনা শনাক্ত আরও চারজন

মার্চ ২৫, ২০২৩

দেশে করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে

মার্চ ৪, ২০২২

করোনার উচ্চ ঝুঁকিতে ঢাকা-রাঙামাটি

জানুয়ারি ১২, ২০২২

দেশে একদিনে সর্বোচ্চ ১৬৪ মৃত্যু, শনাক্ত ৯ হাজার...

জুলাই ৫, ২০২১

রেকর্ড ১৫৩ জনের মৃত্যু

জুলাই ৪, ২০২১

করোনা রোগী শনাক্তের রেকর্ড :৮৩৬৪ জন

জুন ২৮, ২০২১

দেশে রেকর্ড ১১৯ জনের মৃত্যু

জুন ২৭, ২০২১

করোনা ঠেকাতে নতুন ওষুধ পেল ভারত

মে ৮, ২০২১

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting