দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | ভোর ৫:৩৯
আদালতের আদেশ অমান্য করে সাতক্ষীরায়  জমি দখলের পায়তারা
সাতনদী পত্রিকার সম্পাদককে হুমকি: পাইকগাছা প্রেসক্লাবের নিন্দা ও...
আশাশুনিতে বজ্রপাতে কাঠমিস্ত্রী নিহত
শ্যামনগর উপজেলা নাগরিক উন্নয়ন ফোরামের নবগঠিত কমিটি ঘোষণা
ছেলে ও পৌত্রের নির্যাতনের অভিযোগে হাসপাতালে ৮০ বছরের...
কলারোয়ায় জলাবদ্ধতায় মানিকনগর প্রাথমিক বিদ্যালয়: ভোগান্তিতে শিক্ষার্থীরা
নগরঘাটায় ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দলের পুরস্কারের গরু-ছাগলের মাংসে...
আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটা

দেবহাটায় মাদক ব্যবসায়ী জুয়াড়ি চক্র কর্তৃক মারপিটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ১৩, ২০২১
ডিসেম্বর ১৩, ২০২১ ০ কমেন্ট 412 ভিউস

নিজস্ব প্রতিবেদক: দেবহাটায় মাদক ব্যবসায়ী জুয়াড়ি চক্রের হোতা কর্তৃক এক যুবক ও তার বিধবামাতাকে মারপিটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, দেবহাটা উপজেলা টাউনশ্রীপুর গ্রামের মৃত আলমগীর হোসেনের পুত্র পারভেজ কবির।

লিখিত বক্তব্যে তিনি বলেন, দেবহাটা থানার দাদপুর গ্রামের আব্দুল হামিদ ফটুর পুত্র আবুল খায়ের ও আবুল বাসার এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং জুয়াড়ি। একই এলাকার বাবর আলীর পুত্র মনির হোসেনের ইন্ধনে তারা দুই ভাই এলাকায় মাদক ব্যবসা এবং জুয়ার আসর পরিচালনা করে আসছিল। বিশেষ টাউনশ্রীপুর বাজারে তাদের দোকানে অনলাইনে জুয়ার আসর বসিয়ে এবং প্রতিদিন উঠতি বয়সী যুবকদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। যে কারনে এলাকার কোন মানুষকে তারা মূল্যায়ন করে না। সম্প্রতি আবুল খায়েরের দোকানে যাতায়াতের সুবাধে সামান্য কিছু টাকা বাকী থাকে। আমি ধীরে ধীরে পরিশোধের আশ্বাস দিলেও আবুল খায়ের বিভিন্ন সময়ে টাকা দাবি করে হুমকি ধামকি প্রদর্শন করতে থাকে। একপর্যায়ে গত ৯ ডিসেম্বর ২১ তারিখে বেলা ১০টার দিকে আবুল খায়ের ও তার ভাই আবুল বাসার আমাকে বাজারে পেয়ে বেধড়ক মারপিট করে। খবর পেয়ে আমার মাতা পারভীন বেগম (৩৮) আবুল খায়েরের কাছে মারপিটের কারন এবং কিসের টাকা পাবে এবিষয়ে জিজ্ঞাসা করতে গেলে আবুল খায়ের ও তার ভাই আবুল বাশার আমার মাতাকে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করে। সে সময় মায়ের ডাক চিৎকারে স্থানীয়রা মাতাকে উদ্ধার করে দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কিন্তু তার অবস্থা আশংখ্যা জনক হওয়ায় দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্স সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে মায়ের শারিরীক অবস্থার উন্নতি হয়নি। প্রায় মৃত অবস্থায় আমার মাতা হাসপাতালের বেডে অচেতন অবস্থায় পড়ে রয়েছে।  প্রায় ১৮ বছর পূর্বে আমার পিতা মারা যান। তখন আমি শিশু ছিলাম। সেখান থেকে আমার মাতা পরিশ্রম করে আমাকে মানুষ করেছে। অথচ সামান্য কারনে ওই মাদক ব্যবসায়ী ও জুয়াড়িরা আমার মাতাকে মেরে গুরুতর জখম করেছে। আমার অন্যায় যদি থাকে আমাকে আরো মারুক কিন্তু আমার মাকে কেন মারবে?

এঘটনায় দেবহাটায় একটি এজাহার দায়ের করলেও এখনো পর্যন্ত মামলা রেকর্ড করা হয়নি। ওই মাদক ব্যবসায়ী ও জুয়াড়িদের কারনে এলাকায় মানুষ জিম্মি হয়ে পড়েছে। এলাকার যুব সমাজ ধ্বংস হচ্ছে। বর্তমান সরকার মাদক মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এগিয়ে গেলেও প্রত্যান্ত এলাকায় আবুল খায়ের ও আবুল বাসারদের মত মাদক ব্যবসায়ীদের দমন করতে না পারলে মাদক মুক্ত সমাজ গঠন সম্ভব হবে না। তিনি অবিলম্বে ওই মাদক ও জুয়াড়িদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
গণফোরাম কলারোয়া উপজেলার ত্রি-বার্ষিক সম্মেলন
পরবর্তী পোস্ট
‘কর্তৃত্ব’ ফলানো নেতাদের বাদ দেবে আওয়ামী লীগ

রিলেটেড পোস্ট

দেবহাটায় উৎসবমুখর পরিবেশে ওসির বিভিন্ন মন্দির পরিদর্শন

অক্টোবর ১, ২০২৬

দেবহাটা সখিপুরের মেম্বার নজরুলের উদ্যোগে শিশুদের মাঝে খেলাধুলার...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

দেবহাটার গণ্ডি পেরিয়ে ফেয়ার মিশনের আন্তর্জাতিক যাত্রা

সেপ্টেম্বর ২৯, ২০২৬

দেবহাটায় জামাত নেতার স্ত্রী’র মৃত্যুতে কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের...

সেপ্টেম্বর ২৮, ২০২৬

দেবহাটায় শিশুদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য শিক্ষা প্রদান

সেপ্টেম্বর ২৭, ২০২৬

দেবহাটায় কেমিষ্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতির সাংগঠনিক সভা ও...

সেপ্টেম্বর ২৬, ২০২৬

দেবহাটা কুলিয়া ইউনিয়নকে মডেল ও আধুনিক করে গড়তে...

সেপ্টেম্বর ২৫, ২০২৬

যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে দেবহাটায় আনন্দ মিছিল

সেপ্টেম্বর ২৩, ২০২৬

দেবহাটায় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে...

সেপ্টেম্বর ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting