দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই সফর, ১৪৪৮ হিজরি | দুপুর ১:৪০
ঐতিহ্যবাহী গুনাগারকাটি দরবার শরীফ জিয়ারত করলেন এমপি রবিউল...
ব্যানবেইসের বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ-২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় সচেতনতামূলক...
মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার
দেবহাটায় জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেছেন এমপি আব্দুল খালেক
বুধহাটায় খাল পরিষ্কারে নামলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী
মিথ্যা অপবাদ দিয়ে কৃষককে বাড়ি উচ্ছেদের পাঁয়তারা 
খুলনার নাগরিক সমাজ-রাজনৈতিক বিভাজন ছাপিয়ে মানববন্ধন
শ্যামনগরে কাজীর বিরুদ্ধে ভুয়া বিবাহ নিবন্ধনের অভিযোগ
সাতক্ষীরায় জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা
টানা বর্ষণে ভাসছে সাতক্ষীরার জনপদ, চরম ভোগান্তিতে নিম্ন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

দেলবর সরদার এতিমখানার ১ম আজীবন সদস্য সম্মেলন

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২, ২০২৩
ফেব্রুয়ারি ২, ২০২৩ ০ কমেন্ট 442 ভিউস

আব্দুর রশিদ: দেলবর সরদার এতিমখানার উদ্যোগে আজীবন সদস্যদের ১ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা সদরের গোরবদারি দেলবর সরদার এতিমখানার মাঠে বৃহস্পতিবার বাদ জোহর থেকে অনুষ্ঠিত এ সম্মেলনে আলহাজ্ব এ্যাড এসএম হায়দারের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন আলহাজ্ব আবুল কালাম বাবলা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘আমি অনেক প্রতিষ্ঠানের সাতে জড়িত। শত কাজের ভিতরেও আমি প্রথম আপনাদের এই অনুষ্ঠানে এসেছি। আমি চাই এতিমখানা, মসজিদ ও হাফেজি মাদ্রাসার সাহাযার্থে সকলকে এগিয়ে আসতে হবে। পরকালের চিন্তা করে এসব প্রতিষ্ঠানের প্রতি সবাই নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসুন।’
অনুষ্ঠানের সভাপতি ও দেলবর সরদার এতিমখানার প্রতিষ্ঠাতা আলহাজ্ব এ্যাড এসএম হায়দার বলেন, ‘এই মাদ্রাসা আমাদের বাপ দাদাদের জায়গায়। আমি এই এতিমখানার সার্বিক সহযোগীতা করি। এবং যতদিন পারবো সহযোগীতা করে যাব। আমরা সবাই একদিন চলে যাব কিন্তু প্রতিষ্ঠান থাকবে। শত শত কোরআনের পাখি এখানে তৈরি হবে যা আমাদের নাজাতের পথ উন্মুক্ত করবে।’
১৪নং ফিংড়ি ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর রহমান বলেন, আমরা একদিন সবাই মারা যাব। কিন্তু এই এতিমখানায় ও হাফিজিয়া মাদ্রাসায় আমরা যেটা দান করে যাব সেটা আমাদের মা-বাবা যারা মৃত্যু বরণ করেছেন সদকায় জারিয়া হিসেবে তারা কবরে নাজাত পাবেন। সাথে সাথে এই প্রতিষ্ঠান যতদিন বেঁচে থাকবে এর ছোয়া পৌছাতে থাকবে। আমি এই প্রতিষ্ঠানের উন্নয়ন কল্পে এককালীন ৫০ হাজার টাকা দানের ঘোষণা করলাম এবং আমি এই প্রতিষ্ঠানে মাঝে মাঝে আসবো। সরকারের যৎসামান্য সহযোগীতা আসলে অবশ্যই তা মাদ্রাসায় পৌছানোর ব্যবস্থা করবো। মাদ্রাসার স্বার্থে সব সময় আমাকে পাশে পাবেন।
১৪নং ফিংড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সামছুর রহমান বলেন, আমি চেয়ারম্যান থাকাকালীন এখানে অনেক অনুদান দিয়েছি আমি প্রায়ই এখানে আসতাম। আপনাদের পাশে ছিলাম। এখনো আমার সামথ্য অনুযায়ী সহযোগীতা করে আপনাদের পাশে থাকবো।
এতিমখানার সভাপতি মোঃ আনিছুর রহমান বলেন, আপনারা সবাই এই মাদ্রাসার আজীবন সদস্য হন। আমরা বদরের স্মৃতি ধারণ করে ৩১৩জন সদস্য গ্রহণ করবো। আপনারা একে অপরের সাথে আলোচনা করে অন্যকে উদ্বুদ্ধ করুন। যাতে এই এতিমখানার ৩১৩জন সদস্য পূরণ হয়। ফলে এতিমখানা ও হাফেজি মাদ্রাসার কার্যক্রম সুষ্ঠোভাবে চলতে পারে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, এতিমখানার সাধারণ সম্পাদক স্যঅমুয়েল ফেরদৌস, সহ-সভাপতি শাহাবুদ্দনি, যুগ্ম সম্পাদক ইলিয়াস কবীর, যোবায়ের সোহেল, হুমায়ুন কবীর, দাউদ হোসেন, ওমর ফারুক সানা, সিরাজুল ইসলাম, ডাঃ মোঃ মনিরুজ্জামান সহ অন্যান্যরা। অনুষ্ঠানের প্রধান আলোচক ও সঞ্চালনা করেন আলহাজ্ব মাওঃ মনিরুল ইসলাম বেলালী।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সন্ত্রাসী ও মাদকমুক্ত সমাজ গড়তে আমরা দৃঢ় প্রতিজ্ঞ- পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান
পরবর্তী পোস্ট
সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

রিলেটেড পোস্ট

ব্যানবেইসের বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ-২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় সচেতনতামূলক...

জুলাই ২৬, ২০২৬

সাতক্ষীরায় জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা

জুলাই ২৫, ২০২৬

সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬

জুলাই ২৫, ২০২৬

সংবাদ প্রকাশের ‘জের’: সাংবাদিককে হুমকি ও চাঁদা দাবির...

জুলাই ২৫, ২০২৬

জাসদ থেকে জামায়াত, এক ভিডিওতে নড়বড়ে এমপি নজরুলের...

জুলাই ২৫, ২০২৬

সাতক্ষীরায় প্রতিপক্ষের ‘মিথ্যাচার ও অপপ্রচারের’ প্রতিবাদে আইনজীবীর সংবাদ...

জুলাই ২৫, ২০২৬

কাটিয়া মন্দিরে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা উপলক্ষে আলোচনা সভা

জুলাই ২৪, ২০২৬

সাতক্ষীরায়   কৃষক দলের বৃক্ষরোপণ কর্মসূচি

জুলাই ২৪, ২০২৬

সাতক্ষীরা -২ আসনের সাংসদ আব্দুল খালেকের বক্তব্য প্রচারের...

জুলাই ২৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting