দেবহাটা ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভা

দেবহাটা ব্যুরো: বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় নির্বাহী সংসদের পূর্ণমিলনী সহ অন্যান্য কর্মসুচীতে যোগদান উপলক্ষে দেবহাটা উপজেলা ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় দেবহাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সুমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এএইচ সোহাগ হোসেনের সঞ্চালনায় সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের হলরুমে বর্ধিত সভাটি অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সোহাগ, কেবিএ কলেজ ছাত্রলীগের সভাপতি মিঠু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, দেবহাটা কলেজ ছাত্রলীগের সভাপতি আহছানউল্লাহ কল্লোল, সাধারণ সম্পাদক আকরাম হোসেন, কুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বকুল হোসেন, সাধারণ সম্পাদক মহরম ইসলাম, পারুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু রায়হান, সাধারণ সম্পাদক সজল হোসেন, সখিপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুজন হোসেন, সাধারণ সম্পাদক মাহিন, নওয়াপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জারিফুল ইসলাম, সাধারণ সম্পাদক রাজু, ছাত্রলীগ নেতা তৌহিদ হোসেন, সজিব হোসেন, মাসুদ রানা, নিশান হোসেন, মিলন হোসেন, ইব্রাহিম হোসেন, অন্তিক, নয়ন হোসেন সহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Recomended