দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৭:০৬
জন্মস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী...
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের...
নকশা বহির্ভূত ভাবে পৌরসভায় ৫ তলা ভবন নির্মাণ...
দেবহাটা ইউসিসিএর নির্বাচন শান্তিপূর্নভাবে সম্পন্ন: মন্টু চেয়ারম্যান নির্বাচিত
এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
ভাত চুরির অভিযোগ থেকে আজমুলের মৃত্যু: ৬০ ঘণ্টা...
সখিপুর ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন...
আশাশুনিতে একের পর এক মামলা দিয়ে হয়রানির অভিযোগ:...
ভেজাল খাদ্য ও পণ্যের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স...
দেবহাটায় শিশুশ্রম মুক্ত ঘোষনা করলেন অতিরিক্ত জেলা প্রশাসক
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটানির্বাচিত খবরমাহে রমজান

দেবহাটার আস্কারপুরে পাল্টাপাল্টি সংঘর্ষে আহত ১২

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ১৭, ২০২৫
জানুয়ারি ১৭, ২০২৫ ০ কমেন্ট 329 ভিউস

নিজস্ব প্রতিবেদক: দেবহাটার আস্কারপুরে পূর্ব শত্রুতার জের ধরে দফায় দফায় হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের ১২ জন আহত হয়েছে। আহতরা বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতাল ও সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, আস্কারপর গ্রামের সিরাজুল সরদারের সাথে একই গ্রামের মৃত এছোম গাজীর ৮ পুত্রের মধ্যে মৎস্য ঘের নিয়ে পূর্ব বিরোধ চলে আসছিলো। এমতাবস্থায় গত মঙ্গলবার (১৫ জানুয়ারী) গাজীরহাটস্থ জনৈক আমিনের মৎস্য আড়তে মাছ বিক্রিকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। ঐ দিন সকালে উক্ত মৎস্য আড়তে মাছ বিক্রি করতে যায় সিরাজুল সরদারের ২ পুত্র শামীম ও আজমীর। একই সময়ে মাছ বিক্রি করতে যান মৃত: এছোম গাজীর পুত্র মনি সহ কয়েকজন। মাছ বিক্রিকে কেন্দ্র করে কথাকাটির এক পর্যায়ে সিরাজুল সরদারের ২ পুত্র শামীম ও আজমীর কে মারপিট করে এছোম গাজীর পুত্র মনি, আনারুল, সিরাজুল, আরিফুল সহ কয়েকজন। পরে মৎস্য আড়ৎ থেকে ফেরার পথে হাদিপুর পানির কল নামক স্থানে জনৈক আহমেদের ছেলের ফার্ণিচারের দোকান থেকে বাটাম কাঠ নিয়ে শামীম ও আজমীরকে ব্যাপক মারপিট করে দুর্বৃত্তরা। এ ঘটনার প্রচার হলে মারপিটের শিকার শামীম ও আজমীরের পিতা সিরাজুল সরদারের নেতৃত্বে কয়েকজন লাঠিসোঠা নিয়ে মৃত: এছাম গাজীর জামাতা নূর ইসলামের বাড়িতে হামলা চালিয়ে নূর ইসলাম, তার পুত্র হাবীব, শিশু পৌত্র রাফিদ (৩) সহ কয়েকজন আহত হন। এ ঘটনার পরপরই মৃত: এছোম গাজীর ৮ পুত্র ও পুত্রবধুরা সিরাজুল সরদারের বাড়িতে হামলা চালালে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের সৃষ্টি হয়। উভয় পক্ষের মধ্যে হামলা, পাল্টা হামলা ও সংঘর্ষের ঘটনায় সিরাজুল সরদারের পক্ষে সিরাজুল সরদার, তার দুই পুত্র শামীম ও আজমীর এবং সিরাজুল সরদারের স্ত্রী মমতাজ বেগম আহত হয়েছেন। অপরদিকে মনি গংয়ের পক্ষে মৃত: এছোম গাজীর পুত্র আরিজুল, আরিজুলের স্ত্রী মাফুজা বেগম, এছোম গাজীর জামাতা নূর ইসলাম, নূর ইসলামের পুত্র হাবীব, শিশু পৌত্র রাফিদ (৩), মনিরুলের স্ত্রী রেশমা, ইশার আলীর স্ত্রী মাফুজা এবং জনৈক তারেক আহত হয়। আহতরা বর্তমানে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।
মারপিটের ঘটনায় আহত সিরাজুল সরদারের ভ্রাতা আরিজুল ইসলাম বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখপূর্বক আরা অজ্ঞাতনামা ৮/১০ জনকে বিবাদী করে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। মনি গংয়ের পক্ষেও পৃথক অভিযোগ দাখিল করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে দেবহাটা থানার অফিার ইনচার্জ হযরত আলী বলেন, দুই পক্ষের মারামারির ঘটনায় দুই পক্ষ থানায় পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছেন। একজন এসআইকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনিতে পল্লী বিদ্যুৎতে চলছে হরিলুট!
পরবর্তী পোস্ট
গণঅধিকার পরিষদের সাতক্ষীরা জেলা কমিটি বিলুপ্ত

রিলেটেড পোস্ট

দেবহাটা ইউসিসিএর নির্বাচন শান্তিপূর্নভাবে সম্পন্ন: মন্টু চেয়ারম্যান নির্বাচিত

সেপ্টেম্বর ২১, ২০২৬

সখিপুর ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন...

সেপ্টেম্বর ২১, ২০২৬

দেবহাটায় শিশুশ্রম মুক্ত ঘোষনা করলেন অতিরিক্ত জেলা প্রশাসক

সেপ্টেম্বর ২১, ২০২৬

দেবহাটায় সিএইচসিপি আবুল হোসেনের বিরুদ্ধে দুর্নীতি অনিয়মের ঝুড়ি

সেপ্টেম্বর ২০, ২০২৬

দেবহাটায় খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের উন্মুক্তের দাবিতে...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

দেবহাটার হাদিপুরে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন...

সেপ্টেম্বর ১৬, ২০২৬

সাতক্ষীরা সুন্দরবন সড়কের উন্নয়ন কাজ চলছে কচ্ছপ গতিতে...

সেপ্টেম্বর ১৪, ২০২৬

দুর্নীতি ও দালালমুক্ত ইউনিয়ন করতে চাই: মো. রেজাউল...

সেপ্টেম্বর ১৪, ২০২৬

দেবহাটায় ৩০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারী গ্রেফতার

সেপ্টেম্বর ১৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting