দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ৮:২৭
দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক
আশাশুনির ওসি আরিপ পুলিশ কন্ট্রোল রুমে বদলী
আশাশুনিতে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
শ্যামনগরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর
সাতক্ষীরায় সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে পুলিশের মতবিনিময়
খুলনায় পর্দা উঠল ২৮তম জাতীয় ক্রিকেট লিগের
জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক- ৪৫
বুড়িগোয়ালিনী তারুণ্যের শক্তি ইয়ুথ টিমের উদ্বোধন
মারামারি ঠেকাতে গিয়ে ছুরির আঘাতে প্রাণ গেল কিশোরের
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটা

দেবহাটায় সাংবাদিকের বাড়িসহ কয়েকটি বাড়ীতে চুরি,পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ১১, ২০২০
আগস্ট ১১, ২০২০ ০ কমেন্ট 458 ভিউস

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা থানার ১শ’ গজের মধ্যে সাংবাদিকের বাড়িসহ কয়েকটি বাড়ীতে চুরি সংগঠিত হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত কোন চোর আটক হয়নি বা পুলিশের পক্ষ থেকে কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি। উপজেলা সদরে পরপর এ ধরনের চুরির ঘটনা ঘটনায় জনমনে সংশয় যেমন বাড়ছে তেমনি ঐ চোর চক্রটি নির্বিগ্নে চুরি সংগঠিত করছে। যার কারনে এতে করে একদিকে আইনশৃঙ্খলার যেমন অবনতি হচ্ছে ঠিক তেমনি এলাকায় অবৈধ কাজের মাত্রা বৃদ্ধি পাচ্ছে।

জানা যায়, গত ৫ আগষ্ট ২০২০ তারিখে রাত সাড়ে ৮ টার দিকে দেবহাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও সাতক্ষীরা জর্জকোর্টের শিক্ষানবীশ আইনজীবি সৈয়দ রেজাউল করিম বাপ্পার দেবহাটা উপজেলা সদরস্থ দেবহাটা থানা থেকে মাত্র ১ থেকে ১৫০ গত দুরত্বে অবস্থিত বাড়িতে একটি সংঘবদ্ধ চোরদল বাড়িতে কেউ না থাকার সুযোগে দুঃসাহসিক চুরি করে। এ সময় চোরেরা সাংবাদিকের বাড়ি থেকে প্রায় ২ লক্ষাধিক টাকার সোনার গহনা ও নগদ টাকা চুরি করে নিয়ে যায়।

এ বিষয়ে সাংবাদিক আর.কে.বাপ্পা বাদী হয়ে ৬ আগষ্ট দেবহাটা থানায় একটি অভিযোগ দায়ের করেন। কিন্তু অভিযোগ দেয়ার ৫ দিন অবিবাহিত হলেও আজ পর্যন্ত কোন চোরকে থানা পুলিশ আটক করেনি। এমনকি বিষয়টি নিয়ে দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা ও থানার সেকেন্ড অফিসার নয়ন চৌধুরীকে বারবার মৌখিকভাবে বললেও তারা কোন গুরুত্ব দেননি।

সাংবাদিক আর.কে.বাপ্পা জানান, এ বিষয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন ও ওসি বিপ্লব কুমার সাহাকে জানিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ২/১ দিনের মধ্যে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা ডেকে আলোচনা করবেন বলে জানিয়েছেন।

সাংবাদিকের বাড়িতে চুরির ঘটনার পরে গত ৮ তারিখ রাত ১ টা ৩০ মিনিটের দিকে দেবহাটা থানার ৩ শত দূরত্বে ব্যবসায়ী ঝন্টু দের বাড়িতে সংঘবদ্ধ চোরেরা হানা দেয়। কিন্তু এসময় ঝন্টু দে দেখতে পেয়ে চিৎকার দিলে চোরদল পালিয়ে যায়। ঝন্টু দে জানান, চোরেরা মুখে গামছা ও হাফ প্যান্ট পরা অবস্থায় ছিল। একই রাতে উপজেলা সদরের আবুল কালাম পলাশের হার্ডওয়ারের দোকান ও তন্তু ইসলামের ভ্যারাইটি স্টোর থেকে চোরেরা চুরি করে। ঐ একই রাতে উপজেলা সদরের পঙ্কজ দত্তের মুদিখানার দোকানটি অগ্নিকান্ডে ভষ্মিভূত হয়। আগুন লাগার কারন অনুসন্ধানে বেরিয়ে আসে সখিপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পায়ে অগ্নিদগ্ধ হয়ে একজন ভর্তি হয়েছে। পরে খোজখবর নিয়ে জানা যায়, অগ্নিদগ্ধ হওয়া ব্যক্তির নাম শাওন। সে দেবহাটা উপজেলার চাঁদপুর গ্রামের সালাহউদ্দীনের পুত্র। উক্ত শাওনকে কয়েকদিন আগে দেবহাটা থানার এসআই আবু হানিফ একটি চুরির মামলায় গ্রেফতার করে। উক্ত শাওনের সাথে উপজেলা সদরের আব্দুর রহিমের ছেলে আব্দুস সামাদ ও কোড়া গ্রামের নুর ইসলামের ছেলে আবু রায়হানকে সবসময় ঘুরতে দেখা যায়। আবু রায়হান দেবহাটা থানার চুরি, ছিনতাই ও মাদক মামলার আসামী এবং আব্দুস সামাদের বিরুদ্ধেও একাধিক চুরির অভিযোগ আছে বলে এলাকাবাসী জানায়। প্রশ্ন থেকে যায়, পঙ্কজ দত্তের দোকানে রাত ৩ টার দিকে আগুন লাগে আর ঐ রাতে শাওন ওখানে কি করছিল। আর কেনইবা তার পা দুটো পুড়ে গেল।

এ বিষয়টি নিয়েও দেবহাটা থানার সেকেন্ড অফিসার নয়ন চৌধুরীকে পঙ্কজ দত্তসহ স্থানীয়রা বারবার বললেও তিনি কোন গুরুত্ব দিচ্ছেন না। পুলিশ যদি এই গ্যাংটিকে আটক করে জিজ্ঞাসাবাদ করে তাহলে এই সকল চুরির রহস্য উদঘাটন হবে বলে স্থানীয়রা মনে করেন। পঙ্কজ দত্ত তার দোকান পুড়ে যাওয়ার ঘটনায় গত ৯ আগষ্ট দেবহাটা থানায় একটি জিডি করেছেন। যার নং- ২৬৯। পুলিশ এই বিষয়ে নিষ্ক্রিয় কেন এই প্রশ্ন সকলের। বিষয়টি সচেতন মহল সাতক্ষীরা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগর থানার এসআই খবিরের বিরুদ্ধে চাঁদাবাজীর অভিযোগ
পরবর্তী পোস্ট
আশাশুনিতে জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রিলেটেড পোস্ট

দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক

অক্টোবর ৩, ২০২৬

সখিপুর ফাজিল মাদ্রাসায় নিয়োগ পরীক্ষা ঘিরে দূনীতির অভিযোগ

অক্টোবর ৩, ২০২৬

দেবহাটায় উৎসবমুখর পরিবেশে ওসির বিভিন্ন মন্দির পরিদর্শন

অক্টোবর ১, ২০২৬

দেবহাটা সখিপুরের মেম্বার নজরুলের উদ্যোগে শিশুদের মাঝে খেলাধুলার...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

দেবহাটার গণ্ডি পেরিয়ে ফেয়ার মিশনের আন্তর্জাতিক যাত্রা

সেপ্টেম্বর ২৯, ২০২৬

দেবহাটায় জামাত নেতার স্ত্রী’র মৃত্যুতে কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের...

সেপ্টেম্বর ২৮, ২০২৬

দেবহাটায় শিশুদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য শিক্ষা প্রদান

সেপ্টেম্বর ২৭, ২০২৬

দেবহাটায় কেমিষ্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতির সাংগঠনিক সভা ও...

সেপ্টেম্বর ২৬, ২০২৬

দেবহাটা কুলিয়া ইউনিয়নকে মডেল ও আধুনিক করে গড়তে...

সেপ্টেম্বর ২৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting