দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয় এ ঈদ পূর্ণমিলন

দেবহাটা প্রতিনিধি: দেবাহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি ব্যাচ-২০১৯ এর  ঈদ পূর্ণমিলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ১০ জুন) বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ২০১৯ সালে এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা অংশ নিয়ে মিলনমেলায় পরিণত হয়। দীর্ঘ দিন পর সকলে একত্রে হয়ে মেতে ওঠেন আনন্দ আর গল্পে। দিনটি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উপভোগ করেন শিক্ষার্থীরা।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ‍উপস্থিত থেকে বক্তব্য দেন সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তহিরুজ্জামান। তিনি তার বক্তব্যে বলেন, আমি ২০০৯ সালে সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে যোগদান করেছি। এরপর থেকে এই সর্বপ্রথম এই ব্যাচ স্কুলে পূর্ণমিলনী অনুষ্ঠান করেছে, আমি এই অনুষ্ঠানে আসতে পেরে খুবই খুশি হয়েছি। তিনি আরো বলেন, ছাত্র এবং শিক্ষকদের সাথে সম্পর্ক হচ্ছে গভীর ভালোবাসার সম্পর্ক। আশা করি এই সম্পর্ক যুগ যুগ টিকে থাকবে।

এদিকে, অনুষ্ঠান শেষে ২০১৯ ব্যাচের শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রধান শিক্ষক শেখ তহিরুজ্জামান ও  শিক্ষক ইয়াকুব আলীর হাতে সম্মাননা ক্রেস উপহার দেন শিক্ষার্থী আব্দুর রহমান, শিহাব জুহুরী আবীর, আকাশ মন্ডল ও ফরিদ হোসেন।

Recomended