দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ১২:৫৬
ধর্মান্ধরা হামলে পড়েছে সাতক্ষীরা জেলা প্রশাসকের উপর 
শ্রীফলকাটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পানির প্ল্যান্টের শুভ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
খানপুরের গৌরব: কামিল হাদিসে এ প্লাস পেয়ে বোর্ড...
সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের...
শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ও কর্মপরিকল্পনা সভা...
শ্যামনগরে নাওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে লবণসহিষ্ণু গাছের চারা...
শ্যামনগরের গোলাখালী দ্বীপে ‘সুন্দরবন ইকোপার্ক’ নির্মাণে সম্ভাবনাময় নতুন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটা

দেবহাটা যুবলীগ সভাপতির বিরুদ্ধে বিএনপি নেতার ষড়যন্ত্র

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ২৪, ২০১৯
ডিসেম্বর ২৪, ২০১৯ ০ কমেন্ট 354 ভিউস

দেবহাটা ব্যুরো: বাংলাদেশ আওয়ামী যুবলীগ দেবহাটা উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমান মিন্নুরের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন সাফায়েত হোসেন বাচ্চু নামের তালিকাভুক্ত এক বিএনপি নেতা। সাফায়েত হোসেন বাচ্চু বিএনপির সহযোগী সংগঠন মৎস্যজীবী দলের উপজেলা শাখার সাধারন সম্পাদক। তিনি উপজেলার পারুলিয়া গ্রামের মো. লুৎফর রহমানের ছেলে। দীর্ঘদিনের ষড়যন্ত্রে লিপ্ত সাফায়েত হোসেন বাচ্চু সম্প্রতি উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুরকে সামাজিকভাবে হেয় পতিপন্ন করতে মরিয়া হয়ে উঠেছেন। এমনকি বিভিন্ন দপ্তরে ভিত্তিহীন অভিযোগ দায়েরের পাশাপাশি সংবাদ সম্মেলনের মাধ্যমে মিথ্যা অপপ্রচার চালিয়ে যুবলীগ সভাপতি মিজানুর রহমান মিন্নুরকে সীমাহীন হয়রানী করে চলেছেন। এ বিষয়ে দেবহাটা উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর বলেন, সহিংসতাকালীন সরকার বিরোধী বিভিন্ন কর্মকান্ডে সরাসরি লিপ্ত থাকা উপজেলা মৎস্যবজীবী দলের সাধারন সম্পাদক সাফায়েত হোসেন বাচ্চু প্রশাসনের তালিকাভুক্ত একজন বিএনপি নেতা। রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রেও লিপ্ত রয়েছে বাচ্চু। সে দীর্ঘদিন ধরে পারুলিয়া মৎস্য সেডের জেলা মুক্তিযোদ্ধা সাংসদের কমান্ডার মোশারফ হোসেন মশু’র নামীয় রেজিষ্ট্রেশনকৃত সরদার ফিস নামের একটি মৎস্য আড়ৎ ভাড়া নেয়ার নাম করে জবরদখল করে রেখেছিলো। সাম্প্রতিক সময়ে মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারফ হোসেন মশু পারুলিয়া মৎস্য সেড কমিটির নেতৃবৃন্দ সহ গণ্যমান্য ব্যাক্তিদের উপস্থিতিতে তার নিজ নামে রেজিষ্ট্রেশনকৃত সরদার ফিস নামক মৎস্য আড়ৎটি নন জুডিশিয়াল ষ্ট্যাম্পে লিখিত ভাবে দানপত্র আঙ্গিকে আমাকে ও পারুলিয়ার অরুন ঘোষ নামের আরেক ব্যবসায়ীকে হস্তান্তর করেন। আমরা আসন্ন নতুন বছর থেকে সেখানে আমাদের মৎস্য ব্যবসা পরিচালনার জন্য রবিবার মৎস্য সেড কমিটি ও পারুলিয়া বাজার কমিটির নেতৃবৃন্দদের উপস্থিতিতে শান্তিপুর্নভাবে হস্তান্তরকৃত মৎস্য আড়ৎটি বুঝে নেই। এঘটনার পর ষড়যন্ত্রে লিপ্ত সাফায়েত হোসেন বাচ্চু আমাদের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দায়ের সহ আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে মিথ্য ভিত্তিহীন তথ্য উপস্থাপন করে অপপ্রচার সহ আমাকে হয়রানী করে চলেছে। এদিকে বিষয়টি নিয়ে জেলা মুক্তিযোদ্ধা সাংসদের কমান্ডার এবং ওই মৎস্য আড়ৎটির রেজিষ্ট্রেশনকৃত মালিক মোশারফ হোসেন মশু পারুলিয়া মৎস্য অকসন সেন্টারের সভায় লিখিত বক্তব্যে জানিয়েছেন, ওই মৎস্য আড়ৎটিতে আমি সুদীর্ঘকাল ধরে ব্যবসা পরিচালনা করি। সম্প্রতি আমার ব্যাক্তিগত সমস্যার কারনে মিজানুর রহমান মিন্নুর ও অরুন ঘোষের কাছে ব্যবসা পরিচালনার জন্য আমার রেজিষ্ট্রেশনকৃত আড়ৎটি হস্তান্তর করেছি। পারুলিয়া মৎস্য সেড কমিটির সভাপতি রজব আলী মোল্যা জানিয়েছেন, পারুলিয়া মৎস্য সেডের সরদার ফিস নামক মাছের আড়ৎটি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারফ হোসেন মশু’র নামে রেজিষ্ট্রেশনকৃত। তিনি নিয়ম মোতাবেক আড়ৎটি মিজানুর রহমান মিন্নুর ও অরুণ ঘোষের কাছে হস্তান্তর করেছেন। হস্তান্তর পরবর্তী বর্তমান মালিক হিসেবে তারা আড়ৎটি শান্তিপুর্ন ভাবে বুঝে নিয়েছেন। অপরদিকে সাফায়েত হোসেন বাচ্চু নিয়ম বর্হিভুতভাবে সম্পুর্ন গায়ের জোরে আড়ৎটি দখলে রাখতে তাদেরকে হয়রানীর চেষ্টা করছেন। বিষয়টি নিয়ে পারুলিয়া বাজার কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম ও সাধারন সম্পাদক আব্দুল কাদের মহিউদ্দীন এক লিখিত প্রত্যয়নে জানিয়েছেন, পারুলিয়া মৎস্য অকশন সেন্টারে অবস্থিত সরদার ফিস নামক মাছের আড়ৎটি জেলা মুক্তিযোদ্ধা সাংসদের কমান্ডার মোশারফ হোসেন মশু’র মালিকানাধীন। তিনি মৎস্য সেড সুচনা লগ্ন থেকে মৎস্য আড়ৎটিতে ব্যবসা পরিচালনা ও ভোগদখল করে আসছেন। তিনি প্রচলিত নিয়ম অনুযায়ী নিজের মৎস্য আড়ৎটি মিজানুর রহমান মিন্নুর ও অরুণ ঘোষকে হস্তান্তর করেছেন। পহেলা জানুয়ারী থেকে হস্তান্তরপত্র অনুযায়ী সেখানে মিজানুর রহমান মিন্নুর ও অরুন ঘোষ নিজেদের ব্যবসা পরিচালনা করবেন। এদিকে নিয়ম মোতাবেক হস্তান্তরকৃত মৎস্য আড়তের মালিকানা থাকা স্বত্ত্বেও বিএনপি নেতা সাফায়েত হোসেন বাচ্চুর ষড়যন্ত্র ও অপপ্রচারে অতিষ্ঠ হয়ে উঠেছেন পারুলিয়া মৎস্য অকশন সেন্টারের ব্যবসায়ী সহ স্থানীয় নেতৃবৃন্দরা। তারা তদন্তপুর্বক ষড়যন্ত্রকারী সাফায়েত হোসেন বাচ্চুর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় ঋতুকালীন স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
জনতা ব্যাংকে ডিজিএম পদে পদোন্নতি হওয়ায় ফুলেল শুভেচ্ছা

রিলেটেড পোস্ট

আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...

জুন ২৪, ২০২৬

আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...

জুন ২৪, ২০২৬

দেবহাটায় ২ দিনব্যাপী ধর্মীয় নেতৃবৃদের ডিজিটাল প্লাটফর্ম গঠন...

জুন ২৪, ২০২৬

 দেবহাটায় ভারতীয় গলদা চিংড়ি রেনু জব্দ, খালে অবমুক্ত

জুন ২৩, ২০২৬

সড়ক সংস্কারে বাঁধা নয়, শুধুমাত্র অপ্রয়োজনীয় অংশ উচ্ছেদ...

জুন ১৯, ২০২৬

জেলা প্রশাসক দেখবেন কি? দেবহাটায় সরকারি মূল্যের চেয়ে...

জুন ১৯, ২০২৬

দেবহাটায় গৃহবধুর মৃত্যু নিয়ে গুজ্ঞন

জুন ৮, ২০২৬

দেবহাটায় বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ  সম্মেলন

মে ২২, ২০২৬

দেবহাটার টিকেটে প্রতিপক্ষকের হামলায় গৃহিণী আহত: কান ছিড়ে...

মে ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting